Published : Jan 12, 2021, 12:17 PM ISTUpdated : Jan 12, 2021, 12:19 PM IST
দীর্ঘ ৩ বছর ধরে চুপিসারে প্রেম করছেন শ্রাবন্তীর ছেলে ঝিনুক। কিন্তু ভুল করেও কাউকে টের পেতে দেননি ছোট্ট ঝিনুক।২০২১ এর শুরুতেই নিজের প্রেমের কথা স্বীকার করেছেন শ্রাবন্তী পুত্র অভিমন্যু চট্টোপাধ্যায়। খবর প্রকাশ্যে আসার পর থেকেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। অন্যদিকে টলি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত জীবন জানার জন্যও সবসময়েই মুখিয়ে রয়েছে দর্শকরা। রাজস্থানে প্রেমিকার সঙ্গে চুটিয়ে প্রেম থেকে ঘনিষ্ঠ চুম্বনে নেটিজেনদের নজরে অভিমন্যু-দামিনী, সম্প্রতি ছেলের অন্তরঙ্গতা নিয়ে মুখ খুললেন মা শ্রাবন্তী চ্যাটার্জি।
মা-ছেলেকে নিয়ে সবসময়েই সরগরম সোশ্যাল মিডিয়ার পাতা। টলি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত জীবন জানার জন্য সবসময়েই মুখিয়ে রয়েছে দর্শকরা।
212
নতুন বছরের শুরুতেই নিজের প্রেমের কথা স্বীকার করে নিয়েছেন শ্রাবন্তী পুত্র অভিমন্যু চট্টোপাধ্যায়। এবং সেই খবর প্রকাশ্যে আসার পর থেকেই তোলপাড় সোশ্যাল মিডিয়া।
312
অভিশপ্ত ২০২০ শেষ হতে না হতেই ২০২১ এর শুরুতেই ফের নেটিজেনদের নজরে শ্রাবন্তী চ্যাটার্জি। তবে এবার শুধু শ্রাবন্তী নয়, ছেলে অভিমন্যুও নেটিজেনদের নজরে রয়েছেন।
412
নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শ্রাবন্তীর ছেলে অভিমন্যুর প্রেমিকা দামিনী ঘোষ। ছোট্ট ঝিনুক ৩ বছর ধরেই চুটিয়ে প্রেম করছেন এই মডেলের সঙ্গে। তার শরীরী জাদুতেই কাত নেটিজেনরা।
512
নিজেদের সম্পর্কের অফিসিয়ালি ঘোষণা করার পর রাজস্থানে পাড়ি জমিয়েছেন লাভবার্ডস। আজমের শরিফ দর্শন করে একাধিক ছবিও পোস্ট করেছেন এই লাভবার্ডস।
612
চুম্বন থেকে ঘনিষ্ঠতা নিয়ে বারেবারে শিরোনামে উঠে আসছেন শ্রাবন্তীর ছেলে। ছেলের সম্পর্ক নিয়েও একবারেই রক্ষণশীল নন মা শ্রাবন্তী।
712
অভিনেত্রী জানিয়েছেন, 'এই বয়সে তো এইরকম হবেই। প্রেমের বয়স প্রেম করছে তাতে আপত্তি করার কি রয়েছে'।
812
ছোট্ট ঝিনুকের প্রেমিকার সঙ্গে মা শ্রাবন্তীরও যে সম্পর্ক ভাল তা ছবিতে স্পষ্ট। একফ্রেমের ভালবাসা মাখানো ছবিতে দেখা গিয়েছে হবু বউমা ও ছেলের সঙ্গে শ্রাবন্তীকে।
912
লাস্যময়ী শ্রাবন্তীর মতোই সুন্দর তার হবু বউমা। সাইবারবাসী তেমনটাই বলছেন। তবে শরীরী সৌন্দর্যে বলি নায়িকাদেরও টেক্কা দিতে প্রস্তুত অভিমন্যুর প্রেমিকা।
1012
শ্রাবন্তীর ব্যক্তিগত জীবনে যখন টালমাটাল চলছিল, তখনই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন অভিমন্যু।
1112
পেশায় মডেল দামিনী ঘোষ। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ দামিনী। ফ্যানবেস ধরে রাখতেও যে তিনি সিদ্ধহস্ত তা ইনস্টা অ্যাকাউন্ট দেখলেই প্রমাণ মিলবে। ফলোয়ার সংখ্যাও ২০ হাজার, যা ক্রমশ আকাশছোঁয়া হচ্ছে।
1212
দীর্ঘ তিন বছর ধরেই মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন দামিনী। একাধিক ব্র্যান্ডের হয়ে মডেলিং করেছেন দামিনী। সাহসী ফোটোশুটে নিজের শরীরী উষ্ণতাকে সকলের সামনে মেলে ধরেছেন দামিনী।
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.