চোখের পলকে কেটে গেল বলিউডে দশ বছর,বিশেষ দিনে আবেগঘন পোস্ট 'মম টু বি' আলিয়ার

Published : Oct 20, 2022, 09:32 AM ISTUpdated : Oct 20, 2022, 12:24 PM IST

আলিয়া ভাটকে নিয়ে এই মুহূর্তে জোরকদমে চর্চা চলছে।  অক্টোবর মাসের ১৯ তারিখটা যেন আলিয়ার জন্য একটু  বেশিই স্পেশ্যাল। কারণ এদিন বলিউডে দশ বছর পূর্ণ করলেন নায়িকা। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে আবেগঘন হয়ে পড়লেন বলি সুন্দরী। করণ জোহরের হাত ধরেই স্টুডেন্ট অফ দ্য ইয়ার-ছবি দিয়ে বলিউডে পা রাখেন আলিয়া ভাট। তারপর থেকে তাকে আর পিছন  ফিরে তাকাতে হয়নি। দেখতে দেখতে কেটে গেল দশ বছর। মম টু বি আলিয়ার ছবিতে মন্তব্যে ভরিয়ে দিয়েছেন সহকর্মীরা, কী লিখলেন পোস্টে।

PREV
110
 চোখের পলকে কেটে গেল বলিউডে দশ বছর,বিশেষ দিনে  আবেগঘন পোস্ট 'মম টু বি' আলিয়ার


করণ জোহরের হাত ধরেই 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-ছবি দিয়ে বলিউডে পা রাখেন আলিয়া ভাট। তারপর থেকে তাকে আর পিছন  ফিরে তাকাতে হয়নি। দেখতে দেখতে কেটে গেল দশ বছর।
 

210

অক্টোবর মাসের ১৯ তারিখটা যেন আলিয়ার জন্য একটু  বেশিই স্পেশ্যাল। কারণ এদিন বলিউডে দশ বছর পূর্ণ করলেন নায়িকা। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে আবেগঘন হয়ে পড়লেন বলি সুন্দরী।

310


চোখের পলকে যেন কেটে গেল দশ বছর। সাদা সরু ফিতের টপ পরে নো মেক আপ লুকে ধরা দিয়েছেন আলিয়া ভাট। চোখে-মুখে ঠিকরে বেরোচ্ছে মাতৃত্বের গ্লো। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে আলিয়ার এই ছবি।

410

আলিয়া ভাট নিজের ছবির ক্যাপশনে লিখেছেন, আজ ১০ বছর। আমি কৃতজ্ঞ। আরও ভাল কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আরও গভীর স্বপ্ন এবং আরও কঠোর পরিশ্রম করব।  আপনাদের  অসংখ্য ধন্যবাদ। ভালবাসা, ভালবাসা এবং শুধুই ভালবাসা। সঙ্গে জুড়ে দিয়েছেন হৃদয়ের ইমোজি।

510

আলিয়ার এই পোস্টে কমেন্ট করেছেন বলি অভিনেত্রী করিনা কাপুর। তিনি হলেন আলিয়ার ননদ। তিনি ক্যাপশনে লিখেছেন সেরাটা দিয়েছ।  অভিনেতা বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুরও হার্টের ইমোজি দিয়েছেন। এছাড়া রণবীর সিং, সোনি রাজদান, শ্বেতা বচ্চন সকলেই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন আলিয়াকে।

610


প্রেগন্যান্সির একেবারে শেষ পর্যায়ে রয়েছেন আলিয়া ভাট। অভিনেত্রীপৃর প্রতিটা জিনিস জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।  তার উপর অন্তঃসত্ত্বা আলিয়া ভাট। আপাতত মা হওয়ার দিন গুনছেন অনুরাগীরা। সূত্র থেকে জানা গেছে, আর কিছুদিনের মধ্যে পৃথিবীর আলো দেখবে আলিয়ার সন্তান। 

710

বলিউডের প্রথম সারির অভিনেত্রী হিসেবে বি-টাউনে বেশ নাম-ডাক রয়েছে আলিয়া ভাটের। বরাবরই স্পষ্ট ভাষায় কথা বলতে ভালবাসেন অভিনেত্রী। রণবীর-আলিয়াকে নিয়ে ইতিমধ্যেই সরগরম সোশ্যাল মিডিয়া। বলিউডের অন্দরমহলে কান পাতলেই রণবীর-আলিয়ার সন্তানকে নিয়ে চর্চা শোনা যাচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন,নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শুরুর মধ্যে যে কোনও সময়েই আলিয়ার কোল আলো করে আসবে কাপুর পরিবারের ছোট্ট একরত্তি সন্তান।

810


চিকিৎসকেরা জানিয়েছেন,  যে কোনও সময়েই প্রসববেদনা উঠতে পারে আলিয়ার। এবং ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে,  মুম্বইয়ের এক ঘনিষ্ঠ হাসপাতালে ভূমিষ্ঠ হবে আলিয়ার নবজাতক। এই মুহূর্তে কাপুর পরিবারে চলছে চূড়ান্ত ব্যস্ততা।

910


আলিয়া ও রণবীরের নবজাতকের জন্য বাড়ি সাজানো থেকে নার্সারি গোছানো সবটাই প্রায় শেষ পর্যায়ে। অন্যদিকে নিজের ব্যবসা নিয়ে বেশ চিন্তাভাবনা করছেন আলিয়া ভাট। নিজে যেমন মা হচ্ছেন তেমনই দেশের অন্যান্য হবু মায়েদের নিয়ে তার চিন্তা বাড়ছে।
 

1010



চলতি মাসের ১৪ এপ্রিল, বৃহস্পতিবার  দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিয়ের মাস দুয়েক যেতে না যেতেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন আলিয়া ভাট।  পরিবার সূত্রে জানা গিয়েছে,  মুম্বইয়ের গিরগ্রামের এইচ এন রিল্যায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে সন্তানের জন্ম দেবেন আলিয়া ভাট। এখনও পর্যন্ত তেমনই পরিকল্পনা রয়েছেন। প্রতিমুহূর্তে আলিয়ার কাছে রয়েছেন রণবীর কাপুর।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories