Published : Jul 24, 2020, 12:13 PM ISTUpdated : Jul 24, 2020, 12:17 PM IST
করোনায় আক্রান্ত হয়েছেন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন। সারা দেশ জুড়ে শোরগোল শুরু হয়েছিল এই খবরে। গতকাল দুপুরেই একাধিক সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় একটি রিপোর্টে ছড়িয়ে পড়েছিল অমিতাভের করোনা নেগেটিভ এসেছে। প্রিয় অভিনেতার এই সুস্থতার খবরে সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই খবর নজরে আসে স্বয়ং অমিতাভ বচ্চনের। সোশ্যাল মিডিয়ায় নিজের করোনামুক্ত হাওয়ার খবর ভুঁয়ো বলে দাবি করেন অভিনেতা। কীভাবে এই খবর ছড়ালো তা নিয়েই প্রশ্ন তুলেছেন বিগবি। একের পর এক ভুঁয়ো খবরে রীতিমতো বিরক্ত প্রকাশ করেছেন অনুরাগীরা।
বচ্চন পরিবারে কড়াল থাবা পড়েছে মারণ ভাইরাসের। ১১ জুলাই এই খবরে ঘুম উড়েছিল ভক্তদের।তাদের এই খবর জানাজানি হতেই গোটা দেশ তাদের সুস্থতার কামনা করেছেন। কিন্তু জয়া বচ্চন ও মেয়ে শ্বেতা রিপোর্ট নেগেটিভ আসায় খানিকটা হলেই স্বস্তি মিলেছে ভক্তদের।
211
বর্তমানে বচ্চন পরিবারে ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অভিষেক-ঐশ্বর্যা-আরাধ্যা- অমিতাভ সকলেই করোনায় আক্রান্ত হয়ে নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন। অমিতাভ-অভিষেকের পরই নানাবতী হাসপাতালে রাতেই ভর্তি করা হয়েছিল ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যাকে । এই খবর প্রকাশ্যে আসতেই ঘুম উড়েছে ভক্তদের। হঠাৎই জ্বর আসায় কোনওরকম ঝুঁকি না নিয়েই দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
311
বর্তমানে দীর্ঘ ১২ দিন ধরে নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন অমিতাভ বচ্চন। সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আপাতত স্থিতিশীল রয়েছেন অমিতাভ । ফুসফুসের সংক্রমণ অনেকটাই কমেছে এবং অক্সিজেন লেভেলও স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে।
411
বর্তমানে দীর্ঘ ১২ দিন ধরে নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন অমিতাভ বচ্চন। সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আপাতত স্থিতিশীল রয়েছেন অমিতাভ । ফুসফুসের সংক্রমণ অনেকটাই কমেছে এবং অক্সিজেন লেভেলও স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে।
511
সকলের সেই আনন্দে জল ঢাললেন স্বয়ং বিগবি। ফের ভুঁয়ো খবরে বিরক্ত শাহেনশা। তিনি স্পষ্ট জানিয়েছেন তিনি এখনও করোনামুক্ত হননি। তার টেস্টের রিপোর্ট পজিটিভ।
611
গোটা ঘটনায় ভীষণভাবেই ক্ষুব্ধ হয়েছেন অমিতাভ। পুরো ঘটনাকে দায়িত্বজ্ঞানহীন, মিথ্যে বলেই দাবি করেছেন অভিনেতা।
711
আশঙ্কা এখন কাটেনি। চিকিৎসায় সাড়া দিলেও মারণ ভাইরাস থেকে পুরোপুরি মুক্তি পাননি অমিতাভ। এখনও মুম্বইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
811
এদিকে জুনিয়র বচ্চনও অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। বিগবির পাশাপাশি তাকেও খুব তাড়াতাড়ি হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে কবে তারা হাসপাতাল থেকে ছাড়া পাবেন সেই বিষয়ে কিছু জানা যায়নি। এই বিষয়টাও যে পুরোপুরি ভুঁয়ো তাও দাবি করেছেন বিগবি।
911
তবে ঐশ্বর্য এবং আরাধ্যাও চিকিৎসায় ভাল সাড়া দিচ্ছে। জ্বর ও কাশি অনেকটাই কমেছে। কিন্তু তাদের চিকিৎসা এখনও চলছে। দ্বিতীয় টেস্টের রেজাল্টও পজিটিভ আসায় কবে তারা ছা়ড়া পাচ্ছেন তা এখনই বলা যাচ্ছে না।
1011
হাসপাতালে বসেও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ রয়েছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ। মহামারী ও তার প্রিয় ব্লগ থেকে তার দূরে রাখতে পারেননি। নিয়মমাফিক নিজের ব্লগে লেখা চালিয়ে যাচ্ছেন বিগ বি।
1111
যদিও বিএমসি-র পক্ষ থেকে তাদের স্বাস্থ্যের উপর কড়াকড়িভাবে নজরদারি রাখা হয়েছে। পাশাপাশি করোনা ভাইরাসের জেরে ইতিমধ্যেই সিল করা হয়েছে বচ্চনের বাংলো জলসা।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.