বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে। বলিপাড়াতেও বিয়ের সানাই (Vicky Jain) । একের পর এক হাইপ্রোফাইল বিয়ে নিয়ে সরগরম ইন্ডাস্ট্রি (Ankita Lokhande)। এর মধ্যে শোনা যাচ্ছে চলতি বছরের ডিসেম্বরেই আরও এক রাজকীয় বিয়ের আসর বসতে চলেছে বলিউডে।
29
সূত্রের খবর ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে চলছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande)। প্রেমিক ভিকি জৈনর (Vicky Jain) সঙ্গেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অঙ্কিতা লোখান্ডে। বিয়ের সমস্ত প্ল্যানও নাকি রেডি করে ফেলেছেন ভিকি ও অঙ্কিতা।
39
সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডের (Ankita Lokhande) বরাবরই ডেস্টিনেশন ওয়েডিংয়ের শখ ছিল কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা বাতিল করা হয়েছে। মুম্বইয়ের পাঁচতারা হোটেলেই বসতে চলেছে অঙ্কিতা - ভিকির (Vicky Jain) বিয়ের আসর।
49
২০১৭ সালে একে অপরকে ডেট করছেন অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande) ও ভিকি জৈন। সূত্র থেকে জানা গেছে আগামী ১২ ডিসেম্বর বিয়ে করছেন (Vicky Jain) ভিকি ও অঙ্কিতা। এবং ১৪ তারিখেই বসতে চলেছে রিসেপশন।
59
শুরু হয়ে গেছে বিবাহের প্রস্তুতি। ইতিমধ্যেই বিয়ের নিমন্ত্রণও শুরু হয়ে গেছে। সূত্রের খবর প্রি-ওয়েডিং ও পোস্ট ওয়েডিং মিলিয়ে মোট তিন দিনের অনুষ্ঠান চলবে (Ankita Lokhande) ।
69
সূত্রের খবর ১২ ডিসেম্বর মেহেন্দির অনুষ্ঠান এবং সেদিন সন্ধ্যাবেলাতেই এনগেজমেন্ট অনুষ্ঠান সারবেন ভিকি ও অঙ্কিতা। ১৩ ডিসেম্বর হবে গায়ে হলুদের অনুষ্ঠান। এবং সেদিন সন্ধ্যাবেলা হবে সংগীতের অনুষ্ঠান। তারপরের দিন অর্থাৎ ১৪ ডিসেম্বর সকালে সাত পাকে বাঁধা পড়বেন ভিকি ও অঙ্কিতা (Ankita Lokhande) জুটি। এবং সেদিন বিকেলেই রিসেপশন পার্টি হবে।
79
মেহেন্দি থেকে হলদি-সংগীত প্রতিটা সেরেমনির জন্যই আলাদা আলাদা থিম বেছে নিয়েছেন অঙ্কিতা (Ankita Lokhande) ও তার পরিবার। ইতিমধ্যেই সমস্ত কিছুর পরিকল্পনা হয়ে গেছে। কোনদিন কী পরবেন তাও ঠিক করে নিয়েছেন অঙ্কিতা লোখান্ডে।
89
সূত্রের খবর, মেহেন্দির জন্য উজ্জ্বল পপ এবং ভাইব্রেন্ট থিম বেছে নিয়েছেন অঙ্কিতা (Ankita Lokhande)। বাগদানের সময়টাতে গ্ল্যাম লুকে ধরা দেবেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা। এবং সংগীতের দিন ইন্দো-ওয়েস্টার্ন লুকে ধরা দেবেন অঙ্কিতা ও ভিকি।
99
হলদি সেরেমনিতে হলুদ রঙের পোশাকে সাজবেন সুশান্তের প্রাক্তনী। বিয়ের সাজগোজ থেকে ভেন্যু সবটাই রেডি, এবার শুধু চারহাত এক হওয়ার পালা। কবে নতুন কনের সাজে দেখা যাবে অঙ্কিতাকে, সেই অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা (Ankita Lokhande)।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.