দিওয়ালি সেলিব্রেশনে (Diwali 2021)প্রেমিকা মালাইকাকে সর্বদাই আগলে রাখতে দেখা গেছে অর্জুন কাপুরকে। একে অপরের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে অর্জুন-মালাইকাকে (Arjun - Malaika)। দিওয়ালির প্রতিটা ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুহূর্তে।
411
প্রেমিকার সঙ্গে দিওয়ালি পার্টির আদুরে ছবি দিয়ে এবার গোপন কথা ফাঁস করলেন অর্জুন কাপুর (Arjun Kapoor)। অনিল কাপুরের দিওয়ালি পার্টির ছবি দিয়ে অর্জুন কাপুর জানিয়েছেন কীভাবে তাকে খুশি করেন মালাইকা আরোরা (Malaika Arora )।
511
প্রেমিকা মালাইকার (Malaika Arora) সঙ্গে পার্টির ছবি শেয়ার করেছেন অর্জুন কাপুর (Arjun Kapoor)। সঙ্গে দিয়েছেন রোম্যান্টিক ক্যাপশন। যা ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। মালাইকা-অর্জুনের কেমিস্ট্রি নজর কেড়েছে নেটিজেনদের।
611
পাপারাৎজির তোলা ছবি শেয়ার করে অর্জুন লিখেছেন, যখন আমার বোকামোগুলো দেখে ও হাসে, এভাবেই ও আমাকে খুশি করে...ধন্যবাদ এই ছবিটার জন্য। ছবিতে দেখা যাচ্ছে, ক্যামেরার পিছন দিকে দাঁড়িয়ে রয়েছেন মালাইকা, অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে হাসছেন অর্জুন।
মালাইকা পাশে অর্জুনকে কালো রঙের কুর্তা পরে দেখা গিয়েছে। কাকা অনিল কাপুরের বাড়িতে ঢুকতেই পাপারাৎজিরা ঘিরে ধরে মালাইকা ও অর্জুনকে। তারপর থেকে গোটা সময়টাতেই মালাইকাকে আগলে রাখতে দেখা গেছে বনি পুত্র অর্জুন কাপুরকে।
911
ভারতীয় সাজে রীতিমতো চমকে দিয়েছেন মালাইকা আরোরা (Malaika Arora)। দিওয়ালি পার্টির পুরো চমকটাই যেন ছিল মালাইকার উপর। বিকিনি কাট ব্লাউজে উপচে পড়ছে সুডৌল বক্ষযুগল, প্রেমিক অর্জুনের সঙ্গে দিওয়ালি পার্টিতে ঘনিষ্ঠ মালাইকাকে দেখে চোখ সরাতে পারছিলেন না নেটিজেনরা।
1011
অনিল কাপুরের দিওয়ালি পার্টিতে ঢোকার আগে পাপারাৎজির ক্যামেরায় হাসিমুখে একের পর এক পোজ দিয়েছেন এই হট কাপল। পুরো বডিগার্ডের মতোই সারাক্ষণ মালাইকাকে নিজের কাছে রেখেছিলেন অর্জুন কাপুর।
1111
এবছর অর্জুনের পারিবারিক পার্টিতেই সকলের সঙ্গে দিওয়ালি সেলিব্রেশনে মত্ত হয়েছিলেন মালাইকা (Malaika Arora)। তাদের বিয়ের খবরে সর্বদাই উত্তাল বলিপাড়া। কবে চারহাত এক হবে, তা নিয়ে স্পিকটি নন মালাইকা-অর্জুন।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.