কবে বাজবে বিয়ের সানাই। আপাতত তা জানার জন্যই মুখিয়ে রয়েছেন সকলে। বলিউডের গ্র্যান্ড ওয়েডিংয়ের দিকে সকলেই তাকিয়ে রয়েছেন। গত কয়েকমাস ধরেই সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি ও কে এল রাহুলের বিয়ের চর্চা জোরকদমে চলছে। ভারতীয় ক্রিকেট দলের ডান হাতি ব্যাটসম্যান ও উইকেট কিপার কে এল রাহুলের সঙ্গেই দীর্ঘদিন ধরে রিলেশনশিপে রয়েছেন বলিউড অভিনেতা সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি। এবার আথিয়া রাহুলের বিয়ের ভেন্যু ফাঁস হল নেটদুনিয়ায়।
29
কেএল রাহুলের সঙ্গে শীঘ্রই নাকি গাটছড়া বাঁধতে চলেছেন আথিয়া শেট্টি। তবে বিয়ে নিয়ে রাহুল কিংবা আথিয়া কেউই মুখ খোলেননি। এও শোনা গিয়েছিল, রাহুলের সঙ্গে লিভ-ইনে থাকবেন তারপরই নাকি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন আথিয়া। তারপর থেকেই যেন বিয়ের জল্পনা তুঙ্গে। এবার আথিয়া রাহুলের বিয়ের ভেন্যু ফাঁস হল নেটদুনিয়ায়।
39
আথিয়ার বিয়ে নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে সুনীল শেট্টিকে। বরাবরই নিজের মতো করে তার জবাবও দিয়েছেন সুনীল। তবে এই বিশেষ কারণেই নাকি মেয়ের বিয়ে দিতে পারছেন না সুনীল শেট্টি। সুনীলের জবাব শুনে সকলেই হতবাক হয়েছেন। কিছুদিন আগেই আথিয়ার বিয়ের জল্পনায় জল ঢেলে মুখ খুলেছিলেন সুনীল শেট্টি।
49
কবে বিয়ের পিঁড়িতে বসছে আথিয়া ও রাহুল? জবাবে সুনীল শেট্টি জানিয়েছিলেন প্যাকড অ্যাপ শিডিউল রয়েছেন রাহুলের। এখন রাহুলের কোন ফাঁকা সময় নেই। আর ম্যাচের ফাঁকে দু-দিনের ছুটিতে বিয়ে করবেন না আথিয়া ও রাহুল।
59
বিয়ের সবকিছুই রেডি। বিয়ের ভেন্যুও ঠিক হয়ে গেছে আথিয়া ও রাহুলের। দেশে না বিদেশে কোথায় সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই জুটি, তা নিয়ে চলছে জোর জল্পনা। সূত্রের খবর বিদেশ নয় বরং সুনীল শেট্টির খান্ডালার বাংলো জাহান-এ বসছে বিয়ের আসর।
69
বিয়ের জন্য পাঁচতারা কোনও হোটেল নয়, বরং নিজের বাংলোতেই মেয়ের বিয়ে দিতে চান সুনীল। এবং পরিবারের সকল মানুষদের নিয়েই বিয়ের অনুষ্ঠান করতে চান রাহুল ও আথিয়া। সূত্রের খবর ইতিমধ্যেই ওয়েডিং প্ল্যানাররা সেই বাংলো গিয়ে ঘুরেও দেখেছেন।
79
এক সাক্ষাৎকারে বিয়ে,লিভ-ইন নিয়ে মুখ খুলেছিলেন আথিয়া শেট্টিও। আথিয়া বলেছিলেন , তাকে নিয়ে যে ধরনের গুজব হচ্ছে তা দেখে হেঁসে উড়িয়ে দিয়েছেন তারা। শুধু এই নয়, কেএল রাহুলের সঙ্গে লিভ-ইন রিলেশন নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছিলেন আথিয়া। আথিয়া সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, আমি কোনও লিভ-ইনে থাকছি না। বাবা ও মায়ের সঙ্গে নতুন বাড়িতে থাকব। সুতরাং লিভ-ইন নিয়ে যারা এত মাতামাতি করছিলেন আশা করি তারা সকলেই উত্তর পেয়ে গেছেন।
89
সূত্র বলছে বান্দ্রার সাগরমুখী ফ্ল্যাটে সংসার পেতেছেন আথিয়া ও রাহুল। দুজনে নাকি চুটিয়ে সংসার করছেন। শোনা যাচ্ছে ওয়ার্ক শিডিউলের মধ্যেই ফাঁকা সময় বার করে বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি। ডিসেম্বর থেকে জানুয়ারির শুরুতেই বসবে বিয়ের আসর, তেমনটাই শোনা যাচ্ছে।
99
তবে সুনীল শেট্টি রাহুলকে নিয়ে জানিয়েছিলেন, রাহুল খুব ভাল ছেলে। আমি ওকে খুব ভালবাসি। তবে এটা ওদের ব্যক্তিগত বিষয় ওরা কী চায়। ছেলে ও মেয়ে দুজনেই বড় হয়েছে। দায়িত্ববান। আমি চাই ওরাই এই সিদ্ধান্ত নিক। আমার আশীর্বাদ সবসময়েই ওদের সঙ্গে থাকবে। আপাতত বিয়ের দিন গুনছেন সমস্ত ভক্তকূল।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.