সত্যিই কি বিয়ে বন্ধ হল আথিয়া-রাহুলের? সমস্ত জল্পনায় জল ঢেলে এ কী বললেন বাবা সুনীল

Published : Jul 13, 2022, 11:18 AM IST

বলিউডের গ্র্যান্ড ওয়েডিংয়ের দিকে সকলেই তাকিয়ে রয়েছেন। গত কয়েকমাস ধরেই সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি ও কে এল রাহুলের বিয়ের চর্চা জোরকদমে চলছে। ভারতীয় ক্রিকেট দলের ডান হাতি ব্যাটসম্যান ও উইকেট কিপার কে এল রাহুলের সঙ্গেই দীর্ঘদিন ধরে রিলেশনশিপে রয়েছেন বলিউড অভিনেতা সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি। ইতিমধ্যেই তাদের বিয়ে নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। কেএল রাহুলের সঙ্গে শীঘ্রই নাকি গাটছড়া বাঁধতে চলেছেন আথিয়া শেট্টি। তবে বিয়ে নিয়ে রাহুল কিংবা আথিয়া কেউই মুখ খোলেননি। এও শোনা গিয়েছিল, রাহুলের সঙ্গে লিভ-ইনে থাকবেন তারপরই নাকি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন আথিয়া। তারপর থেকেই যেন বিয়ের জল্পনা তুঙ্গে। এবার মেয়ে আথিয়ার বিয়ের জল্পনায় জল ঢেলে মুখ খুললেন সুনীল শেট্টি। কবে বিয়ের পিঁড়িতে বসছে আথিয়া ও রাহুল? সেই জবাবে যা বললেন সুনীল শেট্টি, জানলে চমকে যাবেন। 

PREV
19
 সত্যিই কি বিয়ে বন্ধ হল আথিয়া-রাহুলের? সমস্ত জল্পনায় জল ঢেলে এ কী বললেন বাবা সুনীল

ফের বলিউডে বিয়ের সানাই। একের পর এক হেভিওয়েট ওয়েডিং নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।  এবার ফের ক্রীড়াজগতের সঙ্গে বিনোদন জগতের সম্পর্ক নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। ক্রীড়াজগতের সঙ্গে বিনোদনের জগতের এক নিবিড় সম্পর্ক রয়েছে।

29

 ক্রীড়ামহলের একাধিক তারকারাই বিনোদন জগতের সঙ্গে গাটছড়া বেঁধেছেন। যেমন মনসুর আলি খান পতৌদি এবং শর্মিলা ঠাকুর, আজহারউদ্দিন- সংগীতা বিজলানি, বিরাট কোহলি- অনুষ্কা শর্মা। তেমনই দীঘদিন ধরে কানাঘুষোতে শোনা যাচ্ছিল  সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টি ও নাম লেখাতে চলেছেন সেই তালিকায়। 

39

ভারতীয় ক্রিকেট দলের ডান হাতি ব্যাটসম্যান ও উইকেট কিপার কে এল রাহুলের সঙ্গেই দীর্ঘদিন ধরে রিলেশনে রয়েছেন আথিয়া শেট্টি। কেএল রাহুলের সঙ্গে শীঘ্রই নাকি গাটছড়া বাঁধতে চলেছেন আথিয়া শেট্টি।

49

একের পর এক হেভিওয়েট ওয়েডিং নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সূত্র থেকে শোনা যাচ্ছে,  কেএল রাহুলের সঙ্গে লিভ-ইনে থাকবেন তারপরই নাকি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন আথিয়া।  এবার মেয়ে আথিয়ার বিয়ের জল্পনায় জল ঢেলে মুখ খুললেন সুনীল শেট্টি। কবে বিয়ের পিঁড়িতে বসছে আথিয়া ও রাহুল? সেই জবাবে সুনীল শেট্টি বলেছেন, না এখনও পর্যন্ত এরকম কোনওকিছুই পরিকল্পনা করা হয়নি। যদিও এই প্রথমবার নয়, এর আগেও মেয়ে আথিয়া ও রাহুলের বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন সুনীল। তিনি তখনও বলেছিলেন, আথিয়ার ইচ্ছে ও কবে বিয়ে করবে।

59

তবে সুনীল শেট্টি একা নন, এর আগে আথিয়ার ভাই আহান শেট্টিও দিদির বিয়ের খবর হেসে উড়িয়ে দিয়েছিলেন। আথিয়ার ভাই আহান শেট্টি দিদির বিয়ের খবরে সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এখনই কোনও বিয়ের অনুষ্ঠান হচ্ছে না, এগুলো পুরোটাই গুজব। যখন কোনও বিয়ের অনুষ্ঠান নেই তখন তারিখের তো কোনও প্রশ্নই নেই। বিয়ে তো দূর বাগদানেরও কোনও তারিখ ঠিক হয়নি এখনও পর্যন্ত।
 

69

 এক সাক্ষাৎকারে বিয়ে,লিভ-ইন নিয়ে মুখ খুলেছিলেন আথিয়া শেট্টিও। আথিয়া বলেছিলেন , তাকে নিয়ে যে ধরনের গুজব হচ্ছে তা দেখে হেঁসে উড়িয়ে দিয়েছেন তারা। শুধু এই নয়, কেএল রাহুলের সঙ্গে লিভ-ইন রিলেশন নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছিলেন আথিয়া।

79


আথিয়া সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, আমি কোনও লিভ-ইনে থাকছি না। বাবা ও মায়ের সঙ্গে নতুন বাড়িতে থাকব। সুতরাং লিভ-ইন নিয়ে যারা এত মাতামাতি করছিলেন আশা করি তারা সকলেই উত্তর পেয়ে গেছেন।

89

কেএল রাহুলের সঙ্গে  কবে বিয়ের পিঁড়িতে বসছেন? এই প্রশ্ন করা হলেই সটান এড়িয়ে গেছেন আথিয়া শেট্টি । তিনি সাফ জানিয়ে দিয়েছেন এই প্রশ্নের কোনও উত্তর দেবেন না তিনি। এগুলে দেখে আমি ক্লান্ত। লোকেরা যা খুশি ভাবতে পারে।

99

তবে সুনীল শেট্টি রাহুলকে নিয়ে জানিয়েছিলেন, রাহুল খুব ভাল ছেলে। আমি ওকে খুব ভালবাসি। তবে এটা ওদের ব্যক্তিগত বিষয় ওরা কী চায়। ছেলে ও মেয়ে দুজনেই বড় হয়েছে। দায়িত্ববান। আমি চাই ওরাই এই সিদ্ধান্ত নিক। আমার আশীর্বাদ সবসময়েই ওদের সঙ্গে থাকবে। আপাতত বিয়ের দিন গুনছেন সমস্ত ভক্তকূল।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories