আয়ুষ্মান খুরানা, শিল্পা শেট্টি কুন্দ্রা, শিবানি ডান্ডেকর, আরমান মালিক, অপরাশক্তি খুরানা, শ্রুতি হাসান, তাহিরা কাশ্যপ, মাহীপ কাপুর, মোহিত মারওয়া। একে একে নাম সংযোজন হয়ে চলেছে তালিকায়। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে এনাদের প্রতিবাদ করতে দেখা যায়নি। অভিনেতার মৃত্যুর এক মাস পর রিয়া চক্রবর্তী নিজের ইনস্টাগ্রামে সুশান্তের সঙ্গে পুরনো ছবি আপলোড করেছেন। সেখানেই একের পর এক তারকারা মন্তব্য করে রিয়ার প্রতি সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন। তাতেই ক্ষোভ উগরে দিলেন নেটিজেনরা।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর এক মাস পূর্ণ হতেই ফের সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়েছেন রিয়া চক্রবর্তী। সুশান্তকে নিয়ে নিজের প্রথম পোস্টে শোকজ্ঞাপন করেছেন রিয়া। আর তাতেই ফের সোশ্যাল মিডিয়ার রোষানলে পড়লেন রিয়া। ১৩ জুলাই নিজের ওয়্যাটসঅ্যাপ স্টেটাসেও দিয়েছিলেন সুশান্তের সঙ্গে একটি ছবি।
212
রিয়ার ইনস্টাগ্রাম পোস্টে আয়ুষ্মান খুরানা, শিল্পা শেট্টি কুন্দ্রা, সংগীতশিল্পী আরমান মালিক, শ্রুতি হাসান, তাহিরা কাশ্যপ, অপরাশক্তি খুরানা সকলেই সমর্থন করে পাশে দাড়িয়েছেন রিয়ার। সেই নিয়ে এখন বেজায় চটেছে সোশ্যাল মিডিয়া।
312
বরুণ ধাওয়ানের কমেন্ট করায় যদিও তেমন কোনও মন্তব্য করেনি নেটিজেনরা। তাদের কথায়, "বরুণ তো স্টারকিড। স্বজনপোষণের দ্বারাই ইন্ডাস্ট্রিতে এসেছে। তাই ওর থেকেই এটাই আশা করা যায়। সুশান্তের হয়ে যে ও সিবিআই তদন্ত দাবি করবে না সেটাই স্বাভাবিক।"
412
তবে আয়ুষ্মান, শিল্পা, তাহিরা, ঊর্বষী রাউটেলার উপর ক্ষুব্ধ ভক্তরা। তাদের দাবি, এনারা কেউ সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের জন্য একবারও প্রতিবাদ করেননি। বরং মুম্বই পুলিশের কথা অনুযায়ী, সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলে মেনে নিয়েছে।
512
আয়ুষ্মানের উপর ক্ষোভ উগরে দিয়ে নেটিজেনরা দাবি করেছেন, "আপনার থেকে এটা আশা করা যায় না। আপনি স্বজনপোষণের বিরুদ্ধে ছিলেন ভেবেছিলেন। কী এমন হল যে আপনি সরাসরি সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি করতে পারলেন না অথচ রিয়ার পোস্টে কমেন্ট করতে পারলেন। আপনার প্রতি সম্মান হারিয়ে ফেললাম।"
612
প্রসঙ্গত, মহেশ ভাটের সঙ্গে রিয়া চক্রবর্তীর নাম জড়ানো থেকে শুরু করে তাঁর চরিত্রে নিয়ে বিভিন্ন মন্তব্য। সুশান্তের প্রেমিকা হিসাবে রিয়ার দিকে আঙুল তুলেছে অসংখ্য নেটিজেন। প্রথমত সুশান্তের আত্মহত্যার যুক্তি মানতে নারাজ ভক্ত সহ দেশবাসীরা।
712
মুম্বই পুলিশ এখনও নিজেদের তদন্ত চালিয়ে রেখেছে। সুশান্তের বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তারা। রিয়াকে জেরা করা হয়েছে আট থেকে নয় ঘন্টা। দ্বিতীয়ত, রিয়ার সঙ্গে মহেশ ভাটের নাম জুড়েছে সাইবারবাসীরা। সেখান থেকেই তাঁর বিরুদ্ধে সোচ্চার হয় সাধারণ মানুষ।
812
রিয়ার ওয়্যাটসঅ্যাপ স্টেটাস নেটদুনিয়ায় ভাইরাল হয় রিয়ার এক ঘনিষ্ঠ সূত্র মারফত। ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই একের পর এক কুমন্তব্যে ভরে চলেছে নিউজফিড। রিয়ার প্রতি ফের ক্ষোভ উগরে দিল নেটিজেনরা। সুশান্ত-ভক্তরা রিয়ার ছবিগুলি রিপোস্ট করে লিখেছেন, "সুশান্তকে খুন করে তোমার শান্তি হয়নি, এখন মিথ্যে শোকজ্ঞাপন করতে এসেছ।"
912
অভিনেত্রীর উপর ক্ষোভ উগরে দিয়েছে সুশান্তের অনুগরাগীরা। এর রেশ কাটতে না কাটতেই রিয়া সুশান্তের সঙ্গে তোলা ছবিগুলি পোস্ট করে একটি বড় লেখা পোস্ট করেন ইনস্টাগ্রামে। তাঁকে নিয়ে সুশান্তের মৃত্যুর দিন থেকেই চলছে বিভিন্ন তর্ক-বিতর্ক। সেই রোষের জেরে রিয়া সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে একেবারে দূরে রেখেছেন।
1012
মাঝে তাঁকে পাপারাৎজীর ক্যামেরায় ধরা গেলেও ধর্ষণের হুমকি পেয়েছিলেন তিনি। দিন কতক ধরে চলেছিল সেই হুমকি। সুশান্তের মৃত্যুর এক মাস পর পোস্ট করলেও নিজের কমেন্ট সেকশন আর পাঁচজন বলিউড তারকাদের মতই সীমিত করে দিয়েছেন।
1112
তবে তাঁর পোস্টটি রিপোস্ট করেই চলছে ফের হুমকি দেওয়া। নেটিজেনের কথায়, "এতদিন যেভাবে আন্ডারগ্রাউন্ড ছিলে তেমনই থাকো। এসব মিথ্যে দুঃখপ্রকাশ করে লাভ নেই।" "মহেশ ভাট কি আর তোমায় পাত্তা দিচ্ছে না। যার কারণে হঠাৎ সুশান্তের প্রতি নিজের মিথ্যে শোকজ্ঞাপন করতে এসেছ। সুশান্তকে পাওয়ার যোগ্যতা তোমার কোনও দিনই ছিল না।"
1212
সুশান্তের মৃত্যুর পর একমাস পরও যে রিয়ার প্রতি নেটিজেনের রোষ যে কোনও ভাবেই কমেনি তা স্পষ্ট। বরং তাঁর প্রতি ক্ষোভ আরও বেড়ে গিয়েছে এই ইনস্টাগ্রাম পোস্টের জেরে। ওয়্যাটসঅ্যাপ স্টেটাস থেকে শুরু করে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখন সুশান্তের ছড়াছড়ি। তিনি লিখেছেন, "এক মাস হয়ে গিয়েছে তুমি নেই। তবে আমার তোমাকে হারানো সারাজীবন শোক হিসাবে রয়ে গেল।"
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.