টিশার্টে লেখা 'হেল্প', 'দিল বেচারা' ছবির ট্রেলারে কি ধরা পড়ল সুশান্তের মানসিক অবসাদের চিহ্ন

Published : Jul 06, 2020, 11:16 PM IST

দিল বেচারার ট্রেলার জুড়ে এই কথাটি বার বার কানে বাজছে। জন্ম কখন হবে আমাদের হাতে, তেমন মৃত্যুও আমাদের হাতে নয়। তবে জীবনটা বাঁচতে শেখার চেষ্টাটা আমাদের করে যেতে হয়। ট্রেলার জুড়ে নানা বিষয় নজরে এসেছে দর্শকের। সিনেপ্রেমীরা সেই ছোটখাটো মুহূর্তগুলি নিয়ে চর্চা শুরু করেছেন সোশ্যাল মিডিয়ায়। সুশান্তের বিভিন্ন সংলাপ দাগ কেটে গিয়েছে সকলের মনে। সত্যিই তো জন্ম আমাদের হাতে নেই। তবে মৃত্যু, পুলিশি তথ্য অনুযায়ী, তিনি নিজের মৃত্যুর সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে কিছু অভিনেতা-অভিনেত্রী এবং নেটিজেনের দাবি অনুযায়ী, সুশান্তের মৃত্যুর সিদ্ধান্ত নিয়েছে বলিউডের মাফিয়া। তবে এখন আর কোনও রাজনীতি, অরাজকতার কথা নয়, কথা হবে সুশান্তের শেষ ছবি নিয়ে। 

PREV
110
টিশার্টে লেখা 'হেল্প', 'দিল বেচারা' ছবির ট্রেলারে কি ধরা পড়ল সুশান্তের মানসিক অবসাদের চিহ্ন

ট্রেলারের এক অংশে সুশান্তের জামায় লেখা হেল্প। অর্থাৎ সাহায্য। সেই নিয়েও মন্তব্য করেছে নেটিজেনরা। জানা যায়, সুশান্ত মানসিক অবসাদে থাকাকালীন সাহায্যের হাত বাড়িয়েছিলেন নিজের প্রেমিকা রিয়ার কাছে। 

210

কাকতালীয়ভাবে তাঁকে ছবির ট্রেলারে হেল্প লেখা দেখে এই প্রসঙ্গই তুলেছে নেটিজেনরা। সুশান্তের চিকিৎসক মনোবিদ কর্সি চাভরা জানিয়েছিলেন, মানসিক অবসাদে ভোগার সময় নিজের পাশে কাউকে পাননি সুশান্ত। 

310

ছবির চরিত্র কিজিকে বাঁচতে শেখাল ম্যানি (সুশান্ত)। যেখানে কিজি নিজের শরীরে ক্যান্সারের কারণে বাঁচার আশা ছেড়ে দেয়, সেখানেই ম্যানি এসে কিজির জীবনে আনন্দের ছোঁয়া আনে। 

410

এদিকে সুশান্ত নিজের জীবনে আনন্দের ছোঁয়া আর আনতে পারলেন না। কর্সি চাভরার সাক্ষাৎকারে জানা যায়, অঙ্কিতা লোখান্ডের সঙ্গে ব্রেক আপের পরই হতাশ হয়ে পড়েছিলেন সুশান্ত। 

510

যা তাঁকে মানসিক অবসাদের দিকে ঠেলে দেয়। অঙ্কিতাকে ছেড়ে যে তিনি জীবনের সবথেকে বড় ভুল হয়েছিল। এই আফসোসই ছিল তাঁর জীবনে।

610

ট্রেলারের একটি সংলাপ ছিল আমি একজন যোদ্ধা। লড়াই করে বাঁচার কথাই বলেছে ম্যানি। জীবনে বাঁচার লড়াইকে নিয়ে গল্প নিয়ে ছবির পরিচালনা করেছেন মুকেশ ছাবড়া। 

710

সেই ছবিতে অভিনয় করেই নিজের জীবন নিয়ে আর লড়তে পারলেন না সুশান্ত। একের পর এক নেটিজেনরা এই প্রসঙ্গই তুলেছে সাইবারদুনিয়ায়। 

810

জন্ম, মৃত্যু আমাদের হাতে নয়। সকলের মুখে মুখে এখন দিল বেচারার এই সংলাপ। জন্ম যেমন আমাদের হাতে নেই মৃত্যুর সিদ্ধান্তও তেমন আমরা নিতে পারি না। 

910

সুশান্তও যে মাত্র ৩৪ বছর বয়সে নিজের প্রাণ হারাবেন তা বোধহয় তিনি স্বপ্নেও কল্পনা করেননি। কেরিয়ারের শীর্ষে ছিলেন তিনি। টেলিদুনিয়া থেকে বলিউডে এসে স্বল্প সময় নিজের জায়গা গড়েছিলেন। 

1010

জনপ্রিয়তার শীর্ষে থাকা, সাফল্যকে কাছ থেকে দেখেও জীবনযুদ্ধে হেরে গেলেন তিনি। সুশান্তের মৃত্যু খুন নাকি আত্মহত্যা, এই বিতর্ক বোধহয় অন্তহীন। বছরখানেক পরও তাঁর জন্মদিন বা প্রয়াণদিবসে  হয়তো একই কথা পড়বে সকলের।  

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories