সারা গায়ে যেন লেগে রয়েছে রক্ত,হার্দিকের প্রাক্তনীর ভয়ঙ্কর ছবি দেখে আঁতকে উঠেছেন ভক্তরা

Published : Jun 01, 2020, 04:30 PM IST

নতুন বছর পড়তে না পড়তেই ভক্তদের সুখবর শুনিয়েছিলেন ভারতের ক্রিকেট তারকা হার্দিক পান্ডিয়া। অবশেষে জল্পনায় অবসান ঘটিয়ে নতুন বছরের শুরুতেই অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বাগদান পর্ব সেরে দেশে ফিরেছেন হার্দিকও নাতাশা। এবার নাতাশার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। অনেকের সঙ্গেই সম্পর্কে ছিলেন হার্দিক। বলি মহলেও হার্দিকের বিশেষ  পরিচিতি রয়েছে। সুইডিশ গ্রিক মডেল অভিনেত্রী  এলি আভ্রামের সঙ্গেও সম্পর্কে ছিলেন হার্দিশ। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম একগুচ্ছ বিউটি টিপসের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। যা দেখে সকলেই ভয়ে আঁতকে উঠেছেন। কী এমন রয়েছে সেই ছবিতে, দেখে নিন একনজরে।

PREV
110
সারা গায়ে যেন লেগে রয়েছে রক্ত,হার্দিকের প্রাক্তনীর ভয়ঙ্কর ছবি দেখে আঁতকে উঠেছেন ভক্তরা


লকডাউনে সকলেই ঘরবন্দি। আর বন্দিদশায় সময় কাটাতে প্রত্যেকেই নিজ নিজ কাজে ব্যস্ত। ঠিক সেরকমই গৃহবন্দি দশায় সময় কাটাতে নিজের ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সুইডিশ গ্রিক মডেল অভিনেত্রী  এলি আভ্রাম।

210


লকডাউনে নিজের সৌন্দর্য বাড়ানোর জন্য অনেকেই  অনেক পরীক্ষা-নিরীক্ষা করছেন। সেই তালিকায় রয়েছেন এলি আভ্রাম।

310

বিউটি টিপসের ছবি দেখিয়ে সকলকে প্রায় ভয় দেখিয়ে দিয়েছেন অভিনেত্রী। ছবিগুলি দেখে মনে হচ্ছে তার সারা গায়ে লেগে রয়েছে রক্ত। যা প্রথম দেখে রীতিমতো কালঘাম ছুটেছে ভক্তদের।

410

বিষয়টি একটু খোলসা করে বলা যাক, এলির বাড়ির কাজের মেয়েই তাকে এই বিউটি টিপসটি দিয়েছেন। আর সেটিই তিনি সারা শরীরে প্রয়োগ করেছেন। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে অভিনেত্রীর এই ভয়ঙ্কর ছবিগুলি।

510

তিনি নিজেকে বিটরুট গার্ল বলেছেন। আসলে তিনি বিট থেরাপি করেছেন। বিট দিয়ে নিজের সৌন্দর্যচর্চা করেছেন অভিনেত্রী।  মুখ থেকে শুরু করে সারা শরীরে এই বিট লাগিয়েছেন অভিনেত্রী।

610

সারা শরীরে বিট মেখে তার সঙ্গে ম্যাচ করে বিকিনিও পরেছেন অভিনেত্রী। ছবিগুলি প্রকাশ্যে আসা মাত্রই নেটদুনিয়ায় সমালোচনার মুখে পড়েছেন।

710

নেটিজেনরা তাকে 'এলিয়েন' বলেও সম্বোধন করেছেন। কেউ আবার বলেছেন, তাকে দেখে মনে হচ্ছে গাড়ি দুর্ঘটনায় তার সারা শরীর কেটে গেছে। কেউ আবার বলেছেন, এসব কী?

810

তবে এই প্রথম নয়, গরমের শুরু তার উপর আবার আমের মরশুম। কয়েকদিন আগেই পাকা আম দিয়ে প্যাক লাগিয়ে ছবি পোস্ট করেছিলেন এলি। কিন্তু এটা যেন বড্ডই বাড়াবাড়ি হয়ে গেছে। অভিনেত্রীর এই বিউটি টিপস দেখে অনেকেই স্তম্ভিত।

910

বলিউডের বেশ কয়েকটি ছবিতেই তিনি অভিনয় করেছেন। এছাড়াও তামিল ও কন্নড় ছবিতেও দেখা গেছে এলিকে। শেষবারের মতো  'মালাং ' ছবিতে দেখা গেছে এলিকে। 

1010

 ক্রিকেট জগতের সঙ্গে বিনোদনের একটা সম্পর্ক যেন রয়েই গেছে। অতীতেও বলিউডের বহু অভিনেত্রীর সঙ্গেই নাম জড়িয়েছে হার্দিকের। মডেল অভিনেত্রী  এলি আভ্রামের সঙ্গেও সম্পর্কে ছিলেন হার্দিশ। কিছুদিন আগেও বলিউড অভিনেত্রী উর্বশীর সঙ্গে নাম জড়িয়ছিল হার্দিকের । তবে এই সমস্ত কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়ে দিব্যি খোশমেজাজেই রয়েছেন হার্দিক।
 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories