বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেত্রী হলেন করিনা কাপুর খান। বছরের পর বছর ধরে একাধিক সিনেমায় অভিনয় করে দর্শকমনে নিজের জায়গা করে নিয়েছেন করিনা কাপুর খান।
29
বলি কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন সব মিলিয়ে পেজ-থ্রির শিরোনামে থাকেন বলিউডের নবাব পত্নী করিনা কাপুর খান। গতে বাঁধা ছক ভেঙে তিনি বাঁচেন নিজের শর্তে। একাধিক স্টিরিওটাইপ ভেঙেছেন করিনা কাপুর।
39
বলি অভিনেত্রী করিনা কাপুর ২১ সেপ্টেম্বর ৪২-এ পা দিলেন করিনা কাপুর খান। শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। অভিনেত্রীর জন্মদিন সেলিব্রেশনের প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। অভিনেত্রীর বিলাসবহুল জীবন যা বরাবরই অবাক করে ভক্তদের।
49
পতৌদির নবাব পত্নীর বরাবরে শিরোনামে থাকতে পছন্দ করে। করিনা বরাবরই বিলাসবহুবল জীবনযাত্রা পছন্দ করেন। আলিশান বাড়ি থেকে গাড়ির সংখ্যাও বেশ দীর্ঘ। মুম্বইতে ৪ বিএইচকে ফ্ল্যাট রয়েছে অভিনেত্রীর। এবং কোটি টাকার মূল্যের গাড়িও রয়েছে।
59
রিপোর্টে জানা গেছে, করিনা কাপুর খানের মাসিক বেতন প্রায় ১.৫ কোটি টাকা। এবং অভিনেত্রীর বার্ষিক আয় প্রায় ১২ কোটি টাকা। কোথা থেকে এত কোটি টাকা উপার্জন করেন করিনা? সূত্র থেকে জানা গেছে, অভিনেত্রীর আয়ের উৎস হল প্রধানত ফোটোশ্য়ুট, ব্র্যান্ড অনুমোদন, এবং অন্যান্য মাধ্যম থেকে উপার্জন করেন।
69
করিনা কাপুর খানের মোট সম্পদের কথা বলতে গেলে অনেকেরই চোখ কপালে উঠবে। অভিনেত্রীর বিশাল সম্পত্তির পরিমাণ প্রায় ৪৪০ কোটি টাকা। বলি ইন্ডাস্ট্রির অন্যতম ব্যাঙ্কযোগ্য অভিনেত্রী হিসেবেও গন্য করা হয় করিনা কাপুর খানকে।
79
করিনা কাপুর খান মুম্বইয়ের একটি অ্যাপার্টমেন্টের মালিকই নন, সুইজারল্যান্ডেও একটি আলিশান আবাসিক সম্পত্তি রয়েছে অভিনেত্রীর। রিপোর্টে জানা গেছে ওই বাড়ির দাম ৩৩ কোটি টাকা।
89
বাড়ির পাশাপাশি করিনার গাড়ির তালিকাও দীর্ঘ। সম্পত্তি ছাড়াও ১.৪০ কোটি মূল্যের মার্সিডিজ বেঞ্জ এস-ক্লাস গাড়ি রয়েছে করিনার। এছাড়াও অডি কিউ৭, লেক্সাস এল এক্স ৪৭০ যার দাম ২.৩২ কোটি টাকা। এবং রেঞ্জ রোভার স্পোর্ট এসইউভি যার দাম প্রায় ১ কোটি টাকা।
99
কাজের ফাঁকে সময় পেলে বিদেশ সফরে যেতে পছন্দ করেন করিনা কাপুর খান। বর্তমানে স্বামী সইফের ও দুই ছেলে তৈমুর ও জেহর সঙ্গে মুম্বইয়ের বান্দ্রায় থাকেন করিনা কাপুর খান। অভিনেত্রীর বিলাসবহুল ফ্ল্যাটের দাম ৫৫ কোটি টাকা।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.