রাজকীয় বিয়ের আসরে ঠিক কোন লুকে ধরা দেবেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ, তা নিয়ে ছিল জল্পনা তুঙ্গে। একের পর এক খবর যখন নেট পাড়ায় ফাঁস হচ্ছিল, ঠিক তখনই নতুন করে সামনে এলো তাঁদের পোশাক নিয়ে একাধিক তথ্য। আর তা শেয়ার করে নিলেন খোদ ডিজাইনার সব্যসাচী।
বিয়ের দিন কোন লুকে সাজলেন কাটরিনা কাইফ এবার সেই ছবি সামনে আসতেই তা ঘিরে শুরু হয়ে গেল নানা রকম জল্পনা। সব্যসাচী কালেকশনে অন্যান্য বলিউড নায়িকাদের মতো তিনিও বিয়ের দিন সেজে উঠলেন। পছন্দের রং লাল। তবে এদিন তার পোশাকে রইল বেশ কিছু বিশেষত্ব।
29
এই লেহেঙ্গা তৈরি হয়েছে ফাইন মটকা সিল্কের মেটেরিয়াল দিয়ে। তার সঙ্গে রয়েছে ফাইন লাইন জারদৌসি বর্ডার যা তৈরি ভেলভেট দিয়ে। ভিকি কৌশল এর পরিবারের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন ক্যাটরিনার মাথার ওড়নায় রইল বিশেষত্ব। পাঞ্জাবি স্টাইল ডিজাইন করা হয়েছে বলেই সোশ্যাল মিডিয়ায় জানেন ডিজাইনার সব্যসাচী।
39
হ্যান্ড মেড এই ওড়নায় সিলভার ইলেকট্রোপ্লেটিং সোনায় মোড়া সবথেকে বেশি নজর কাড়ে। পাশাপাশি বিয়ের দিন পোশাকের সঙ্গে সব্যসাচী কালেকশনের গয়নাতে সেজেছেন কাটরিনা কাইফ। ২২ ক্যারেটের সোনার উপর ডায়মন্ড বসানো গয়না এদিন পড়তে দেখা যায় কাটরিনাকে।
49
সাবেকি হেরিটেজ জুয়েলারি কালেকশন থেকে ডিজাইন করা কাটরিনার সমস্ত গয়না। অন্যদিকে ভিকি কৌশল পড়েছিলেন আইভরি সিল্কের শেরওয়ানি। তার কুর্তায় থাকা গোল্ড প্লেটেড বেঙ্গল টাইগার হ্যান্ড ক্রাফট বোতাম ছিল এদিন পোশাকের বিশেষত্ব।
59
সিল্ক কাপড়ে তৈরি কুর্তা পাঞ্জাবি ছিল অফ হোয়াইট রঙের। ভিকি কৌশলের পাল্লু এদিন সাজিয়ে তোলা হয়েছিল জরির কাজ দিয়ে। ১৮ ক্যারেটের সোনার সাবেকি হেরিটেজ গয়নায় সেধেছিলেন এদিন ভিকি কৌশল। তাঁর পাগরিতে থাকা ব্রোজটিও এদিন সকলের নজর কারে।
69
সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত তথ্য জানিয়ে খোলসা করলেন খোদ ডিজাইনার। তাঁর পোস্টেই রহস্যের সমাধান। বর্তমানে সেই ছবিতেই বুঁদ নেট পাড়া। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে ও আশীর্বাদ করতে কমেন্ট বক্সে ক্রমেই জমছে ভিড়। গত একমাস ধরে বি-টাউনের চলে সাজ সাজ রবের অবশেষে বৃহস্পতিবার হল ইতি।
79
এখন আর গোপনে প্রেম নয়, সামাজিক বিয়ে সেরে খুল্লামখুল্লা স্বামী-স্ত্রী ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তবে বিয়ের পর নেই তেমন কোনো হানিমুনে পরিকল্পনা। কারণ কাটরিনা কাইফের সিডিউল অনুযায়ী তিনি বিয়ে পর্ব সেরেই যোগ দেবেন শুটিংয়ে। আবারো লাইট-ক্যামেরা-অ্যাকশন তবে তার সঙ্গে জুড়ে গেল এবার সংসার জীবন।
89
অনেকটা ঠিক সিনেমার মত, সবটা এতই রাজকীয়ভাবে সম্পন্ন হল যে, প্রতিটা খবর হয়ে উঠেছিল ভাইরাল। যত্নসহকারে সবটা মেটানোর পর অবশেষ ভক্তদের দরবারে এসে ছবি শেয়ার করলেন এই সেলেব। তাতেই কমেন্ট সেকশন ভরে উঠল শুভেচ্ছাবার্তায়।
99
শত শত রাখঢাকের পর অবশেষে সোশ্যাল মিডিয়ায় বিয়ের বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেন ক্যাটরিনা কাইফ লিখলেন, 'আমাদের মনে থাকা দুজনের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার পরিণতি আজকের এই সন্ধ্যায় আমাদের এনে দাঁড় করিয়েছে। জীবনের নতুন সফর শুরু, সকলের ভালোবাসা ও আশীর্বাদ কামনা করি।'
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.