২৯-শে পা দিলেন আলিয়া ভাট। ইতিমধ্যেই বলি ডিভা চলতি বছরের জন্মদিনটা অন্যান্য বারের তুলনায় একটু বেশি স্পেশ্যাল। জন্মদিনের বিশেষ দিনেই ভক্তদের জন্য উপহার দিলেন আলিয়া ভাট। রণবীর-আলিয়া অভিনীত বহু প্রতীক্ষিত ছবি 'ব্রহ্মাস্ত্র' -র ফার্স্ট লুক পোস্টার শেয়ার করলেন আলিয়া ভাট। যা ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। ভিডিওতে আলিয়া ও রণবীরের ঝলক প্রকাশ্যে এলেও ছবিতে তাদের চরিত্র সম্পর্কে বেশ কিছু ফাঁস হয়নি। একেবারে অন্যরকম চরিত্রে নিজেকে মেলে ধরেছেন আলিয়া ভাট (Happy Birthday Alia Bhatt) । অন্যদিকে বলিউড কাপলদের মধ্যে সর্বদাই নজর কাড়েন রণবীর কাপুর ও আলিয়া ভাট। রণবীর-আলিয়ার বিয়ে নিয়েও ইতিমধ্যেই সরগরম সোশ্যাল মিডিয়া। প্রথম দিন থেকেই তাদের রোম্যান্স লাইমলাইটে ছিল। তবে জানেন কি, কীভাবে রণবীরের প্রেমে পড়েছিলেন আলিয়া ভাট, জন্মদিনেই ফাঁস হল সিক্রেট।
জীবনের ২৮ টি বসন্ত পেরিয়ে ২৯-শে পা দিলেন আলিয়া ভাট। ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা (Happy Birthday Alia Bhatt)। নিজের অভিনয় দক্ষতা এবং ফ্যাশন স্টেটমেন্টে একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন বলি অভিনত্রী আলিয়া ভাট। অভিনয়ের পাশাপাশি স্টাইলিং নিয়ে সর্বদাই প্রশংসা কুড়িয়েছেন আলিয়া ভাট।
210
ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। অভিনয়ের পাশাপাশি সাহসীকতার জন্যও সোশ্যাল মিডিয়ায় সুপরিচিতি রয়েছে আলিয়া ভাটের (Happy Birthday Alia Bhatt) । বলিউডের অন্দরমহলে কান পাতলেই রণবীর-আলিয়ার বিয়ের খবর শোনা যাচ্ছে। এই হাইপ্রোফাইল বিয়ের আসরও নাকি বসতে চলেছে খুব শীঘ্রই।
310
সম্প্রতি পুরোনো সাক্ষাৎকারে প্রেমের গোপন কেচ্ছা ফাঁস করেছিলেন স্বয়ং আলিয়া ভাট(Happy Birthday Alia Bhatt) । তিনি জানিয়েছেন, মাত্র ১১ বছর বয়সে রণবীরকে দেখেই প্রেমে পড়েছিলেন তিনি। অভিনেত্রীর ক্রাশ ছিলেন রণবীর কাপুর।
410
আলিয়া ভাট (Happy Birthday Alia Bhatt) জানিয়েছিলেন, মাত্র ১১ বছর বয়সেই রণবীরের সঙ্গে দেখা করেছিলেন আলিয়া ভাট। ব্ল্যাক ছবির অডিশন থেকেই রণবীরকে দেখে ক্রাশ খেয়েছিলেন আলিয়া ভাট। ছোটবেলা থেকেই রণবীরের প্রতি টান ছিল আলিয়ার।
510
অনুষ্কা শর্মা একবার আলিয়াকে (Happy Birthday Alia Bhatt) জিজ্ঞাসা করেছিল যে তার ঘরে রণবীরের কোনও পোস্টার আছে কিনা। উত্তরে জানিয়েছিলাম না। কিন্তু আলিয়া সবসময়েই তার ছবির দিকে তাকিয়ে থাকত।
610
সম্প্রতি নিজের প্রেমের গোপন কেচ্ছা ফাঁস করছেন স্বয়ং আলিয়া ভাট। আলিয়া ভাট ( Alia Bhatt) জানিয়েছেন, মাত্র ১৪ বছর বয়সে প্রথমবার পর্দায় রণবীরকে (Ranbir kapoor) দেখেই প্রেমে পড়েছিলেন তিনি। এবং সেই বয়সেই রণবীরকে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন মহেশ কন্যা আলিয়া ভাট। এবার দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হওয়ার অপেক্ষা।
710
২০০৭ সালে 'সাওয়ারিয়া' ছবি দেখেই রণবীর কাপুরের প্রেমে পড়েছিলেন আলিয়া ভাট ( Alia Bhatt)। আর তখনই রণবীরকে (Ranbir kapoor) বিয়ে করার স্বপ্ন দেখেছিলেন মহেশ কন্যা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অকপটে মুখ খুলেছেন আলিয়া ভাট।
আলিয়া জানিয়েছেন, বর্তমানে তিনি খুবই সুখী রয়েছেন এবং তার প্রেমের জীবনও দুর্দান্ত। তবে বিয়ের প্রশ্নে তিতিবিরক্ত হয়ে আলিয়া জানিয়েছেন, আমার বিয়ে নিয়ে কারোর এতটা মাথাব্যথা হওয়া উচিত নয়। দ্বিতীয়ত, যদি সত্যি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে বলব আমি রিলেশনশিপে খুবই শান্তিতে আছি। তাই এই বিষয়টা দয়া করে ছেড়ে দিন। যখন হবে তখন জানতেই পারবে।
810
রণবীর ও আলিয়ার ( Alia Bhatt) পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতিতে মুম্বইতে বসতে চলেছে জমকালো বিবাহ আসর। কারণ ডেস্টিনেশন ওয়েডিং না পসন্দ (Ranbir kapoor) রণবীর ও আলিয়ার। দুই পরিবারকে নিয়েই বিয়ের সমস্ত আচার-অনুষ্ঠান পালন করতে চায় রালিয়া জুটি। বড়দের আশীর্বাদ নিয়েই নিজেদের নতুন জীবন শুরু করতে চায় রণবীর ও আলিয়া ভাট। আসলে দুই পরিবারের সকলের বয়সের কথা মাথায় রেখেই মুম্বইতে বিয়ের অনুষ্ঠান সারতে চান রালিয়া জুটি।
910
স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবি দিয়েই বলিউডে ডেবিউ করেছিলেন আলিয়া ভাট (Happy Birthday Alia Bhatt)। তারপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একাধিক সুপারহিট ছবি বলিউডে উপহার দিয়েছেন আলিয়া ভাট। কিছু না কিছু করেই সর্বদাই সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে থাকেন বলি অভিনেত্রী আলিয়া ভাট। ফ্যাশন স্টেটমেন্ট থেকে ব্যক্তিগত জীবনের রোম্যান্স বলিউড অভিনেত্রী আলিয়া ভাট সর্বদাই থাকেন শিরোনামে। ফ্যানেদের ধরে রাখতেও সিদ্ধহস্ত মহেশ কন্যা। প্রায় ৩ বছর ধরে কাপুর পরিবারে ছেলে তথা বলিউডের চকোলেট বয় রণবীর কাপুরের সঙ্গে রিলেশনে রয়েছেন আলিয়া। বলিউডের লাভবার্ডস আলিয়া ভাট এবং রণবীর কাপুর কবে তারা গাটছড়া বাঁধবেন এই প্রশ্নই এখন বলিমহলের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে।
1010
গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি ছবিতে ইতিমধ্যেই ফাটিয়ে অভিনয় করেছেন আলিয়া ভাট (Happy Birthday Alia Bhatt)। এছাড়াও এই মুহূর্তে একগুচ্ছ ছবি আলিয়ার হাতে রয়েছে। রণবীর-আলিয়া অভিনীত ছবি 'ব্রহ্মাস্ত্র' -তে একসঙ্গে দেখা যাবে বলিউডের লাভবার্ডসকে। ছবি মুক্তির দিনও করোনার জন্য বারবার পিছিয়ে গেছে । ছবিতে রণবীর-আলিয়া ছাড়াও অমিতাভ বচ্চন, ডিম্পল কাপাডিয়া ও নাগার্জুনা আক্কিনেনি, মৌনি রায় সহ একাধিক বলি তারকাকে দেখা যাবে।রণবীর কাপুর এবং আলিয়া ভাটের কাছে 'ব্রহ্মাস্ত্র' ছাড়া বেশ কিছু প্রজেক্টের কাজ রয়েছে। রণবীরকে 'শামশেরা' ছবিতে দেখা যাবে এবং আলিয়া ভাটকে আরআরআর, , ডার্লিংস-এ দেখা যাবে। যেখানে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন আলিয়া ভাট।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.