ক্যাটরিনা ক্যাইফ ও ভিকি কৌশলের বিয়ে নিয়ে একাধিক গোপনীয়তা থাকার সত্ত্বে ঠিক সময় মতই সব খবরই ফাঁস হচ্ছে নেট দুনিয়ায়। জীবনে যশন সব রঙে হারিয়ে অবসাদে ডুবেছিলেন ক্যাটরিনা, ঠিক তখনই নতুন সম্পর্কের আলোতে জীবনে ধরা দিয়েছিলেন ভিকি কৌশল। তখন রণবীর কাপুর অতীত, আর সলমন খানের নাম বিতর্ক।
তাই এবার সেই সেলেবের বিয়ের আসরেই হাজির থাকা হল না এই দুইয়ের। সলমন খানের (Salman Khan) সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক বেশ গভীর। বলিউডে পা রাখা ক্যাটের ভাইজানের হাত ধরেই। যার ফলে তাঁর সঙ্গেই জড়িয়ে যায় নাম।
29
একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন এই জুটি। কিন্তু কোথাও গিয়ে যেন সেই জুটিকে বাস্তবে এক সঙ্গে দেখার সাধ মিটল না দর্শকদের। ভিকি কৌশলকেই (Vicky Kaushal) মন দিয়ে বসলেন তিনি।
39
এবার চার হাত এক হওয়ার পালা। কিন্তু অতিথির তালিকাতে থাকলেন না সলমন খান (salman Khan)। সম্প্রতি সলমন খানের পরিবারের তরফ থেকেই জানানো হয়েছে যে, তাঁদের কাছে এমন কোনও নিমন্ত্রণ পত্র আসেনি।
49
কয়েকদিন আগেই সামনে এসেছিল এই খবর। ক্যাটরিনা কাইফের (katrina Kaif) বিয়ে বলে কথা, আর সেই প্রসঙ্গে সলমনের (salman Khan) কথা উঠবে না, তা কি হয়! বোধ হয় নয়। আর ঠিক সেই কারণেই ক্যাটরিনার বিয়ের নিমন্ত্রিত অতিথির সম্ভাব্য তালিকায় প্রকাশ্যে আসতেই উঠল নয়া জল্পনা, সলমন খান নাও আসতে পারেন এই বিয়েতে! কেন গুঞ্জণ তুঙ্গে।
59
সম্প্রতি বিটাউনে কান পাতলে এমন খবর শোনা যাচ্ছে। কিন্তু কেন এমন করছেন ভাইজান, বিষয়টা সলমন খান স্পষ্ট না করলেও অতীত বেশ খানিকটা তুলে ধরতে সাহায্য করবেন অন্য কাহিনি। কাটরিনা-ভিকি কৌশল কে নিয়ে কোনো সমস্যা নেই।
69
সমস্যা রয়েছে যেখানে বিয়ে হচ্ছে সেই স্থান নিয়ে। কোভিদ খান ও তার স্ত্রী মিনি মাথুরের জায়গাতেই বিয়ের ভেন্যু ঠিক করেছেন ক্যাটরিনা ও ভিকি কৌশল। তাদেরই জায়গায় হয়েছিল দিওয়ালির সময় বাগদান। তাঁদের সঙ্গে ভাইজানের সম্পর্ক ভালো না হওয়ায় বিয়ের নিমন্ত্রণের তালিকাতে থাকলেন না তিনি।
79
অন্যদিকে একই পরিস্থিতি রণবীর কাপুরের। দীর্ঘ সাত বছরের সম্পর্ক। দীপিকাকে ছেড়ে রণবীর হাত ধরেছিলেন ক্যাটরিনার, কিন্তু সাত পছর পর মিলেছিল কেবলই প্রতারণা। তবে থেকেই রণবীরের সঙ্গে সম্পর্ক নেই ক্যাটের।
89
আর ঠিক সেই কারণেই এবার অতিথির তালিকায় নাম থাকল না এই প্রাক্তন প্রেমিকেরও। সলমনের সঙ্গে কোনো সম্পর্কই নেই তা প্রমাণ করেছিল রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনা সাত বছরের সম্পর্ক। এই খবর প্রথমটাই জানতে পারায় সলমন খান বেশ খেপে গেলেও পরবর্তীতে মানিয়ে নিয়েছিলেন।
99
এমনকি যখন রণবীর ও ক্যাটরিনার ঘুরতে যাওয়ার ছবি প্রকাশ এসেছিল তখনও তাদের পাশে দাঁড়িয়েছিলেন ভাইজান। তবে সম্পর্কে বিচ্ছেদের পর সবটাই গিয়েছিল পাল্টে। আবারো কোথায় কোথাও ফিরছিল সম্পর্কে ফ্লেভার। শেষ এই জুটিকে দেখা গিয়েছিল ভারত ছবিতে। তবে ভবিষ্যতে তাঁদের সমীকরণ কী থাকবে তা নিয়ে উঠছে বর্তমানে প্রশ্ন।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.