মালাইকার (Malaika Arora) এমন পোশাক পরে পার্টিতে যাওয়া মোটেই ভালচোখে নেননি নেটিজেনরা। শরীরের পুরোটাই যেন খোলা। ৪৮-এর মালাইকার এমন সাজ দেখেই হতবাক হয়েছেন ভক্তরা। কুরুচিকর মন্তব্যে ভরে গেছে সোশ্যাল মিডিয়ার পাতা। গা গরম ছবি পোস্ট করে বহুবার ট্রোলের মুখে পড়লেও তিনি নিজের খেয়ালেই রয়েছেন।
610
বয়স প্রায় ৫০ ছুঁই ছুঁই। এই বয়সে এসেও নিউকামারদের টেক্কা দিতে প্রস্তুত মালাইকা ( Malaika Arora)। ফারহান আখতার ও শিবানী দান্ডেকর পার্টিতে মালাইকার সাজ নিয়ে অশ্লীল মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। নেটিজেনরা একজন বলেছেন, যা খুশি পরে নিলেই হল। একজন নেটিজেন বলেছেন, নিজেকে কী মনে করেন, নিজের বয়স অনুযায়ী পোশাক নির্বাচন করুন। অন্য একজন বুড়ি ঘোড়া বলে মন্তব্য করেছেন।
710
যদি কোনও বাঁকা মন্তব্যেই কান দিতে নারাজ মালাইকা (Malaika Arora)। পার্টির ঢোকার আগে বেশ খোশমেজাজেই পাপারাৎজির ক্যামেরায় পোজ দিয়েছেন মালাাইকা। একেবারে নিজের স্টাইলেই নিজেকে মাতিয়ে রেখেছেন অর্জুনের প্রেমিকা।
810
তবে মালাইকা (Malaika Arora) একাই নন, ফারহান আখতার ও শিবানী দান্ডেকর পার্টিতে হাজির ছিলেন বলিউডের হেভিওয়েটরাও। কালো আউটফিটে এক ফ্রেমে ক্যামেরাবন্দি হয়েছেন মালাইকা আরোরা, অমৃতা আরোরা, করিনা কাপুর ও করিশ্মা কাপুর। সকলেই স্টাইলিশ হট পোশাকে দেখা গেছে ।
910
অভিনেত্রীকে নিয়ে সর্বদাই সরগরম নেটপাড়া। ফিটনেস, ফ্যাশন, ব্যক্তিগত জীবন এসব নিয়ে বরাবরই লাইমলাইটে রয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা ( Malaika Arora)। বরাবরই একের পর এক ছবি পোস্ট করে খবরের শিরোনামে থাকেন ফিটনেস ফ্রিক অভিনেত্রী।
1010
সাহসী অভিনেত্রী হিসেবে বি-টাউনে তকমা রয়েছে তার। ছাইয়া ছাইয়া গার্লের ফ্যাশন স্টেটমেন্ট বরাবরই সাহসীকতার পরিচয় দিতে থাকেন তিনি। তবে অতিরিক্ত খোলামেলা পোশাক পরে চরম ট্রোলড হয়েছেন অর্জুনের প্রেমিকা ( Malaika Arora)।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.