নতুন প্রেমিকের জন্যই কি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত, আলিয়াকে নিয়ে জোর গুঞ্জন বি-টাউনে

Published : May 20, 2020, 02:11 PM IST

দীর্ঘদিন ধরেই স্ত্রী আলিয়ার সঙ্গে অশান্তি চলছিল বলি অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির। তিক্ততা এতটাই চরমে পৌঁছেছে যে কোনওমতেই এই সম্পর্ক আর টিকিয়ে রাখতে চানা না নওয়াজের স্ত্রী আলিয়া।দীর্ঘ ১১ বছরের বিবাহিত জীবনে ভাঙন ধরতে চলেছে বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির । একদিকে লকডাউনের মধ্যে বিবাহবিচ্ছেদের খবর হৈচৈ শুরু হয়েছে বি-টাউনে, আর এর মধ্যেই নওয়াজের স্ত্রী আলিয়া নতুন সম্পর্ক গুঞ্জনে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। তবে কি নতুন প্রেমিকের জন্যই এই সিদ্ধান্ত নিলেন নওয়াজের স্ত্রী আলিয়া। 

PREV
110
নতুন প্রেমিকের জন্যই কি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত, আলিয়াকে নিয়ে জোর গুঞ্জন বি-টাউনে

লকডাউনের মধ্যে বিবাহবিচ্ছেদের খবরে হৈচৈ শুরু হয়েছে বি-টাউনে। সূত্র থেকে জানা গেছে, চলতি মাসের ৭ তারিখ নওয়াজের স্ত্রী আলিয়া অভিনেতার বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের আইনি নোটিশ পাঠিয়েছেন। 

210

২০০৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন নওয়াজউদ্দিন ও আলিয়া। বর্তমানে তাদের দুই সন্তানও রয়েছে। নওয়াজের সংসার ছাড়লেও দুই সন্তানের পুরো দায়িত্বই নিজের কাছে রাখতে চান আলিয়া।

 

310

আলিয়া জানিয়েছেন, এই বিয়ে আমি আর চাই না, এর ইতি হোক। বিয়ের ১১ বছরে নিজের আত্মসম্মান বলে আর কিছুই নেই। এই মন্তব্যে আরও উত্তাল হয়েছে নেটদুনিয়া।

410

আলিয়া নওয়াজের পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। এমনকী নওয়াজের ভাইয়ের উপরও একাদিক অভিযোগ এনেছেন আলিয়া। ইতিমধ্যেই নওয়াজের পরিবারের বিরুদ্ধে ৭টি মামলা দায়ের করেছেন তিনি।

510

সম্প্রতি আলিয়াকে নিয়ে নয়া গুঞ্জন দানা বাঁধতে শোনা যাচ্ছে। নিজের আত্মসম্মান বাঁচাতে নাকি নয়া প্রেমিকের জন্যই আলিয়া এই বিবাহ-বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এই নিয়েই উত্তাল হয়েছে নেটিজেনরা।

610


সূত্র থেকে জানা গেছে  আলিয়া সিদ্দিকি  নতুন করে একটি সম্পর্কে জড়িয়ে পড়েছেন। আর এই কারণেই তিনি নাকি দীর্ঘ এত বছরের সম্পর্ক ভাঙতে চলেছেন।

710

জনপ্রিয় সংস্থার প্রাক্তন আধিকারিক পিয়ূষ পান্ডের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন নওয়াজের স্ত্রী।  শুধু তাই  নয়, নওয়াজের স্ত্রী আলিয়ার হোয়াটসঅ্যাপের ডিপিতেও তাদের দুজনকে একসঙ্গে দেখা গেছে। তারপর থেকেই জোর গুঞ্জন শুরু হয়েছে।

810

বর্তমানে  তাদের সম্পর্কের মধ্য়ে আর কিছু অবশিষ্ট। সবটাই তলানিতে এসে ঠেকেছে। লকডাউনে অনেকটা ভাবার সময় পেয়েছেন আলিয়া। আর সেই কারণের জন্য বিবাহ-বিচ্ছেদের মামলা দায়ের করেছেন নওয়াজের স্ত্রী।

910

আলিয়া অভিনেতার থেকে খোরপোষও দাবি করেছেন। আলিয়ার আইনজীবী অভয় সাহাই জানিয়েছেন, লকডাউনের মধ্যে ডাকের মাধ্যমে আইনি নোটিশ পাঠাতে না পারায় হোয়াটসঅ্যাপেই আইনি নোটিশ পাঠানো হয়েছে অভিনেতাকে। তবে নওয়াজের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া জানা যায় নি।

1010


আলিয়ার আগেও শাহিবার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন নওয়াজ। যদিও সেটি পরিবারের দেখাশোনার  বিয়ে ছিল। কিন্তু বিয়ের ৬ মাসের মধ্যে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপরই অঞ্জলির সঙ্গে গাটছড়া বাঁধেন নওয়াজ।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories