Published : Nov 03, 2020, 02:40 PM ISTUpdated : Nov 03, 2020, 02:41 PM IST
প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস। বি-টাউনের পাশাপাশি হলিউডেও বেশ পরিচিতি রয়েছে এই কাপলের। নিজের চেয়ে বয়সে ১০ বছরের ছোট হলিউড পপ তারকা নিক জোনাসকে বিয়ে করে লস অ্যাঞ্জেলসে রয়েছেন বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা। তাদের প্রেমপর্ব থেকে রূপকথার বিবাহ, বিলাসবহুল জীবপযাপন দেখলে অনেকেরই চোখ কপালে উঠবে। কিন্তু অনেকেই হয়তো জানেন না, বিয়ের কয়েক মাস পরেই নিক জোনাসের পরিবারের সদস্যরা প্রিয়ঙ্কার উপর অসন্তুষ্ট ছিলেন। সেই দুঃখ-হতাশা আজও তাড়িয়ে বেড়ায় প্রিয়ঙ্কাকে।
একাধিক বিদেশিনীদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন নিক, কিন্তু কোনও সম্পর্কও খুব বেশিদিন স্থায়ী হয়নি। ৪ বিদেশি কন্যার পর অবশেষে নিকের জীবনে আসে দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়া।
28
সালটা ২০১৬, মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে সোশ্যাল মিডিয়াতেই প্রথম সাক্ষাৎ। তারপরেই চলতে থাকে কথোপকথন। তারপরের বছরই অস্কার পরবর্তী একটি পার্টিতে দুজনের প্রথম সাক্ষাৎ। সেখানেই হলভর্তি লোকের সামনে হাঁটু মুড়ে বসে দেশি গার্লকে নিজের মনের কথা জানায় নিক।
38
সোশ্যাল মিডিয়ায় প্রেমালাপ চলতে চলতেই মেট গালার একসপ্তাহ আগে দেখা করেন নিক-প্রিয়ঙ্কা। নিজের অ্যাপার্টমেন্টেই নিককে আমন্ত্রণ জানায় দেশি গার্ল।
48
২০১৮ সালে দুটি রীতি অনুযায়ী বিবাহপর্ব সারেন নিক ও প্রিয়ঙ্কা চোপড়া। বিয়ের কিছুদিন পরই প্রিয়ঙ্কাকে নিয়ে অসন্তুষ্ট ছিলেন নিকের পরিবার।
58
বিয়ের কিছুদিন কাটতে না কাটতেই নিক জোনাসের ভাই কেভিন জোনাস জানিয়েছিলেন, যে বিয়ের পরপরই নিক জোনাসকে নিয়ে চলে যাওয়ার জন্যই পরিবারের কোনও সদস্যরাই প্রিয়ঙ্কাকে পছন্দ করতেন না।
68
কোভিন জোনাস আরও জানিয়েছিলেন তার ছোট মেয়ে ভ্যালেন্টিনাও প্রিয়ঙ্কাকে তাদের পরিবারে গ্রহণ করতে অনেকটা সময় লেগেছিল।
78
একটি টক শো-তে কোভিন প্রকাশ করেছিলেন, তার ছোট মেয়ে ভ্যালেন্টিনা নিকের খুব কাছের ছিল। কিন্তু প্রিয়ঙ্কাকে নিকের সঙ্গে দেখার পর তা মানতে পারেনি ভ্যালেন্টিনা।
88
তবে শুধু ভ্যাল্টেন্টিনা নয়, পপ গায়িকা ডেমিও নিকের বিয়ে নিয়ে খুশি ছিলেন না। কারণ নিক ও ডেমি খুব ভাল বন্ধু ছিলেন, সূত্র থেকে জানা গেছে, নিকের বিয়েতে আমন্ত্রণ পায়নি ডেমি, তারপর থেকেই তাদের সম্পর্ক খারাপ হতে পারে।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.