বলিউডের মিস ইউনিভার্স তথা বাঙালি কন্যা সুস্মিতা সেন বরাবরই ফিটনেস ফ্রিক। বয়ফ্রেন্ড রহমানের সঙ্গে কোয়ারেন্টাইনের প্রতিটি মুহূর্তে এককথায় চেটেপুটে উপভোগ করছেন অভিনেত্রী। কোয়ারেন্টাইনে একাধিকবার প্রকাশ্যে এসেছে তাদের উষ্ণ শরীরচর্চার ছবি। ফের পেজ থ্রি-র পাতায় উঠে এসেছে সুস্মিতা ও রহমানের কেমিস্ট্রি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বয়ফ্রেন্ড রহমানকে নিয়ে নিজের গোপন তথ্য ফাঁস করেছেন সুস্মিতা।
চলচ্চিত্র জীবনের মতোই ব্যক্তিগত জীবনটাও আড়ম্বরপূর্ণ বলিউডের মিস ইউনিভার্স তথা বাঙালি কন্যা সুস্মিতা সেনের।
210
দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন সুস্মিতা। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় রয়েছেন তিনি।
310
দীর্ঘ ২ বছর ধরে নিজের চেয়ে বয়সে ১৫ বছরের ছোট বয়ফ্রেন্ড রহমান শলের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সুস্মিতা।
410
সদ্যই মুক্তি পেয়েছে সুস্মিতা সেনের আপকামিং ওয়েব সিরিজ আর্য-র ট্রেলার। ট্রেলারেই দর্শকমন জিতে নিয়েছেন অভিনেত্রী। আগামী ১৯ জুন ডিজনি হটস্টারে মুক্তি পাবে তার আসন্ন ছবি।
510
এর মধ্যেই বয়ফ্রেন্ড রহমানকে নিয়ে এক গোপন সত্য ফাঁস করেছেন সুস্মিতা। অভিনেত্রী জানিয়েছেন, সম্পর্কের শুরুতে যখন তারা একে অপরের সঙ্গে ডেটিং করছিলেন তখন বয়ফ্রেন্ড রহমান নিজের বয়স লুকিয়েছিলেন।
610
রহমানকে নিজের বয়স জিজ্ঞাসা করা হলে সবসময় অনুমান করে নেওয়ার কথা বলে এড়িয়ে যেতেন । কিন্তু পরে যখন সুস্মিতা রহমানের বয়স জানতে পারেন তখন তিনি বয়স লুকানোর আসল কারণ অনুধাবন করেছিলেন।
710
সুস্মিতা ৪৪ এবং রহমান ২৯। অনলাইনেই তাদের প্রথম সাক্ষাত হয়েছিল। নিজের চেয়ে ১৫ বছরের ছোট রহমান কোন কারণে নিজের বয়স লুকিয়েছিলেন তা পরে বুঝেছেন সুস্মিতা। তবে সম্পর্কের ব্যবধান যাই হোক তারা দুজনেই নিজেদের সম্পর্ক নিয়ে খুশি।
810
হোম কোয়ারেন্টাইনে প্রতিটি মুহূর্তকেই যেন নতুন করে বাঁচিয়ে রেখেছেন এই যুগল। রহমানের সঙ্গে ওয়ার্ক আউট করতে তিনি কতটা স্বাচ্ছন্দ বোধ করেন তা ছবিতেই স্পষ্ট।
910
যখনই সময় পান নিজেদের একান্ত সময় কাটিয়ে নেন দুজনেই। নিজের ফিটনেস নিয়েও যেমন সচেতন অভিনেত্রী তেমনি সিঙ্গেল পেরেন্ট হিসেবে মাতৃত্বের পুরো স্বাদটাই তিনি বেশ আনন্দের সঙ্গেই উপভোগ করছেন। বিয়ে নিয়ে এখনও কিছু ভাবেননি ৪৪ -এর অভিনেত্রী। আপাতত প্রেমের আস্বাদটাই চুটিয়ে উপভোগ করছেন সুস্মিতা।
1010
রহমানও সুস্মিতার দুই মেয়ের সঙ্গে স্বাচ্ছন্দ্যে সময় কাটান। সুস্মিতার মেয়েরাও মায়ের বয়ফ্রেন্ডকে মেনে নিয়েছে। এর আগেও অনেকের সঙ্গেই সুস্মিতার নাম জড়িয়েছিল। কিন্তু দীর্ঘ ২ বছর ধরে তিনি রহমানের সঙ্গেই রয়েছেন।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.