বি টাউনের চর্চিত কাপলদের মধ্যে অন্যতম সলমন। তার প্রেম থেকে ব্রেক আপ সবটাই যেন চর্চিত বিষয়। ডেটিং ,সম্পর্ক, বিচ্ছেদ,সব বিষয়েই পেজ থ্রি-র শিরোনামে সলমন খান। বি-টাউনে একের পর এক অভিনেত্রীর সঙ্গে বারবার নাম জড়িয়েছে সলমন খানের ।
211
নিজের ব্যক্তিগত জীবন মিডিয়া এবং জনসাধারণের থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেও তাতে ব্যর্থ ভাইজান। তাকে নিয়ে জল্পনা তুঙ্গে। তবে ব্যক্তিগত কারণেই হোক কিংবা সিনেমার জন্যই হোক সর্বদাই লাইমলাইটের শীর্ষে থাকেন সলমন খান। ভাইজানের সঙ্গে সোমি আলির প্রেমকাহিনি যেন বলিউডের কোনও চিত্রনাট্য।
311
নিজের ব্যক্তিগত জীবন মিডিয়া এবং জনসাধারণের থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেও তাতে ব্যর্থ ভাইজান। তাকে নিয়ে জল্পনা তুঙ্গে। তবে ব্যক্তিগত কারণেই হোক কিংবা সিনেমার জন্যই হোক সর্বদাই লাইমলাইটের শীর্ষে থাকেন সলমন খান। ভাইজানের সঙ্গে সোমি আলির প্রেমকাহিনি যেন বলিউডের কোনও চিত্রনাট্য।
411
'ম্যায়নে প্যায়ার কিয়া' ছবি দেখেই সলমনের প্রেমে হাবুডুবু খেতে থাকেন সোমি। তারপরই মাকে জানিয়ে দেন সলমনকে বিয়ে করতেই তিনি ভারতে আসবেন। মেয়ের কথা শুনে সেই সময় সলমনের মা ভড়কে গেলে মেয়ে যেন কিছু না করে তাই জন্য ঘরের মধ্যে নজরবন্দি রাখা হয়।
511
তারপরই বাবার সঙ্গে কথা বলে ভারতে আসার সিদ্ধান্ত নেন সোমি। এবং মুম্বইতে বেশ কিছু আত্মীয়স্বজন রয়েছে সোমিদের। তাদের সঙ্গে কথা বলেই পাকিস্তান থেকে মুম্বইতে চলে আসেন সোমি। মুম্বইতে এসেই মডেলিং জগতে নিজেক প্রতিষ্ঠিত করেন সোমি। এবং মডেলিংয়ের পাশাপাশি শুরু হয় অভিনয়ও।
611
তারপরই সলমন খানের সঙ্গে সোমি আলির সম্পর্ক নিয়ে জোর চর্চা শুরু হয় বি-টাউনে। একটানা ৮ বছর সলমন খানের সঙ্গে সম্পর্কে থাকার পর হঠাৎ করে বিচ্ছেদ হয়ে যায় তাদের। সূত্রের খবর, ঐশ্বর্য রাই বচ্চনই নাকি সোমির থেকে সলমনকে ছিনিয়ে নেন। তিনি নিজেই জানান, ঐশ্বর্য, তাদের প্রেমের মাঝখানে চলে আসে।
711
প্রাক্তন প্রেমিক সলমনকে নিয়ে নানা সময়েই নানা মন্তব্য করেন সোমি। এবার সলমনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন সোমি আলি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় শুক্রবার রাতে একটি পোস্ট করেছেন সলমন খান, যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
811
911
সলমন খানকে 'নারী নিগ্রহকারী', 'স্যাডিস্টিক সিক' বলে তুলোধনা করেছেন সোমি আলি। নিজের সোশ্যাল মিডিয়ায় ম্যায়নে প্যায়ার কিয়া-ছবির পোস্টার শেয়ার করে সোমি বিস্ফোরক মন্তব্য করেন। যা নিয়ে জোর শোরগোল পড়ে গিয়েছে।
1011
সোমি ম্যায়নে প্যায়ার কিয়া-ছবির পোস্টারের ক্যাপশনে লেখেন, মেয়েদের ধরে ধরে মারে। শুধু আমাকে নয়। আরও অনেকের সঙ্গেই এমনটা করেছে। ওর পুজো করা এখনই বন্ধ করুন। ও একজন নারী নিগ্রহকারী, স্যাডিস্টিক সিক।
1111
এই প্রথমবারই নয়, এর আগেও সোমি সলমনকে একহাত নিয়ে বলেছিলেন, বলিউডের হার্ভে ওয়েনস্টেইন, মুখ খুললেই তোমার মুখোশ খুলে যাবে। যে সমস্ত নারীদের সঙ্গে তুমি দুর্ব্যবহার করেছ, তারা একদিন তোমার সমস্ত নোংরা কেচ্ছা ফাঁস করে দেবে। ঐশ্বর্য রাই বচ্চনের মতো।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.