বেশ কয়েকদিন ধরে তাপসী পান্নুকে নিয়ে সরগরম টিনসেল টাউন। আজ ৩৩ শে পা দিলেন অভিনেত্রী। তার ব্যক্তিগত জীবন থেকে লাভ-লাইফ সব জানতেই যেন মুখিয়ে রয়েছে দর্শক। সম্প্রতি কয়েকদিন আগেই নিজের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছিলেন তাপসী পান্নু। সম্প্রতি সাক্ষাৎকারে বয়ফ্রেন্ডকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
নিজের ব্যক্তিগত জীবন হোক কিংবা প্রেমের সম্পর্ক বরাবরই স্বাধীনচেতা তাপসী। তিনি কোনওদিনই কোনওকিছু গোপন করে রাখতে চান না।
210
নিজের পরিবার নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী। তাপসী জানিয়েছেন, 'পরিবার মেনে না নিলে এই সম্পর্ক মোটেই বেশিদূর এগোতো না। পরিবারের লোকজন মেয়ে নিয়েছেন বলেই তিনি সম্পর্কে এগিয়েছেন।'
310
তাপসী জানিয়েছেন,ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোয়ের সঙ্গে ডেট করছেন তাপসী পান্নু। কোনও কিছু নিয়ে লুকোছুপি তার মোটেই পছন্দের নয়।
410
সংবাদের শিরোনামে আসার জন্য তিনি এই বিষয় নিয়ে মুখ খুলেছেন তেমনটা মোটেই নয়। দীর্ঘ এত বছরের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তিনি যা অর্জন করেছেন তাতেই আজ তিনি এই জায়গায়।
510
তাপসী জানিয়েছেন,' তিনি যে কারোর জীবনে রয়েছেন সেটা ভেবেই তিনি গর্ববোধ করছেন, তবে খবরের শিরোনামে আসার জন্য তিনি এ বিষয়ে কিছু জানাতে রাজি নন।'
610
তাপসী পান্নু মানেই ছবির একটা বাড়তি পাওনা। আবার তাপসী মানেই ছবি হিটের ফর্মূলা। অমিতাভের সঙ্গে বদলা ছবিতেও অভিনয় করার পর থেকেই তার কেরিয়ার যেন পুরো বদলে গিয়েছিল।
710
অভিনেত্রী আরও জানিয়েছেন, 'তার বয়ফ্রেন্ড, তাদের সম্পর্ক সবকিছুই বাড়ির মতেই হয়েছে। আমার পরিবার, আমার বোন সবাই ওকে পছন্দ করে, আর সেটাই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ।'
810
গত বছরে একটি সাক্ষাৎকার থেকে জানা গিয়েছিল, তাপসীর বোন সগুনের কারণেই তাপসীর সঙ্গে ম্যাথিয়াসের দেখা হয়েছিল। বর্তমানে বেশ চুটিয়েই প্রেমটা উপভোগ করছেন অভিনেত্রী।
910
অভিনয় জগতে পা দেওয়ার মাত্র কিছুদিনের মধ্যেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে একটা জায়গাটা পাকিয়ে নিয়েছেন। একের পর এক ছবিতে চরিত্র নিয়ে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করেই চলেছেন তাপসী।
1010
কখনও থ্রিলার আবার কখনও প্যাশনেট কোনও চরিত্র- সবেতেই তিনি সাবলীল। অভিনয় যে তার সহজাত তা বারেবারে প্রমাণ দিয়েছেন তাপসী। 'ষান্ড কি আঁখ' , 'থাপ্পড়' ছবিতে সাহসী চরিত্রে দেখা গিয়েছে তাপসীকে। তার অভিনয়কে কুর্নিশ জানিয়েছে সমালোচক মহলের একাংশরা।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.