সালটা ২০১০। লাফাঙ্গে পারিন্দে ছবির সেটে দীপিকা ও নীলের বন্ধুত্ব অনেকেরই নজর কেড়েছিল। বন্ধুত্বের সংজ্ঞা রাতারাতি বদলে গিয়েছিল নীলের করা একটি টুইটে।
29
নীল নিতিন মুকেশ একটি টুইটে জানিয়েছিলেন, দীপিকার বাড়ির দরজার বাইরে লাল গোলাপ নিয়ে ৩ ঘন্টা দাঁড়িয়েছিলাম। নীলের করা এই টুইট যেন আগুনে ঘি ঢালার সমান ছিল।
39
যদিও নীল পরে জানতে পারেন, দীপিকা আরক্ষণ ছবির প্রচারের জন্য বাইরে গেছেন।
49
ছবির সেটে দুজনের গাঢ় বন্ধুত্ব হয়েছিল। ছবিটি বক্স অফিসে হিট না করলেও আর সেই জুটির বন্ধুত্ব সকলের নজর কেড়েছিল।
59
তাদের বন্ধুত্ব নিয়ে সিনেমার সেটেও দীর্ঘ গুঞ্জন শোনা যেত। তার উপরে নীলের করা টুইট দেখে তা যেন আরও জোড়ালো হয়েছিল।
69
একটি সাক্ষাৎকারেও নীল শেয়ার করেছিলেন, দীপিকা খুবই নরম মনের মানুষ। এবং আমার দেখা বা আমার পরিচিত মিষ্টি লোকেদের মধ্যে দীপিকা একজন।
79
তিনি আরও বলেছিলেন, দীপিকা নীলের পরিবারেরই একজন। যার সঙ্গে, যে কোনও বিষয়ে মনের সমস্ত কথা শেয়ার করা যায়।
89
তবে শুধু নীলই নয়, দীপিকা তাকে নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। নীলের সঙ্গে কাজ করতে গিয়ে তিনি জানিয়েছেন, নীল ভীষণই যত্নশীল, সেটে সকলের ভাল-মন্দ দেখাশোনা করেন। ব্যক্তিগত ভাবে নীলের সঙ্গে কাজ করে খুশি।
99
বর্তমানে বলিউড থেকে অনেকটাই দূরে চলে গেছেন অভিনেতা। নিজের পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন নীল।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.