সহবাসের পরও কেন বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন টাইগার-দিশা? ব্রেক আপের আসল কারণ ফাঁস হতেই শোরগোল

Published : Jul 29, 2022, 11:55 AM IST

বলিউডের প্রেমের কেচ্ছা যেমন দীর্ঘ, তেমনই ব্রেক-আপও প্রতিনিয়ত হয়েই চলেছে। একের পর এক বিচ্ছেদের খবরে তোলপাড় বি-টাউন। বলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে বিচ্ছেদ হয়েছে দিশা পাটানি ও টাইগার শ্রফের। এই খবর প্রকাশ্যে আসতেই জোর জল্পনা শুরু হয়েছে। ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে, দুজনেই  প্রেমে ইতি টেনেছেন। দীর্ঘ  ৬ বছরের সম্পর্ক ছেড়ে কেন ভাঙলেন টাইগার ও দিশা  তা নিয়ে কানাঘুষো চলছে জোরকদমে। তার ব্রেক আপের  আসল কারণ জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, দিশা পাটানি বিয়ে কথা বলতেই নাকি আপত্তি জানান টাইগার। তারপরই নাকি বিচ্ছেদের পথে হেঁটেছেন দিশা ও টাইগার।  

PREV
19
সহবাসের পরও কেন বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন টাইগার-দিশা? ব্রেক আপের আসল কারণ ফাঁস হতেই শোরগোল

সম্পর্কে ভাঙন। দীর্ঘ প্রায় ৬ বছরের সম্পর্কে নাকি ইতি টেনেছেন দিশা পাটানি ও টাইগার শ্রফ। বলিপাড়ার অন্যতম চর্চিত জুটির ব্রেকআপের খবরেই ঘুম উড়েছে ভক্তদের। বলিউডের অন্যতম হট হ্যাপেনিং জুটির বিচ্ছেদের খবর ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। 
 

29

 বলিপাড়ায় ফের বিচ্ছেদের সুর। বলিউডে প্রেমের কেচ্ছা যেমন দীর্ঘ, তেমনই ব্রেক-আপও প্রতিনিয়ত হয়েই চলেছে। এবার দিশা পাটানি ও টাইগার শ্রফের ব্রেক আপের খবর নিয়ে  জোর জল্পনা শুরু হয়েছে।  ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে, দুজনেই নাকি প্রেমে ইতি টেনেছেন, এমনটাই । 
 

39


টাইগার শ্রফের ঘনিষ্ঠ  সূত্রের দাবি দিশার সঙ্গে অনেকদিন ধরেই সম্পর্কে নেই অভিনেতা। যদি অভিনেতা নিজের মুখে তা স্বীকার করেননি। অন্যদিকে দিশার ঘনিষ্ঠ সূত্র এ বিষয়ে মুখ খুলতে নারাজ। তবে কেন এই সিদ্ধান্ত নিলেন তা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা।

49

দিশা এবং টাইগারের প্রেমের গুঞ্জন কারোরই অজানা নয়। নিজেরা মুখে কুলুপ আটলেও তাদের নিয়ে চর্চা দীর্ঘ দিন ধরে চর্চা চলেই আসছে বি-টাউনে। তবে বরাবরই যেন লাইমলাইট থেকে নিজেদের আড়ালে রাখতে চেয়েছেন দিশা ও টাইগার। সবসময়েই দুজন-দুজনকে ভাল বন্ধু বলেই পরিচয় দিতেন দিশা ও টাইগার।

59

একের পর এক বিচ্ছেদের খবরে তোলপাড় টিনসেল টাউন। দীর্ঘ  ৬ বছরের সম্পর্ক ছেড়ে কেন ভাঙলেন টাইগার ও দিশা  তা নিয়ে কানাঘুষো চলছে জোরকদমে। তার ব্রেক আপের  আসল কারণ জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা। এবার নেটদুনিয়ায় ফাঁস হল টাইগার ও দিশার ব্রেক আপের আসল খবর।

69

ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, দিশা পাটানি বিয়ে কথা বলতেই নাকি আপত্তি জানান টাইগার।  দীর্ঘদিন একসঙ্গে থাকা এবং সহবাসের পর  যখন টাইগার আলাদা থাকতে শুরু করেছিল তখনই দিশা মনে করেন এবার বিয়েটা করা উচিত। টাইগারকে বিয়ের কথা বলতেই অভিনেতা বলেন এখন নয়। তারপরই নাকি বিচ্ছেদের পথে হেঁটেছেন দিশা ও টাইগার।

79


ঘনিষ্ঠ বন্ধুর সূত্রে আরও জানা গেছে টাইগারকে বিয়ের কথা বলতেই তা সঙ্গে সঙ্গে বাতিল করে দেন তিনি। তবে একবার নয়, একাধিকবার বিয়ের প্রস্তাব দিয়েছিলেন দিশা। কিন্তু টাইগার ততবারই বলেছেন তিনি এখন বিয়ে করতে রাজি নন। তবে কি এই বিয়েটা না করার জন্য কি সম্পর্কটাই ভেঙে দিলেন টাইগার ও দিশা।

89

বেড়াতে যাওয়ার ছবি থেকে লাঞ্চ ডেট, রোম্যান্টিক ডিনার, বিমানবন্দরে হাত ধরাধরির সমস্ত ছবিই ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবুও নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি তারা । তবে কি সত্যিই একসঙ্গে আর পথচলা হল না দিশা ও টাইগারের। এমনকী টাইগারের বাড়িতেও যাতায়াত ছিল দিশা পাটানির  তা সকলেরই জানা। টাইগারের বোন কৃষ্ণা শ্রফের সঙ্গে দারুণ বন্ধুত্ব দিশার। তবে হঠাৎ কী এমন হল যে বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে হল দিশা ও টাইগারকে। সূত্র বলছে এর উত্তর কারোরই জানা নেই। কেউই নিজেদের ব্যক্তিগত বিষয় নিয়ে মুখ খোলেননি।

99

আপাতত পরিবারের সঙ্গে লন্ডনে রয়েছেন টাইগার শ্রফ। অন্যদিকে আপকামিং ছবি 'এক ভিলেন রিটার্নস' ছবির প্রোমোশন নিয়ে বেজায় ব্যস্ত নায়িকা। বলিউডে পা রাখার পর থেকেই দর্শকমন জিতে নিয়েছেন দিশা পাটানি। মাত্র কয়েকটি ছবি করেই বি-টাউনে বাজিমাত করেছেন দিশা। অন্তর্বাসের ছবি দিয়ে যতটা সরগরম করেছেন পেজ থ্রির পাতা, ততটা কিন্তু অভিনয়ে জমাতে পারেননি দিশা পাটানি।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories