মাত্র একবার টাকা ইনভেস্ট করলেই সারাজীবন ধরে পেনশন দেবে এলআইসি। বিশেষ করে বয়স্কদের জন্য দারুণ স্কিম নিয়ে হাজির হয়েছে এলআইসি-র নতুন প্ল্যান ' জীবন শান্তি যোজনা' । যেখানেএকবার মাত্র ইনভেস্ট করলেই প্রতি মাসে পেনশন মিলবে। কথাটা শুনে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। পেনশন গ্রাহকদের কথা ভেবেই এমন আকর্ষণীয় স্কিম নিয়ে হাজির হয়েছে এলআইসি।
এই পলিসি নিতে হলে কমপক্ষে ৩০ থেকে ৮৫ বছরের লোকেরা এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পাবেন। মাত্র ১ বার ইনভেস্ট করেই মিলবে বিপুল সুযোগ সুবিধা।
510
এই প্ল্যানটির বিশেষ সুবিধা হল, একবারে টাকা দিয়েই শেয়ার হোল্ডারদের কাছে অ্যানিউটির ১০ টি বিকল্পের মধ্যে যে কোনও একটি সিলেক্ট করতে পারবেন গ্রাহকেরা।
610
যেমন ধরুন ৫০ বছর বয়সে ১০ লক্ষ টাকার বিকল্প নিলে তাকে এককালীন ১০ লক্ষ ১৮ হাজার টাকা প্রিমিয়াম জমা দিতে হবে। এই বিনিয়োগ করেই প্রতিমাসে ৫৬১৭ টাকা করে প্রতিমাসে পেনশন পাবেন। অর্থাৎ বছরে ৬৫ হাজার টাকা পাবেন গ্রাহকেরা।
710
৫ থেকে ২০ বছরের মধ্যেও বিভিন্ন পেনশন পরিকল্পনার অধীনে জীবন শান্তি প্ল্যান আমানতে বার্ষিক ৮.৭৯ থেকে ২১.৬ শতাংশ পেনশনের বিকল্প রয়েছে। এই পলিসির সঙ্গে সঙ্গে গ্রাহকেরা লোনেরও সুবিধা পাবেন।
810
গ্রাহকরা অনলাইন অথবা অফলাইন দুইভাবেই এই প্ল্যান কিনতে পারবেন ৷ তবে এই প্ল্যান কিনতে গেলে ন্যূনতম ১ থেকে দেড় লক্ষ টাকা দিয়ে কিনতে হবে ৷ কিন্তু সর্বোচ্চ কোনও সীমা নেই ৷
910
শেয়ার হোল্ডারদের কাছ থেকে এই পলিসি কেনার জন্য গ্রাহক একবারে প্রিমিয়াম দিতে পারেন। এর পর থেকেই এলআইসি নিয়মিত টাকা দেবে। এর জন্য ১০টি আলাদা আলাদা বিকল্প রয়েছে। পলিসিধারকরা এই নিয়মিত অর্থ মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক কিংবা বার্ষিক ভাবে পেতে পারেন। পেনশন পলিসির জন্য এ পলিসি নিতে হবে গ্রাহকদের।
1010
পলিসি শুরু করার সময়েও অ্যানিউটির রেটের গ্যারান্টি দেওয়া হবে গ্রাহককে ৷ এবং পলিসি হোল্ডারকে সারা জীবন অ্যানিউটি দেওয়া হয় ৷ পলিসিতে বিভিন্ন অ্যানিউটি পাওয়ার বিকল্প রয়েছে ৷ ন্যূনতম অ্যানিউটি ১২০০০ টাকা বার্ষিক দিতে হবে গ্রাহকদের ৷ তবে ৫ লক্ষ টাকার বেশি কিনলে অ্যানিউটি রেটে ইনসেন্টিভ পাবেন গ্রাহকরা ৷
Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.