করোনার মহাসঙ্কটের মধ্যে ফের হেঁশেলে কোপ পড়ল মধ্যবিত্তের। মধ্যবিত্তের নাভিশ্বাস বাড়িয়ে ২ সপ্তাহের মধ্যেই ফের ২৫ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম।
39
অর্থনৈতিক লড়াই যখন তীব্রতর হচ্ছে, তখন গ্যাসের দাম কোপ ফেলল মধ্যবিত্তের হেঁশেলে। একলাফেই ৯০০ টাকার গন্ডি পার করল এলপিজি। কলকাতায় ১৪.২ কেজি ভর্তুকিহীন গ্যাসের দাম হল ৯১১ টাকা।
49
একধাক্কায় ২৫ টাকা রান্নার গ্যাসের দাম বাড়ায় পকেটে কোপ পড়েছে সাধারণ মানুষের। এই দাম বাড়ার ফলে গ্যাস কিনতে গেলেই ৯১১ টাকা দিতে হবে যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
59
অতিমারিতে সাধারণ মানুষের রোজগার নিয়ে নাজেহাল অবস্থা। তার উপর জিনিসপত্রের দামও আকাশছোঁয়া। এবং তার মধ্যে মাত্র ২ সপ্তাহের ব্যবধানে ফের গ্যাসের দাম বাড়ায় চিন্তা বাড়ছে।
69
গত ডিসেম্বর মাস থেকে রান্নার গ্যাসের দাম ৩২৭ টাকা বেড়েছে। এভাবে দাম বাড়তে থাকলে নাভিশ্বাস ওঠার অবস্থা সাধারণ মানুষের। তবে চলতি বছরেই গ্যাসের দাম বাড়ল ২৪১ টাকা।
79
এর আগে ১৭ আগস্ট ২৫ টাকা দাম বেড়েছিল এলপিজি সিলিন্ডারের। ফের ১৫ দিনের মধ্যে আবারও ২৫ টাকা বেড়ে দাম দাঁড়াল ৯১১ টাকা।
89
এই নিয়ে পরপর তিন মাস ২৫ টাকা করে বাড়ল রান্নার গ্যাসের গাম। অন্যদিকে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ৭৩.৫০ টাকা। ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৭৭০.৫০ টাকা।
99
উল্লেখ্য, প্রতি মাসের ১ তারিখ রান্নার গ্যাসের দাম সংশোধন করে রাষ্টায়ত্ত তেল সংস্থাগুলি। তবে গত তিন মাস ধরে যে হারে গ্যাসের দাম বাড়াচ্ছে, তাতে ১০০০-এর গন্ডি পার করতে খুব বেশি সময় নেই বলেই মনে হচ্ছে সকলের।
Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.