আয় থেকে সম্পর্ক কেমন থাকবে আজ, দেখে নিন আজকের রাশিফল

Published : May 05, 2021, 08:44 AM IST

পুরাতন জ্যোতিষ শাস্ত্রে যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন রাশি রয়েছে। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রও রয়েছে, যার ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে।

PREV
112
আয় থেকে সম্পর্ক কেমন থাকবে আজ, দেখে নিন আজকের রাশিফল

মেষ-  ব্যবসায়ীদের আয় আজ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ কোনও কারণে নিজের স্বার্থ ত্যাগ করতে হতে পারে। আপনার উদ্ভাবনী চিন্তাশক্তির ফলে উপার্জন বৃদ্ধি পাবে।  রাস্তাঘাটে সাবধানে যাতায়াত করুন আঘাত লাগার আশঙ্কা রয়েছে। বন্ধুদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। এই রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতি লাভ হতে পারে। সন্তানদের পড়াশুনো নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ রয়েছে। পারিবারিক অশান্তি দেখা দিতে পারে।

আপনার শুভ রং কমলা। শুভ সংখ্যা ২৮। শুভ দিক উত্তর-পশ্চিম। শুভ রত্ন ক্যাটস আই।

212

বৃষ-  গবেষণায় সাফল্য লাভের যোগ রয়েছে। আজ পতনের আশঙ্কা আছে। আজ কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। পারিবারিক সমস্যা দেখা দিতে পারে। রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি ভালো। অভিভাবকের শারিরীক সমস্যা দেখা দিতে পারে। যৌথ কোনও কাজের সঙ্গে যুক্ত থাকলে সুনাম লাভের আশা রাখতে পারেন। রাজনীতিতে সুনাম বৃদ্ধি পেতে পারে। প্রভাবশালী কোনও ব্যক্তির থেকে সাহায্য পেতে পারেন।  

আপনার শুভ রং মেরুন। শুভ সংখ্যা ৮৮। শুভ দিক উত্তর। শুভ রত্ন চুনি।
 

312

মিথুন-  কর্মস্থলে জটিলতা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় মন্দাভাব দেখা দিতে পারে। প্রেম জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। খুচরো এবং পাইকারী বিক্রেতাদের জন্য দিনটি অনূকুল। এই রাশির জাতক-জাতিকাদের কর্মস্থলে দ্বায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য লাভ হতে পারে। আপনার আর্থিক সমস্যা কেটে যেতে পারে। বাকি থাকা ঘরোয়া বা গৃহস্থালীর কাজকর্ম ফেলে না রেখে সেরে নিন। 

আপনার শুভ রং হলুদ। শুভ সংখ্যা ৮৭। শুভ দিক দক্ষিণ-পশ্চিম। শুভ রত্ন পান্না।

412

কর্কট- এই রাশির জাতক-জাতিকাদের প্রেমের ক্ষেত্রে কোনও জটিলতা সৃষ্টি হতে পারে। ভাইয়ের সঙ্গে কোনও কারণে বিরোধ হতে পারে। ব্যবসার ক্ষেত্রে ভাল যোগাযোগ আসতে পারে। কাজের ক্ষেত্রে কোনও ভালো খবর পেতে পারেন। জমি বা সম্পত্তি ক্রয় বা বিক্রয় করার জন্য আজ শুভ দিন। পেটের সমস্যায় ভুগতে হতো পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আজ বাড়তি উপার্জন হওয়ার যোগ আছে। কোনও পুরনো শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। 

আপনার শুভ রং গোলাপী। শুভ সংখ্যা ৭২। শুভ দিক দক্ষিণ। শুভ রত্ন ডায়মন্ড।

512

সিংহ-  আইনি পরামর্শ নিতে হতে পারে। আজ অপ্রত্যাশিত সুযোগ মিলতে পারে। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। জলপথে ভ্রমণের সুযোগ আসতে পারে। কর্মস্থলে অত্যধিক কাজের চাপ থাকায় পারিবারিক চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হবে, ফলে সমস্যা দেখা দিতে পারে। লিভারের সমস্যায় ভুগতে হতে পারে। কর্মক্ষেত্রে আপনার সবথেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে। এই রাশির জাতক জাতিকাদের আজ আর্থিক উন্নতি নিশ্চিত। 

আপনার শুভ রং কালছে নীল। শুভ সংখ্যা ৩৬। শুভ দিক অগ্নিকোন। শুভ রত্ন মুনস্টোন।

612

কন্যা-  দুপুরের পর প্রত্যাশিত কাজে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন যারা তাদের জন্য দিনটি মোটামুটি ভালো। কোনও শুভ সংবাদ পেতে পারেন। আজ আপনার পরিশ্রম বৃ্দ্ধি পাবে। শিক্ষার্থীদের জন্য আজ বিশেষ কোনও সুখবর আসতে পারে। শরীরিক সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। বাড়িতে কোনও অতিথি আসতে পারে। অর্থনৈতিক সমস্যার সন্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। বাড়ি সংক্রান্ত বা জমি সংক্রান্ত বিষয়ে কিছু লাভের যোগ রয়েছে। 

আপনার শুভ রং গেরুয়া। শুভ সংখ্যা ৮৪। শুভ দিক ঈষাণ। শুভ রত্ন জারকন।

712

তুলা-  ব্যাবসা বাণিজ্যের ক্ষেত্রেও আজ ভালো দিন। সাহিত্যিকদের জন্য দিনটি খুব শুভ। বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন, নাহলে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। অনেক দিনের কোনও সুপ্ত ইচ্ছা আজ পূরণ হতে পারে। উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত, বিশেষ কোনও সুযোগ পেতে পারেন। তবে কাজের চাপের ফলে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। আজ খরচ বৃদ্ধি পেতে পারে। এই রাশির জাতক জাতিকার দিনটি মোটের উপর ভালোই থাকবে। আজ দিনটি ভালো কাটবে। ঋণ নিতে হতে পারে।  

আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ২১। শুভ দিক উত্তর। শুভ রত্ন মুক্তো।
 

812

বৃশ্চিক-  যে কোনও বিষয়ে চিন্তা-ভাবনা করে সিন্ধান্ত নিন। শ্বাসকষ্টের সমস্যায় ভুগতে হতে পারে। শিল্পীদের জন্য আজ শুভ দিন। আজ সমস্যায় পড়লে বন্ধুর সাহায্য পাবেন। ব্যবসায় ভালো আয় হতে পারে। শিক্ষার্থীদের ভালো ফল পাওয়ার জন্য একটু ধৈর্য্য ধরতে হবে। তাড়াহুড়োর ফলে সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে তা সমাধান হয়ে যাবে সহজেই। প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। আজকের দিন আপনার বেশ ভালোই কাটবে। 

আপনার শুভ রং লাল। শুভ সংখ্যা ৭৪। শুভ দিক পূর্ব। শুভ রত্ন নীলা।
 

912

ধনু-  অংশিদারী ব্যবসায় ভালো ফল আশা করেত পারেন। আজ কর্মক্ষেত্রে কোনও কারণে বিরোধিতা হতে পারে। বেহিসেবি খরচের ফলে সংসারে অশান্তি হওয়ার আশঙ্কা রয়েছে। উপস্থিত বুদ্ধির ফলে কর্মস্থানে উন্নতি হতে পারে। শিল্পীদের জন্য আজ দিনটি অনকূল। যানবাহন এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অর্থ ব্যয় হতে পারে। বন্ধুদের সঙ্গে সময় ভালো কাটবে। শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। আজ কর্তব্য পালন করার দিন। বিদ্যার্থীদের জন্য সময়টা খুব একটা ভালো নয়। 

আপনার শুভ রং সবুজ। শুভ সংখ্যা ৪৪। শুভ দিক দক্ষিণ ও শুভ রত্ন সাদা প্রবাল।

1012

মকর-   আজ আর্থিক সাফল্য পেতে পারেন। আজ উপরিচিত কারও থেকে সাহায্য পেতে পারেন। পরিশ্রম করলেও আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা খুব কম। কোনও বিষয়েই চটজলদি কোনও সিদ্ধান্ত আজ নেবেন না। ভ্রমণ সুখকর হলেও খরচ বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য জীবন সুখের। ব্যবসায় বা অন্য ক্ষেত্রে অর্থ বিনিয়োগের আগে চিন্তা-ভাবনা করুন। পিঠে ব্যাথার সমস্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। সন্তানের কোনও কাজের জন্য মন ভালো হয়ে যাবে। 

আপনার শুভ রং গোলাপী। শুভ সংখ্যা ৮৬। শুভ দিক পূর্ব। শুভ রত্ন পান্না

1112

কুম্ভ-  হৃদরোগে ভোগান্তির সম্ভাবনা রয়েছে। প্রবাসে সাফল্যের যোগ রয়েছে। প্রেমের ক্ষেত্রে আজ দিনটি বিশেষ ভালো নয়, সমস্যা দেখা দিতে পারে। অনেক দিন থেকে ফেলে রাখা কোনও আজ সেরে ফেলুন। গান বাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিশেয সুযোগ আসতে পারে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ মিলতে পরে। অভিভাবকদের সঙ্গে কোনও বিষয়ে তর্কে জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা মিটে যাবে। 

আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ৬৭। শুভ দিক অগ্নিকোন। শুভ রত্ন লাল প্রবাল

1212

মীন-  সমাজ সেবায় ব্যস্ত থাকতে হতে পারে। আজ কোনও কারণে ব্যায় বৃদ্ধি পেতে পারে। শিক্ষার্থীদের জন্য আজ বিশেষ কোনও সুখবর আসতে পারে। শরীরিক সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। দুপুরের পর প্রত্যাশিত কাজে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন যারা তাদের জন্য দিনটি মোটামুটি ভালো। বাড়িতে কোনও অতিথি আসতে পারে। অর্থনৈতিক সমস্যার সন্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। বাড়ি সংক্রান্ত বা জমি সংক্রান্ত বিষয়ে কিছু লাভের যোগ রয়েছে। 

আপনার শুভ রং লাল। শুভ সংখ্যা ৫৩। শুভ দিক পশ্চিম। শুভ রত্ন গোমেদ।

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories