সুশান্ত অভিনেতা সিং (Sushant Singh Rajput) রাজপুতের মৃত্যুর পর চর্চায় উঠে আসে অঙ্কিতা লোখান্ডের (Ankita Lokhande) নাম। বারবার সাক্ষাৎকারে এসে অঙ্কিতা (Ankita Lokhande) জানান, তাঁর কোনো বিদ্বেষ ছিল না সুশান্তের উপর। তিনি তাঁর পার্টনারের সিদ্ধান্তকে সম্মান জানিয়েই সেই সম্পর্ক থেকে সরে এসেছিলেন। তবে একসময়ের সবচেয়ে কাছের মানুষটার এই ঘটনা মানতে কষ্ট হচ্ছে তার। এবার সব খারাপ সময় কাটিয়েই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অঙ্কিতা (Ankita Lokhande)।
210
সুশান্তের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসার পর ভিকি জৈনের (Vicky Jain) সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande)। ২০২০-তেই শোনা গেছিল এনগেজমেন্ট সেরেছেন এই জুটি। যদিও প্রকাশ্যে এই নিয়ে কোনও মুখ খোলেন নি অঙ্কিতা বা ভিকি কেউই।
310
নিজের সম্পর্ক নিয়ে খুবই স্পষ্টবাদী অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande)। ভিকি জৈনের (Vicky Jain) সঙ্গে সম্পর্কের কথা বারবার প্রকাশ্যেই জানিয়েছেন অঙ্কিতা। সোশ্যাল মিডিয়ায় তাঁদের একসঙ্গে দেখে ভালোবাসা উজাড় করে দিয়েছেন ভক্তরা।
410
রবিবার হয়ে গেল অঙ্কিতা এবং ভিকির মেহেন্দি অনুষ্ঠান (Mehendi Ceremony)। ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতিতেই এই অনুষ্ঠান সেরেছেন অঙ্কিতা এবং ভিকি। সেই অনুষ্ঠানের মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অঙ্কিতা (Ankita Lokhande)।
510
সাদা ও গোলাপী রঙের লেহেঙ্গায় অসাধারণ চোখ ধাঁধানো সুন্দরী দেখাচ্ছিল অঙ্কিতাকে (Ankita Lokhande)। হবু স্ত্রীর সঙ্গে সামঞ্জস্য রেখেই পোশাক পড়েছিলেন ভিকি জৈন ও (Vicky Jain)।
610
প্রতিটি ছবি নজর কাড়ার মত। দুজনকে একসঙ্গে দেখে খুবই খুশি খুশি অনুরাগীরা। সূত্রের খবর, মেহেন্দির দিন ভাইব্রেন্ট এই থিম বেছে নিয়েছেন অঙ্কিতা এবং ভিকি (Ankita & Vicky) নিজেই।
710
এদিন অনুষ্ঠানের সঙ্গে চলতে থাকে নাচ গানের অনুষ্ঠান ও। একসঙ্গে নাচের পোজের ছবিও শেয়ার করেছেন অঙ্কিতা। সম্প্রতি কিছুদিন আগেই পায়ে ছোট পেয়েছিলেন অঙ্কিতা। সোশ্যাল মিডিয়ায় (Social Media) সেই ছবি নিজেই শেয়ার করেছিলেন তিনি। সেই বিপদ কাটিয়ে ভিকির সঙ্গে দেদার নাচে মেতেছেন অঙ্কিতা।
810
ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গে মুহূর্তে ভাইরাল সেই পোস্ট। অঙ্কিতা- ভিকিকে (Ankita- Vicky) শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের একাধিক তারকা। সেইসঙ্গে অঙ্কিতা- ভিকিকে (Ankita- Vicky) শুভেচ্ছায় ভড়িয়েছেন এই জুটির অনুরাগীরাও।
910
প্রায় তিন বছর ধরে ভিকির (Vicky Jain) সঙ্গে সম্পর্কে আছেন অঙ্কিতা (Ankita Lokhande)। অবশেষে সেই সম্পর্ককে পরিণতি দিতে চলেছেন তারা। বর্তমানে অপেক্ষা কেবল এক রাতের। তারপরই মুম্বইয়ের বিলাসবহুল হোটেলে বসতে চলেছে অঙ্কিতা (Ankita Lokhande) এবং ভিকির (Vicky Jain) বিয়ের আসর।
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.