সুস্থতার হার আগের থেকে বেড়েছে অনেকটাই। কিন্তু করোনার প্রকোপকে বাগে আনা যাচ্ছে না কিছুতেই। যতদিন যাচ্ছে, আক্রান্তের লাফিয়ে লাফিয়ে বাড়ছে রাজ্যে। পরিস্থিতি মোকাবিলায় চলছে সাপ্তাহিক লকডাউন।
25
হুগলির শেওড়াফুলিতে আগে পাইকারী বাজার বসত স্টেশনের কাছে। বাজারে ভিড়ও হত যথেষ্টই। করোনা সতর্কতায় মাস পাঁচেক আগে পাইকারী বাজারটি সরিয়ে নিয়ে যাওয়া হয় বৈদ্যবাটিতে।
35
পাইকারীর বাজার সরিয়ে নেওয়ার পর স্টেশন লাগোয়া এলাকায় এখন ক্রেতাদের আনাগোনা নেই বললেই চলে। ফলে বিপাকে পড়েছেন স্থানীয় দোকানদাররা।
45
পাইকারী বাজারটি ফের পুরানো জায়গায় ফিরিয়ে আনার দাবিতে বুধবার শেওড়াফুলিতে মিছিল ও পুলিশকে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি ছিল বিজেপির মহিলার মোর্চার।
55
মিছিল করে যখন শেওড়াফুলি ফাঁড়িতে ডেপুটেশন দিতে যাচ্ছিলেন, তখন মহিলার মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালকে আটকায় পুলিশ। জানানো হয়, মিছিলের জন্য আগাম অনুমতি নেওয়া হয়নি। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.