Published : Aug 24, 2020, 12:40 PM ISTUpdated : Aug 24, 2020, 12:43 PM IST
ঠান্ডা ঘরে বসে বৈঠক নয়, বিশ্বভারতীকাণ্ডে অচলাবস্থা কাটাতে এবার পথে নামলেন বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং। সাধারণ পোশাকে সাইকেলে চালিয়ে ঘুরলেন শান্তিনিকেতন চত্বরে। বাড়ি বাড়ি গিয়ে প্রবীণ আশ্রমিকদের সঙ্গে কথা বললেন তিনি। সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক-সহ আরও অনেকে।
পৌষমেলার খোলা প্রাঙ্গনে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা পারদ চড়ছিল এলাকায়। বোলপুরে গত সোমবার ধিক্কার মিছিল করে বিশ্বভারতীতে রীতিমতো তাণ্ডব চালান কয়েক হাজার মানুষ। ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূল বিধায়ক নরেশ বাউরি, বোলপুরের বিদায়ী কাউন্সির শেখ ওমরের।
45
ঘটনার দিনেই বিধায়ক, বিদায়ী কাউন্সিলর-সহ আটজনের বিরুদ্ধে বোলপুর থানা লিখিত অভিযোগ দায়ের করা বিশ্বভারতীর তরফে। ন'জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু ধৃতেরাও কি আদৌ ঘটনার সঙ্গে যুক্ত? পুলিশের ভুমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে।
55
বিশ্বভারতীর পৌষমেলার মাঠে পাঁচিল দিয়ে কী বলছেন প্রবীণ আশ্রমিকরা? তা জানতে সোমবার সাধারণ পোশাকে সাইকেল নিয়ে এলাকায় ঘুরলেন পুলিশ সুপার শ্যাম সিং। পাঞ্জাবী-পায়জামা পরে হাজির হলেন আশ্রমিকদের বাড়ির দরজায়।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.