- Home
- West Bengal
- বাংলার যোগ্য কৃষকরা বছরে পাবেন ৯ হাজার টাকা, নতুন করে করতে হবে আবেদন? রইল নয়া আপডেট
বাংলার যোগ্য কৃষকরা বছরে পাবেন ৯ হাজার টাকা, নতুন করে করতে হবে আবেদন? রইল নয়া আপডেট
কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বাংলার কৃষকরা বছরে মোট ৯ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন। পিএম কিষাণ যোজনার ৬ হাজার টাকার পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে মিলবে আরও ৩ হাজার টাকা। এই সুবিধা পেতে কৃষকদের পিএম কিষাণ যোজনায় নাম নথিভুক্ত করতে হবে।

রাজ্যের সকল কৃষকদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এসেছেন শুভেন্দু অধিকারী।কৃষরদের সহায়তা করতে নতুন করে এক আর্থিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। এবার বাংলার যোগ্য কৃষকরা পাবেন অতিরিক্ত ৯ হাজার টাকা।

ইতিমধ্যে কেন্দ্র সরকারের চালু করা কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন বাংলার কৃষকেরা। বছরে ঢোকে ৬ হাজার টাকা। তিনটি কিস্তিতে ঢোকে সেই টাকা। এবার এর সঙ্গে মিলবে আরও ৩ হাজার। অর্থাৎ মিলবে মোট ৯ হাজার টাকা।
এখন প্রশ্ন হল কোন প্রকল্পে মিলবে টাকা? জানিয়ে রাখা ভালো যে, পিএম কিষাণ টপ আপ স্কিম বলে আলাদা কিছু নেই। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের দ্বিতীয় অংশের অধীনে পিএম কিষাণের যোগ্য উপভোক্তাদের দেওয়া হচ্ছে অতিরিক্ত ৩ হাজার।
রাজ্য সরকারের দেওয়া এই টাকা একঙ্গে নয় বরং চার মাস অন্তত ১ হাজার করে কিস্তিতে ঢুকবে। চলতি বছরের ৫ নভেম্বর থেকে মিলছে প্রথম কিস্তি। তাই এই সুবিধা পেতে হলে পিএম কিষাণ যোজনায় নাম নথিভুক্ত করুন। এতে বছরে মিলবে ৯ হাজার টাকা।
এদিকে আবার কয়েকটি রাজ্যে ফার্মার আইডি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। কিছু রাজ্যে প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় নতুন করে নাম নথিভুক্ত করার ক্ষেত্রে ফার্মার আইডি থাকা বাধ্যতামূলক করা হয়েছে। তাই যে সব কৃষক এখনও এই কার্ড সংগ্রহ করেননি, তা না হলে পরে সমস্যা হতে পারে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

