ঘুম থেকে উঠেই চুমুক দিন এই পানীয়তে, রোগভোগ থেকে মুক্তি পাবেন নিমেষে

Published : Oct 14, 2022, 04:38 PM ISTUpdated : Oct 14, 2022, 05:10 PM IST
ঘুম থেকে উঠেই চুমুক দিন এই পানীয়তে, রোগভোগ থেকে মুক্তি পাবেন নিমেষে

সংক্ষিপ্ত

 নিজেকে সুস্থ ও ফিট রাখাটাই সবচাইতে বড় চ্যালেঞ্জ। শরীরের নানান সমস্যা থেকে মুক্তি পেতে সকালে উঠে পান করুন এই পানীয়। তাহলেই আপনি অনেকটা  ফিট থাকবেন। কিন্তু কোন সময়টা  খেলে ফিট থাকবেন চোখ বুলিয়ে নিন একনজরে।

  নিউ নর্মাল হতে না হতেই গাড়ির ধোঁয়া, দূষণ, ধুলোবালিতে ঢেকে গিয়েছে গোটা বায়ুমন্ডল।  শুধু দূষণের জন্যই নয়, মানুষের কার্যকলাপেও দূষিত হচ্ছে গোটা পরিবেশ।  চারপাশের এই সমস্যা থেকে নিজেকে এবং নিজের পরিবারকে সুস্থ রাখাটা এখন সবচাইতে জরুরি। মহামারির মধ্যে নিজেকে সুস্থ ও ফিট রাখাটাই সবচাইতে বড় চ্যালেঞ্জ। শরীরের নানান সমস্যা থেকে মুক্তি পেতে চা পান করুন তাহলেই আপনি অনেকটা  ফিট থাকবেন।কিন্তু কোন চা খেলে ফিট থাকবেন চোখ বুলিয়ে নিন একনজরে।

শরীরের জন্য আদা অত্যন্ত ভাল একটি উপাদান। আদা খেলে জমে থাকা কফ, এবং রক্ত জমার হাত থেকেও মুক্তি পাওয়া যায়।  মধু কাশি কমাতে সাহায্য করে। আর লেবুতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। সেই কারণে আদা, লেবু, মধু সহযোগে চা পান করুন। এতে আপনার ফুসফুস যেমন ভাল থাকবে তার পাশাপাশি মনও সতেজ থাকবে। হলুদ, আদা দিয়ে ও চা বানিয়ে খেতে পারেন। হঠাৎ করে শরীর খারাপ লাগলে বা কাশি হলে অনায়াসেই খেতে পারেন এই চা। মশলা চা পানীয় হিসেবে অত্যন্ত জনপ্রিয়। নানা রকমের মশলা মিশিয়ে এই চা প্রস্তুত করা হয়। সমস্ত প্রাকৃতিক উপাদান যেমন আদা, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, এবং তুলসীপাতা মিশিয়ে  এই চা প্রস্তুত করা হয়। সর্দি, কাশি কমাতেও এই চা খুবই উপকারী। তেমনই  শরীরকে বাঁচাতে সাহায্য করবে এই চা।


গ্রিন টি এখন কমবেশি প্রত্যেকেই পান করেন।  গ্রিন টি-তে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। যা হজমে সাহায্য করে এবং ওজন কমাতেও এর জুড়ি মেলা ভার। সকালে ও বিকালে দুইবার করে এই চা পান করুন। গ্রিন টি খেলে শরীরের রক্ত পরিষ্কার হয়, এর পাশাপশি হজম শক্তিও বাড়ে।  বিশেষজ্ঞরা বলছেন খালি পেটে যারা চা পান করেন তারা এখন থেকেই এই অভ্যেস ত্যাগ করুন। চা খাওয়ার আগে ভারী কিছু না খেলেও অন্তত চায়ের সঙ্গে একটি বিস্কুট খেয়ে নেওয়া জরুরি। চা-এর মধ্যে ক্যাফিন নামের যৌগ থাকে। যা খালি পেটে পাকস্থলীতে প্রবেশ করলে শরীরে অম্লের পরিমাণ বাড়তে পারে। এর ফলে বমি বমি ভাব, বুক জ্বালার মতো উপসর্গ দেখা দিতে পারে। এর থেকে গ্যাসেরও সমস্যা হতে পারে। যারা দীর্ঘদিন খালি পেটে চা খান, তাদের গ্য়াসের সমস্যা কিন্তু আরও মারাত্মক আকার ধারন করতে পারে। তবে শুধু নর্মাল চা নয় বরং গ্রিন টিও যারা খালি পেটে খান তারা আগে থেকেই সতর্ক হয়ে যান।

 

PREV

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

click me!

Recommended Stories

Happy Chocolate 2026: চকলেট খেলে উজ্জ্বল হবে ত্বক, তেমনই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, রইল অজানা তথ্য
অনেক শিশুদের মধ্যেই হৃদরোগের ঝুঁকি বাড়ছে! এর কারণ কী হতে পারে জানেন?