এই পাঁচ কারণে ব্রেকফাস্টে খান আপেল, মিলবে একাধিক উপকার, জেনে নিন কী কী

Published : Oct 06, 2022, 03:00 PM IST
এই পাঁচ কারণে ব্রেকফাস্টে খান আপেল, মিলবে একাধিক উপকার, জেনে নিন কী কী

সংক্ষিপ্ত

সকল শারীরিক জটিলতা থেকে মুক্তি পেতে বিশেষজ্ঞরা সঠিক খাদ্যগ্রহণের পরামর্শ দিয়ে থাকেন। রোজ পুষ্টিগুণে সম্পন্ন খাবার খেলে যে কোনও জটিলতা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এবার জেনে নিন ব্রেকফাস্টে কেন খাবেন আপেল। রইল আপেলের কয়টি গুণের খোঁজ। এই কয়টি কারণে রোজ ব্রেকফাস্টে আপেল খান।  

বয়স ৩০-এর কোটায় পা দেওয়া মানে একের পর এক কঠিন রোগ শরীরে বাসা বাঁধে। ডায়াবেটিস, কোলেস্টেরল, হার্টের রোগ, হাইপার টেনশন থেকে একাধিক জটিলতা দেখা দেয়। এই সকল জটিলতা থেকে মুক্তি পেতে বিশেষজ্ঞরা সঠিক খাদ্যগ্রহণের পরামর্শ দিয়ে থাকেন। রোজ পুষ্টিগুণে সম্পন্ন খাবার খেলে যে কোনও জটিলতা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এবার জেনে নিন ব্রেকফাস্টে কেন খাবেন আপেল। রইল আপেলের কয়টি গুণের খোঁজ। এই কয়টি কারণে রোজ ব্রেকফাস্টে আপেল খান।  

আপেল ধমনীর প্লাক তৈরির ঝুঁকি কমাতে পারে। ধমনীতে প্লাকের কারণে করোনারি ধমনী রোগ হতে পারে। এই সমস্যা সমাধান হয় আপেলের গুণে। তেমনই আপেলের ত্বকে রয়েছে ফেনোলিক নামক যৌগ। যা রক্তে খারাপ কোলেস্টেরল জমতে বাধা দেয়। এতে শরীর থাকবে সুস্থ। 

আপেল খেলে ডায়াবেটিস ও স্ট্রেসের ঝুঁকি কমে। রক্তে শর্করার মাত্রা কমে এই ফলের গুণে। তাই ডায়াবেটিস ও স্ট্রেসের সমস্যা থেকে বাঁচতে রোজ খেতে পারেন আপেল। এই ফল শরীর পুষ্টি জোগায়। তেমনই ত্বক ও চুল ভালো থাকে আপেলের গুণে। তাই রোগ থেকে বাঁচতে রোজ একটি করে আপেল খান। 

অধিকাংশই সকালে ব্যায়াম করে। ব্যায়ামের আগে স্ট্যামিনা বাড়াতে রোজ আপেল খান। আপেল খেলে শরীরে শক্তি মাত্রা বাড়ে। ক্লান্তি ছাড়া ব্যয়াম করতে পারবেন ব্রেকফাস্টে আপেল খেলে। মেনে চলুন এই বিশেষ টিপস।  

বাড়তি ওজন নিয়ে সকলেই চিন্তিত। বাড়তি ওজন কমাতে চাইলে রোজ ব্রেকফাস্টে আপেল খান। এতে দ্রুত কমবে ওজন। শরীর থাকবে সুস্থ। বিশেষজ্ঞদের মতে, আপেল ওজন কমতে সাহায্য করে। 

সকালে রোজ আপেল খেলে হাড় মজবুত করে। ভিটামিন কে, মিনারেল, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাসিয়াম, জিঙ্ক, সোডিয়াম, আয়রন, ভিটাবিন বি ১, বি ৬, বি ৯ রয়েছে এতে। যা শরীরে পুষ্টি জোগাবে। তাই খেতে পারেন এই ফল। 

আপেলের অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য পরিপূর্ণ। এটি হৃদরোগের ঝুঁকি কমায়। এতে অ্যান্টি ব্যাকটেরিয়াল যৌগ থাকে। যা মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়া মেরে ফেলেন। মুখের স্বাস্থ্যের জন্য উপকারী আপেল। রোজ খাদ্যতালিকায় রাখতে পারেন আপেল। এতে শরীর থাকবে সুস্থ। এতে রয়েছে একাধিক গুণ। এই সকল কারণে ব্রেকফাস্ট খান আপেল। মিলবে একাধিক উপকার। দূর হবে নানান জটিলতা, শরীর থাকবে রোগ মুক্ত।  

 
 

আরও পড়ুন- লক্ষ্মীপুজোর আগে ঘরে আনুন নতুন লুক, ঘর পরিষ্কার করতে ব্যবহার করুন এই কয়টি জিনিস

আরও পড়ুন- ত্বক ও চুলের যত্নে ব্যবহার করুন এই ৫টি ফুলের নির্যাস, জেনে নিন কোন উপায় মিলবে উপকার

আরও পড়ুন- লক্ষ্মীবারে ২২ ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের দর

PREV

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

click me!

Recommended Stories

Happy Chocolate 2026: চকলেট খেলে উজ্জ্বল হবে ত্বক, তেমনই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, রইল অজানা তথ্য
অনেক শিশুদের মধ্যেই হৃদরোগের ঝুঁকি বাড়ছে! এর কারণ কী হতে পারে জানেন?