DA Hike: ফের ৩% বাড়ল ডিএ! সরকারি কর্মীদের জন্য বড় উপহার, জুলাই থেকে মিলবে এরিয়ার

Published : Nov 24, 2026, 02:10 PM IST

ফের ৩ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত। এবার সর্বভারতীয় পরিষেবার আধিকারিকদের জন্য ডিএ ৬০ শতাংশ থেকে বাড়িয়ে ৬৩ শতাংশ করল হরিয়ানা সরকার। ১ জুলাই থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসের বকেয়া মিলবে ২০২৭ সালের জানুয়ারিতে।

PREV
112
মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা

ফের মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা। গত কয়েক মাসে একের পর এক রাজ্য সরকার তাদের কর্মীদের জন্য ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পিছিয়ে নেই কেন্দ্রীয় সরকারও। সপ্তম পে কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরও ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।

212
সরকারি কর্মীদের জন্য ৩ শতাংশ ডিএ বৃদ্ধি

এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি রাজ্য। সেখানকার সরকারি কর্মীদের জন্য ৩ শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, বর্ধিত হারে মহার্ঘ ভাতার পাশাপাশি মিলবে বিগত কয়েক মাসের বকেয়াও। স্বাভাবিকভাবেই সরকারের এই সিদ্ধান্তে খুশির হাওয়া কর্মচারীদের মধ্যে।

312
৩ শতাংশ বাড়ল মহার্ঘ ভাতা

সম্প্রতি এই রাজ্যের সরকার সর্বভারতীয় পরিষেবার (All India Services) আধিকারিকদের জন্য মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে সংশ্লিষ্ট আধিকারিকদের ডিএ-র হার ৬০ শতাংশ থেকে বেড়ে ৬৩ শতাংশ হতে চলেছে।

412
মূল বেতনের উপর ৬৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা

অর্থাৎ এবার থেকে মূল বেতনের উপর ৬৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন তাঁরা। মূল্যবৃদ্ধির বাজারে সরকারের এই সিদ্ধান্ত আধিকারিকদের মাসিক বেতনে কিছুটা স্বস্তি দেবে বলেই মনে করা হচ্ছে।

512
বর্ধিত মহার্ঘ ভাতা ১ জুলাই, ২০২৬ থেকে কার্যকর

সরকারের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী, বর্ধিত মহার্ঘ ভাতা ১ জুলাই, ২০২৬ থেকে কার্যকর হবে। অর্থাৎ জুলাই মাস থেকেই এই সুবিধা পাওয়ার কথা সংশ্লিষ্ট কর্মীদের। যদিও বর্ধিত হারে ডিএ-র টাকা হাতে পেতে কিছুটা অপেক্ষা করতে হবে তাঁদের। কারণ, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসের বকেয়া মহার্ঘ ভাতা পরবর্তী সময়ে একসঙ্গে মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

612
কবে মিলবে চার মাসের বকেয়া ডিএ?

সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬ সালের জুলাই, অগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের বকেয়া মহার্ঘ ভাতা ২০২৭ সালের জানুয়ারি মাসে দেওয়া হবে। অন্যদিকে, ২০২৬ সালের নভেম্বর মাস থেকে সংশ্লিষ্ট আধিকারিকরা বর্ধিত ৬৩ শতাংশ হারে ডিএ পাবেন। অর্থাৎ নভেম্বর থেকেই তাঁদের বেতনের সঙ্গে নতুন হারে মহার্ঘ ভাতা যুক্ত হওয়ার কথা।

712
আগামী মাসগুলিতে বাড়তি ডিএ

এই সিদ্ধান্তের ফলে একদিকে যেমন আগামী মাসগুলিতে বাড়তি ডিএ পাওয়ার সুযোগ তৈরি হল, তেমনই নতুন বছরের শুরুতে চার মাসের বকেয়া টাকাও হাতে পাবেন সংশ্লিষ্ট আধিকারিকরা। ফলে এককালীন বেশ কিছুটা অতিরিক্ত অর্থ তাঁদের অ্যাকাউন্টে জমা পড়বে।

812
কাদের জন্য কার্যকর হবে এই সিদ্ধান্ত?

এবার প্রশ্ন, রাজ্যের সমস্ত সরকারি কর্মী কি এই ডিএ বৃদ্ধির সুবিধা পাবেন? আপাতত তা নয়। এই সিদ্ধান্ত মূলত সর্বভারতীয় পরিষেবার অধীনে কর্মরত আধিকারিকদের জন্য। এর মধ্যে রয়েছেন IAS, IPS এবং IFS আধিকারিকরা। সংশ্লিষ্ট রাজ্যের ক্যাডারে কর্মরত এই আধিকারিকদের পাশাপাশি অন্যান্য সর্বভারতীয় পরিষেবার কর্মকর্তারাও বর্ধিত হারে মহার্ঘ ভাতা পাওয়ার যোগ্য বলে জানানো হয়েছে।

912
বর্ধিত ডিএ-র আওতায় কারা?

তবে এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট শর্ত রয়েছে। যেসব আধিকারিকের বেতন ‘সর্বভারতীয় পরিষেবা (বেতন) বিধি, ২০১৬’ (All India Services (Pay) Rules, 2016) অনুযায়ী নির্ধারিত পে ম্যাট্রিক্সের ভিত্তিতে ঠিক করা হয়, তাঁরাই এই বর্ধিত ডিএ-র আওতায় আসবেন। ফলে সংশ্লিষ্ট বেতন কাঠামোর অধীনে থাকা আধিকারিকদের ক্ষেত্রেই এই নির্দেশ কার্যকর হবে।

1012
২৩ নভেম্বর জারি বিজ্ঞপ্তি

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রকের জারি করা নির্দেশিকার ভিত্তিতেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট সমস্ত দফতরকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।

1112
বকেয়া মেটানো

এমনকী ডেপুটি কমিশনার, বিভাগীয় কমিশনার এবং বিভিন্ন বোর্ড ও কর্পোরেশনের কাছেও নির্দেশিকার অনুলিপি পাঠানো হয়েছে। যাতে যোগ্য আধিকারিকদের বর্ধিত হারে ডিএ প্রদান এবং বকেয়া মেটানোর ক্ষেত্রে কোনও সমস্যা না হয়, সেই ব্যবস্থাও করতে বলা হয়েছে।

1212
মহার্ঘ ভাতা ৬০ শতাংশ থেকে বেড়ে ৬৩ শতাংশ

এবার আসা যাক, কোন রাজ্যে এই ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে? সেটি হল হরিয়ানা। হরিয়ানা সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের ক্যাডারে কর্মরত সর্বভারতীয় পরিষেবার আধিকারিকদের মহার্ঘ ভাতা ৬০ শতাংশ থেকে বেড়ে ৬৩ শতাংশ হতে চলেছে। তবে এই সুবিধা আপাতত রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীর জন্য নয়। নির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় থাকা IAS, IPS, IFS-সহ সংশ্লিষ্ট সর্বভারতীয় পরিষেবার আধিকারিকরাই এর সুবিধা পাবেন।

Read more Photos on
click me!

Recommended Stories