SC On WB Sir: এসআইআর-এ নাম বাদ যাওয়ায় অন্নপূর্ণার সুবিধা বঞ্চিত, গুরুত্বপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের

Published : Nov 24, 2026, 09:35 AM IST

SC On WB Sir: এবার এসআইআর মামলায় রাজ্যকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের। জবাব তলব করে রাজ্যকে নোটিশ শীর্ষ আদালতের। কমিশনকেও ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট। কী বলল আদালত? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।।

PREV
15
পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে নয়া নির্দেশ

রাজ্যে এসআইআর (SIR 2026) মামলায় একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলির শুনানি আপাতত স্থগিত রাখতে নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চ। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ভোটারদের আবেদনগুলিকে অগ্রাধিকার দিতে হবে বলেও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

25
কী বলল শীর্ষ আদালত?

সূত্রের খবর, মামলার শুনানিতে আইনজীবী প্রশান্ত ভূষণ অভিযোগ করেন, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, তারা রেশন, অন্নপূর্ণা যোজনা সহ একাধিক সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই অভিযোগের ভিত্তিতে রাজ্য সরকারকে নোটিস ইস্যু করে জবাব তলব করেছে শীর্ষ আদালত। যাদের এই সংক্রান্ত অভিযোগ রয়েছে তাদের অবিলম্বে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ারও নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

35
এখনও কত লক্ষ নাম ট্রাইব্যুনালে বিচারাধীন?

জানা গিয়েছে, সোমবার মামলার শুনানিতে আইনজীবী প্রশান্ত ভূষণ অভিযোগ করেন, যাদের নাম ভুল করে বাদ দিয়েছিল, তাদের মধ্যে ৯৩ শতাংশের নাম আবার নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখনও ২২ লক্ষ নাম বিচারাধীন রয়েছে। এরা গত নির্বাচনে ভোট দিতে পারেনি। তাই এদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন জানান তিনি।

45
ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর নির্দেশ আদালতের

সূত্রের খবর, আবেদনের ভিত্তিতেই এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সুপারিশ ও পরামর্শ অনুযায়ী অ্যাপেলেট ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে। আপিলের দ্রুত নিষ্পত্তির জন্য বিভিন্ন এলাকায় ট্রাইব্যুনাল বাড়ানোর পরিকাঠামো ও স্থান চিহ্নিত করে এক মাসের মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে কমিশনকে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। এক্ষেত্রে কলকাতা পুরসভার এলাকাগুলিকে অগ্রাধিকার দিতে হবে বলেও নির্দেশে জানিয়েছেন প্রধান বিচারপতি।

55
কাদের আবেদন আগে শোনার নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট?

ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে, তাদের আবেদন আগে শুনতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। তবে ভোটার তালিকায় অন্য ব্যক্তিদের নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে আপত্তি জানিয়ে কমিশনের যে আপিল জমা পড়েছে, তার শুনানি আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

Read more Photos on
click me!

Recommended Stories