DA Hike: ফের ৫% ডিএ বৃদ্ধি সরকারি কর্মীদের! ডিসেম্বরেই ঢুকবে কড়কড়ে ১০ হাজার টাকা

Published : Nov 17, 2026, 04:19 PM IST

সরকারি কর্মীদের জন্য বড় সুখবর! ৫ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। উপকৃত হবেন প্রায় ২.৭৫ লক্ষ কর্মী ও পেনশনভোগী। অন্যদিকে, বাংলার সরকারি কর্মীরা বর্তমানে ৩৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। কেন্দ্রের সঙ্গে ডিএ-র ব্যবধান কবে কমবে?

PREV
111

রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employees) জন্য ফের সুখবর। মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে বড়সড় ঘোষণা করেছে আরও এক রাজ্যের সরকার। সরকারি কর্মীদের মুখে হাসি ফোটাতে এক ধাক্কায় ৫ শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, বকেয়া মহার্ঘ ভাতার টাকাও নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর ঘোষণা করা হয়েছে।

211

সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি সংশ্লিষ্ট রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। মুখ্যমন্ত্রী নিজেই এই সুখবর দিয়েছেন। আরও এক রাজ্যে বাড়ল সরকারি কর্মীদের ডিএ, ঘটনাস্থল হিমাচল প্রদেশ (Himachal Pradesh)। সম্প্রতি সে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু (Sukhvinder Singh Sukhu)।

311

দীপাবলির আগেই কর্মীদের জন্য এই সুখবর সামনে আনে হিমাচল প্রদেশ সরকার। সব মিলিয়ে ৫ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে চলতি বছরের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি গত বছরের বকেয়া ১ শতাংশ মহার্ঘ ভাতাও কর্মীদের দেওয়া হবে। অর্থাৎ, সব মিলিয়ে ৫ শতাংশ ডিএ বৃদ্ধির সুবিধা পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা।

411

কবে অ্যাকাউন্টে ঢুকবে বকেয়া ডিএর টাকা? মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, বকেয়া মহার্ঘ ভাতার টাকা ১ নভেম্বর থেকে কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করার কথা। ফলে শুধু ডিএ বৃদ্ধির সুবিধাই নয়, দীর্ঘদিনের বকেয়া পাওয়ার ক্ষেত্রেও স্বস্তি পেতে চলেছেন কর্মীরা। সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন।

511

প্রাপ্ত তথ্য অনুযায়ী, হিমাচল প্রদেশ সরকারের এই সিদ্ধান্তের আওতায় প্রায় ২ লক্ষ ৭৫ হাজার সরকারি কর্মচারী ও পেনশনভোগী রয়েছেন। অর্থাৎ, একসঙ্গে বিপুল সংখ্যক মানুষের আর্থিক সুবিধা নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। চতুর্থ শ্রেণির কর্মীদের জন্য অতিরিক্ত ১০ হাজার টাকা!

611

ডিএ বৃদ্ধির পাশাপাশি চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্যও বিশেষ আর্থিক সুবিধার ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই কর্মীরা মহার্ঘ ভাতা বৃদ্ধির সুবিধার পাশাপাশি অতিরিক্ত ১০ হাজার টাকা পাবেন। ফলে সরকারের এই সিদ্ধান্তে বিশেষভাবে লাভবান হতে চলেছেন ওই শ্রেণির কর্মচারীরা।

711

উৎসবের মরশুমে এই অতিরিক্ত আর্থিক সুবিধা তাঁদের কাছে বাড়তি পাওনা বলেই মনে করা হচ্ছে। বাংলার সরকারি কর্মীদের ডিএ কত শতাংশ? অন্যদিকে, সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে পশ্চিমবঙ্গেও দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। রাজ্য সরকারি কর্মচারীদের দাবি, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে তাঁদের ডিএ-র ব্যবধান ক্রমশ বাড়ছে। সেই ব্যবধান কমানোর দাবিতে দীর্ঘদিন ধরে সরব কর্মচারী সংগঠনগুলি। ডিএ বৃদ্ধির পাশাপাশি বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর দাবিও বারবার সামনে এসেছে।

811

বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। সাম্প্রতিক সময়ে রাজ্য সরকারের তরফে ২০ শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আগের ১৮ শতাংশ থেকে বেড়ে ডিএ-র পরিমাণ দাঁড়িয়েছে ৩৮ শতাংশে।

911

তবে এই বৃদ্ধি সত্ত্বেও পুরোপুরি সন্তুষ্ট নন বাংলার সরকারি কর্মচারীদের একাংশ। তাঁদের দাবি, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমহারে মহার্ঘ ভাতা দিতে হবে। কারণ, কেন্দ্র ও রাজ্যের ডিএ-র হারের মধ্যে এখনও উল্লেখযোগ্য ফারাক রয়েছে।

1011

কেন্দ্রের সঙ্গে ডিএ-র ব্যবধান কি কমবে? দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমান হারে ডিএ দেওয়ার দাবি জানিয়ে আসছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা। যদিও তাঁদের সেই দাবি এখনও সম্পূর্ণভাবে পূরণ হয়নি। রাজ্য সরকারের তরফে ধীরে ধীরে কেন্দ্রের সঙ্গে ডিএ-র ব্যবধান কমানোর আশ্বাস দেওয়া হয়েছে।

1111

এদিকে হিমাচল প্রদেশের মতো একাধিক রাজ্যে নতুন করে ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত সামনে আসায় বাংলার সরকারি কর্মীদের মধ্যেও স্বাভাবিকভাবেই নতুন করে প্রত্যাশা তৈরি হচ্ছে। আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকার মহার্ঘ ভাতা নিয়ে নতুন কোনও ঘোষণা করে কি না, এখন সেদিকেই নজর সরকারি কর্মচারীদের।

Read more Photos on
click me!

Recommended Stories