- Home
- India News
- DA: ১৮১ থেকে সোজা ২২১ শতাংশ! দীপাবলিতে ৪০% ডিএ ঘোষণায় শিক্ষকদের ঝুলি ভরালেন মুখ্যমন্ত্রী
DA: ১৮১ থেকে সোজা ২২১ শতাংশ! দীপাবলিতে ৪০% ডিএ ঘোষণায় শিক্ষকদের ঝুলি ভরালেন মুখ্যমন্ত্রী
DA Hike: দীপাবলির আগে সুখবর দিল পাঞ্জাব সরকার। ৬,৫০৭ জন কম্পিউটার শিক্ষকের ডিএ ১৮১ শতাংশ থেকে বাড়িয়ে ২২১ শতাংশ করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। একনজরে পুরো সিদ্ধান্ত জেনে নিন।

দীপাবলিতে সুখবর সরকারি কর্মীদের জন্য
উৎসবের মরশুমে ফের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিল সরকার। দীপাবলির উপহার হিসেবে এবার কম্পিউটার শিক্ষকদের ডিএ বাড়ানো হল। এই সিদ্ধান্তে খুশির হাওয়া সংশ্লিষ্ট কর্মীমহলে।

কম্পিউটার শিক্ষকদের ডিএ-তে বড় বৃদ্ধি
শনিবার ঘোষণা করা হয়েছে, কম্পিউটার শিক্ষকদের ডিএ ৪০ শতাংশ বাড়ানো হচ্ছে। সরকারের তরফে এই বৃদ্ধিকে 'ঐতিহাসিক' বলে উল্লেখ করা হয়েছে। দীপাবলি উপলক্ষে কর্মচারীদের জন্য এটি বড় সুবিধা বলে জানিয়েছে সরকার।
কোন রাজ্যে এই সিদ্ধান্ত?
এই ঘোষণা করেছে পাঞ্জাব সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়েছেন, শুভ দীপাবলি উপলক্ষে কর্মচারীদের জন্য এই বড় সুবিধার অনুমোদন দেওয়া হয়েছে।
কতজন শিক্ষক পাবেন সুবিধা?
এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন মোট ৬,৫০৭ জন কম্পিউটার শিক্ষক। ডিএ বৃদ্ধির ফলে তাঁদের মাসিক আয়ে সরাসরি প্রভাব পড়বে। উৎসবের আবহে এই খবরে স্বস্তি পেয়েছেন শিক্ষকেরা।
১৮১ থেকে বেড়ে ২২১ শতাংশ
সরকারি ঘোষণা অনুযায়ী, কম্পিউটার শিক্ষকদের ডিএ-র হার ১৮১ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে ২২১ শতাংশ। অর্থাৎ একধাক্কায় ৪০ শতাংশ বৃদ্ধি হয়েছে।
রাজ্য সরকারি কর্মীদের ডিএ-ও বেড়েছে
কম্পিউটার শিক্ষকদের আগেই রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্যও ডিএ বৃদ্ধি করেছে মান সরকার। দীপাবলির উপহার হিসেবে প্রায় ৮ লক্ষ কর্মচারী ও পেনশনভোগীর ডিএ ৩ শতাংশ বাড়ানো হয়েছে। বর্ধিত ডিএ নভেম্বর মাসের বেতনের সঙ্গে যুক্ত হবে।
চলতি বছরে মোট ১১ শতাংশ বৃদ্ধি
চলতি বছরে সরকারি কর্মীদের জন্য মোট ১১ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার। এর আগে দুটি কিস্তিতে ৪ শতাংশ করে ডিএ বাড়ানো হয়েছিল। তাতে ডিএ ৪২ শতাংশ থেকে বেড়ে হয় ৫০ শতাংশ। সাম্প্রতিক ৩ শতাংশ বৃদ্ধির পর তা পৌঁছেছে ৫৩ শতাংশে।
বকেয়া ডিএ নিয়ে উত্তপ্ত পরিস্থিতি
সুখবরের মাঝেই বকেয়া ডিএ নিয়ে বিতর্ক অব্যাহত রাজ্যে। কর্মচারী ও পেনশনভোগীদের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ বেড়ে দাঁড়িয়েছে ২২,৮১৮ কোটি টাকায়। বিষয়টি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টেও বিচারাধীন রয়েছে।

