
প্রতি মাসের ১ তারিখে দেশে অনেক নিয়ম ও দাম পালটায়। ১ ডিসেম্বর থেকেও বেশ কিছু জরুরি পরিবর্তন হতে চলেছে। সাধারণ মানুষের রোজকার খরচে এর সরাসরি প্রভাব পড়বে। বদলাতে পারে ফাইনান্সিয়াল রুলস। মাস শুরুর আগেই এই ৭টি নিয়ম জানলে খরচ আর ইনভেস্টমেন্ট সহজে প্ল্যান করতে পারবেন। দেখে নিন সেই ৭ পরিবর্তনের ডিটেইলস।
প্রতি মাসের প্রথম দিন সরকারি তেল কোম্পানিগুলো এলপিজি সিলিন্ডারের রেট রিভিউ করে। ১ ডিসেম্বরেও ডোমেস্টিক আর কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের নতুন দাম আসার কথা। ১৯ কেজির কমার্শিয়াল সিলিন্ডারের রেট নিয়ে মূলত হোটেল, রেস্তোরাঁ ও ব্যবসায়ীরা ফোকাস রাখেন। অন্যদিকে ১৪.২ কেজির ডোমেস্টিক সিলিন্ডারের দাম বাড়লে বা এক থাকলেও ফ্যামিলি কিচেন বাজেটে তার সরাসরি ইমপ্যাক্ট পড়ে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) মনেটারি পলিসি কমিটি (MPC) মিটিং হবে ২ থেকে ৪ ডিসেম্বর। সেখানে রেপো রেট নিয়ে আলোচনা হবে। গত অক্টোবরে আরবিআই রেপো রেট ০.২৫% বাড়িয়ে ৫.৫০% করেছিল। এর ইমপ্যাক্ট সরাসরি আমাদের পকেটে পড়ে।
আরবিআই যদি আবার রেপো রেট বাড়ায়, ব্যাঙ্কের ইন্টারেস্ট রেটে তার প্রভাব পড়বে। হোম লোন আর অন্যান্য ফ্লোটিং রেট লোনের ওপর ব্যাঙ্কগুলো ইন্টারেস্ট রেট বাড়াতে পারে। এতে কাস্টমারদের ইএমআই (EMI) বাড়তে পারে অথবা লোন শোধ করার মেয়াদ বেড়ে যেতে পারে। অন্যদিকে ফিক্সড ডিপোজিটে (FD) যারা ইনভেস্ট করেন, তাদের জন্য এটা পজিটিভ নিউজ হতে পারে। ব্যাঙ্কগুলো নতুন এফডি-তে বেশি ইন্টারেস্ট অফার করতে পারে।
তবে এফডি আর লোনের ইন্টারেস্ট রেট বদলাবে কি না, ব্যাঙ্কগুলো তাদের দরকার আর মার্কেট কন্ডিশন বুঝে সিদ্ধান্ত নেবে।
আধার কার্ডে ইমেইল আইডি অ্যাড বা আপডেট করার জন্য যে ৭৫ টাকা ফি লাগত, ইউআইডিএআই (UIDAI) আপাতত তা তুলে নিয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা পাবেন। তবে অফিসিয়াল আধার মোবাইল অ্যাপ দিয়ে ইমেইল আপডেট করলেই এই ফ্রি সুবিধা পাওয়া যাবে।
আধারে নতুন ইমেইল অ্যাড্রেস অ্যাড করতে চাইলে বা পুরোনোটা বদলাতে চাইলে ৩১ ডিসেম্বরের মধ্যে সেরে নিন। এরপর আবার নরমাল ফি চালু হতে পারে।
কমোডিটি ডেরিভেটিভসে যারা ট্রেডিং করেন, তাদের জন্য সেবি (SEBI) ১ ডিসেম্বর থেকে নতুন মার্জিন রুল আনছে। দামের ওঠানামার ওপর ভিত্তি করে ট্রেডারদের ইনিশিয়াল মার্জিন হিসেবে ৬%, ৮% বা ১০% অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে। রিস্ক অ্যানালিসিসের জন্য ২ থেকে ৩ দিনের টাইম পিরিয়ড ফিক্স করা হবে। এগ্রিকালচার আর নন-এগ্রিকালচার কমোডিটিস দুটোর ক্ষেত্রেই এই নিয়ম খাটবে।
এবার এসবিআই (SBI) ক্রেডিট কার্ড ইউজারদের ১ ডিসেম্বর থেকে স্পেশাল ট্রানজাকশনে এক্সট্রা চার্জ লাগবে। একবারে ৩০,০০০ টাকার বেশি ট্রান্সপোর্ট পেমেন্ট করলে ১% চার্জ আর ট্যাক্স দিতে হবে। ফুয়েলের ক্ষেত্রে এক বিলিং সাইকেলে মোট খরচ ৫০,০০০ টাকা ছাড়িয়ে গেলে পুরো ফুয়েল খরচের ওপর ১% এক্সট্রা চার্জ বসবে। মানে লিমিট পেরনো অ্যামাউন্টে নয়, পুরো ফুয়েল বিলের ওপর চার্জ লাগবে।
অন্যদিকে ডিসেম্বর থেকে এনআরআই (NRI), ওসিআই (OCI) কার্ড হোল্ডার আর বিদেশে থাকা ইন্ডিয়ান ইনভেস্টরদের কেওয়াইসির জন্য ইন্ডিয়ায় আসার দরকার নেই। সেবির নতুন রুল অনুযায়ী, এফএটিএফ (FATF) নিয়ম মেনে চলা দেশগুলোর বাসিন্দারা ঘরে বসেই ডিজিটাল কেওয়াইসি করতে পারবেন। এর জন্য সেবি রেজিস্টার্ড ব্রোকার বা অন্য ফাইনান্সিয়াল ইনস্টিটিউশনের সাহায্য নিতে হবে। এতে বিদেশে থাকা ভারতীয়দের শেয়ার মার্কেটে ইনভেস্ট করা আরও সহজ হবে।