বছরে ৪ বার DA? ২৫% হলেই Basic-এ মিশবে? পরের বছরেই দ্বিগুণ হতে পারে কেন্দ্রীয় কর্মীদের বেতন

Published : Sep 16, 2026, 10:30 AM IST

অষ্টম বেতন কমিশনের কাজ যত এগোচ্ছে, ততই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন ও মহার্ঘ ভাতা নিয়ে একাধিক দাবি সামনে আসছে। কর্মী সংগঠনগুলির প্রস্তাবে বছরে দু'বারের পরিবর্তে চার বার DA বৃদ্ধি এবং DA ২৫ শতাংশ পার করলেই তা Basic Pay-এর সঙ্গে যুক্ত করার দাবি রয়েছে

PREV
16
৮ম বেতন কমিশন ঘিরে বাড়ছে প্রত্যাশা

কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের নজর এখন অষ্টম বেতন কমিশনের দিকে। কমিশনের কাজ এগোনোর সঙ্গে সঙ্গেই বেতন, মহার্ঘ ভাতা এবং নতুন পে-স্ট্রাকচার নিয়ে একাধিক প্রস্তাব সামনে আসছে। চেন্নাই ও পুদুচেরিতে বৈঠকের পর এবার চণ্ডীগড় ও বেঙ্গালুরুতে পরবর্তী পর্যায়ের বৈঠক নিয়ে প্রস্তুতি চলছে। এর মধ্যেই কর্মী সংগঠনগুলির দাবি ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা।

26
বছরে দু'বার নয়, চার বার DA বৃদ্ধির দাবি

বর্তমান নিয়মে সাধারণত জানুয়ারি ও জুলাই—বছরে দু'বার মহার্ঘ ভাতা সংশোধন করা হয়। কর্মী সংগঠনগুলির একাংশ চাইছে, মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রাখতে এই ব্যবস্থায় পরিবর্তন আনা হোক। তাদের প্রস্তাব, তিন মাস অন্তর অর্থাৎ বছরে মোট চার বার DA সংশোধনের বিষয়টি বিবেচনা করা হোক। এতে মূল্যবৃদ্ধির প্রভাব কর্মীদের আয়ের উপর দ্রুত সামঞ্জস্য করা সম্ভব হবে বলে মনে করছেন সংগঠনগুলির প্রতিনিধিরা।

36
২৫% DA হলেই Basic Pay-তে মেশানোর প্রস্তাব

আরও বড় দাবি উঠেছে DA merger নিয়ে। প্রস্তাব অনুযায়ী, মহার্ঘ ভাতা ২৫ শতাংশের গণ্ডি পেরোলেই সেটিকে মূল বেতনের সঙ্গে যুক্ত করা হতে পারে। বর্তমানে DA আলাদা ভাতা হিসেবে দেওয়া হয়। কিন্তু তা Basic Pay-এর সঙ্গে মিশে গেলে পরবর্তী সময়ে HRA, Transport Allowance-সহ মূল বেতনের ভিত্তিতে নির্ধারিত বিভিন্ন সুবিধার অঙ্কেও প্রভাব পড়তে পারে।

46
বেতন বাড়বে কীভাবে? সামনে সম্ভাব্য হিসেব

কর্মী সংগঠনগুলির বক্তব্য, দীর্ঘ সময় ধরে একই বেতন কাঠামোয় থাকার পরিবর্তে DA-র নির্দিষ্ট সীমা পার করলেই বেসিক পে সংশোধনের ব্যবস্থা থাকলে কর্মীরা দ্রুত আর্থিক সুবিধা পেতে পারেন। AINPSEF এবং NC-JCM-এর মতো সংগঠনগুলির তরফে এমন দাবির কথা আলোচনায় এসেছে। তবে এগুলি এখনও প্রস্তাব, চূড়ান্ত সিদ্ধান্ত নয়।

56
লেভেল ৬ কর্মীর বেতন পৌঁছতে পারে ১.৫২ লক্ষে!

একটি সম্ভাব্য হিসেব অনুযায়ী, সপ্তম বেতন কমিশনে লেভেল ৬-এর কোনও কর্মীর Basic Pay ৩৫,৪০০ টাকা হলে এবং ২.১ ফিটমেন্ট ফ্যাক্টর ধরা হলে অষ্টম বেতন কমিশনে সংশোধিত Basic Pay প্রায় ৭৪,৩৪০ টাকা হতে পারে। এরপর বার্ষিক ৭ শতাংশ ইনক্রিমেন্ট এবং গড়ে ৪ শতাংশ DA বৃদ্ধির হিসেব ধরলে ২০৩৩ সালের ১ জানুয়ারি নাগাদ Basic Pay প্রায় ১,১৯,৩৭৪ টাকা হতে পারে। DA-সহ মোট বেতন তখন প্রায় ১,৫২,৭৯৮ টাকায় পৌঁছনোর সম্ভাব্য হিসেবও সামনে এসেছে।

66
ফিটমেন্ট ফ্যাক্টর

তবে এই অঙ্ক চূড়ান্ত নয়। ফিটমেন্ট ফ্যাক্টর, DA merger, ইনক্রিমেন্ট এবং নতুন পে-ম্যাট্রিক্স সম্পর্কে অষ্টম বেতন কমিশনের চূড়ান্ত সুপারিশ না আসা পর্যন্ত প্রকৃত বেতন কত বাড়বে, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

Read more Photos on
click me!

Recommended Stories