বেতন চারগুণ পর্যন্ত বাড়তে পারে
এই প্রস্তাব অনুযায়ী বেতন বাড়লে, প্রস্তাবিত ৪.৩৮ ফিটমেন্ট ফ্যাক্টরের ভিত্তিতে বর্তমান লেভেল ১৮-এর মূল বেতন ২,৫০,০০০ টাকা থেকে চারগুণ বেড়ে ১০,৯৫,০০০ টাকা হতে পারে। এর অর্থ হল মহার্ঘ ভাতা এবং অন্যান্য ভাতা যোগ করার আগে, শুধুমাত্র মূল বেতনই প্রতি মাসে প্রায় ৮.৪৫ লক্ষ টাকা বৃদ্ধি পাবে। নিম্ন স্তরে, ২.৯২ ফিটমেন্ট ফ্যাক্টরের ভিত্তিতে সর্বনিম্ন মূল বেতন ১৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫২,৬০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।