অষ্টম বেতন কমিশন নিয়ে সামনে এলো কেন্দ্রীয় সরকারের তরফে বড় খবর। সংশোধিত বেতন নিয়ে আগামী ১৩ এপ্রিল বৈঠকে বসতে চলেছে জাতীয় পরিষদের খসড়া কমিটি। সূত্রের খবর, এই বৈঠক থেকেই চূড়ান্ত হয়ে যাবে অষ্টম বেতন কমিশনের নতুন নিয়ম কার্যকর হলে কারা সবথেকে বেশি লাভবান হবেন।
27
কেন্দ্রীয় কর্মচারীদেরর কত টাকা পর্যন্ত দেবে মোদী সরকার?
সরকারি সূত্রে খবর, নয়া এই বেতন কমিশন কার্যকর হলে যাদের মাইনা ৫০ হাজার টাকার কম তারা বকেয়া বাবদ হাতে একসঙ্গে পেতে পারেন ১৫ লক্ষ টাকা। ফলে অষ্টম বেতন কমিশনে বসা ইস্তক সেই আশায় দিন গুনছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা।
37
কী বলছে কমিশনের নিয়ম
এই বিষয়ে অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মূল বেতন ও বেসিক পে সাধারণত নির্ধারণ করে থাকে কমিশন। যাকে অর্থনৈতিক পরিভাষায় বলা হয় ‘ফিটমেন্ট ফ্যাক্টর’। এই ফ্যাক্টর ঠিক করে কমিশন এবং তা সরকারি কর্মচারীদের বেসিক পে-র সঙ্গে গুণ করা হয়। ফলে অষ্টম বেতন কমিশন ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ ২.০ স্থির করলে সংশোধিত মূল বেতন বেড়ে দাঁড়াবে ৩৬,০০০ টাকা (১৮,০০০ টাকা X ২.০)।
সংশোধিত বেতন পরিকাঠামোয় এই ফিটমেন্ট ফ্যাক্টর’ কেমন হওয়া উচিত তা নিয়ে কমিশনকে একাধিক প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সংগঠন। ফলে সূত্রের খবর, কেন্দ্রীয় নীচুতলার কর্মীদের ক্ষেত্রে তা ৩.০-৩.২৫ এর মধ্যে রাখার অনুরোধ জানিয়েছে কর্মচারীদের সংগঠন।
57
নতুন বেতন এরিয়ার কবে থেকে কার্যকর হবে
চলতি বছরের ১ জানুয়ারি থেকেই অষ্টম বেতন কমিশনের নতুন বেতন এরিয়ার চালু হওয়ার কথা ছিলো। তবে তা কার্যকর হবে ২০২৭ সাল থেকে। আর সেই ক্ষেত্রে এই সময়সীমার বর্ধিত বেতন ‘এরিয়ার’ হিসাবে একবারে পেয়ে যাবেন কর্মচারী ও পেনশনভোগীরা।
67
সংশোধিত বেতন কাঠামো চালু করতে কতদিন সময় লাগবে?
আর্থিক বিশ্লেষকদের মতে, কেন্দ্রের সুপারিশ মেনে অষ্টম বেতন কমিশনেরর সংশোধিত বেতন কাঠামো চালু করতে কেন্দ্রের অন্তত ২০ মাস সময় লাগবে। আর সেই ক্ষেত্রে এরিয়ার বাবদ একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী হাতে এককালীন ৩.৬ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। তবে ফিটমেন্ট ফ্যাক্টর মেনে উপরের তলার কর্মীদের বকেয়া বেতন বেশি হবে। এবং তা সরকার কিস্তিতে মিটিয়ে দেবে।
77
হাতে কত টাকা পাবেন কেন্দ্রীয় কর্মচারীরা?
সরকারি সূত্রে খবর, কেন্দ্রের যে সমস্ত সরকারি কর্মচারীরা ৫০ হাজার টাকার কম বেতন পান তাদের মোট আটটি লেভেলে ভাগ করা হয়েছে। জানা গিয়েছে, লেভেল ১-এর কর্মীদের মূল বেতন ১৮ হাজার টাকা। আর মূল বেতন বাবদ মাসে ৪৭,৬০০ টাকা পান লেভেল ৮-এর কর্মীরা। অষ্টম বেতন কমিশনে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ ২.০-২.৫৭-এর মধ্যে ঘোরাফেরা করলে লেভেন ১-এর কর্মীদের মূল বেতন বেড়ে ৩৬,০০০-৪৬,২৬০ টাকা পর্যন্ত হতে পারে। একই ভাবে লেভেন ৮-এর কর্মীরা পাবেন ১.২২ লক্ষ টাকা পর্যন্ত।