8th Pay Commission: সদস্য সংখ্যা বৃদ্ধি, কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে এবার ফ্যামিলি ইউনিট ফর্মুলায় পরিবারের সদস্য সংখ্যা ৩ থেকে বাড়িয়ে ৫ করার দাবি জানানো হয়েছে। তাতে বেতন বাড়বে বলেই মনে করছে কর্মীরা।
নরেন্দ্র মোদী সরকার অষ্টম বেতন কমিশন গঠন করেছে। কিন্তু এখনও পর্যন্ত এই বেতন কমিশন কার্যকর হতে দেরি রয়েছে। তারই মধ্যেই অষ্টম বেতন কমিশন নিয়ে সামনে এসেছে একটি বড় তথ্য। যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে।
210
বেতন সংক্রান্ত তথ্য
অষ্টম বেতন কমিশনে বেতন ঠিক কতটা বাড়বে? সেই খবরই প্রকাশ্যে এসেছে। কিন্তু তাতেই মন খারাপ সরকারি কর্মীদের। কেন্দ্রীয় সরকারি কর্মী সংগঠনগুলি অষ্টম বেতন কমিশনের জন্য একগুচ্ছ প্রস্তাব দিয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মী সংগঠনের দেওয়া প্রস্তাব মেনে নেওয়া কঠিন। আর তারই চাপ পড়বে সরকারি কর্মীদের বেতনে।
310
বেতন ৬৯০০০ টাকা হবে?
কেন্দ্রীয় সরকারি কর্মী সংগঠনগুলির পক্ষ থেকে অষ্টম বেতন কমিশনে বেতন বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়েছিল। প্রস্তাব ছিল নূন্যতম বেতন ৬৯০০০ টাকা করা। কিন্তু সেই প্রস্তাবে এখনও সায় দেয়নি কমিশন। তাতেই হতাশা বাড়ছে সরকারি কর্মীদের মধ্যে।
টমেন্ট ফ্যাক্টর , মহার্ঘ ভাতা (DA) মূল বেতনের সঙ্গে জুড়ে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। তাতেই সরকারি কর্মীদের মূল বেতন অনেকটাই বৃদ্ধি পেত। কিন্তু সেই প্রস্তাব মানা নাও হয়ে পারে। তেমনই খবর অষ্টম বেতন কমিশন সূত্রে।
510
কেন মানা হবে না দাবি?
কমিশনের পক্ষ থেকে জানান হয়েছে, এবারের পে কমিশন শুধুমাত্র বেতন বৃদ্ধির জন্য নয়। এই বৃদ্ধির সঙ্গে দীর্ঘমেয়াদী পেনশনের দায়বদ্ধতা ও দেশের সামগ্রিক অর্থনীতির ভারসাম্য় বজায় রাখার বিষয়গুলিও রয়েছে। সেই কারণে কোন কোন জায়গায় সরকারের আপত্তি থাকবে তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে।
610
ফিটমেন্ট ফ্যাক্টর
অষ্টম বেতন কমিশনে কর্মীদের সগঠনগুলির পক্ষ থেকে ফিটমেন্ট ফ্য়াক্টর ৩.৮৩ করার কথা বলা হয়েছে। কর্মীদের দাবি আগের বছরগুলিতে মূল্যবৃদ্ধি আর মুদ্রাস্ফীতির কারণে বেতনের যে প্রকৃত মূল্য হ্রাস করা হয়েছে তা পুনরুদ্ধার করতেই এই বৃদ্ধি জরুরি।
710
বেতন বৃদ্ধির সূত্র
বেতন বৃদ্ধির ক্ষেত্রে এবার পরিবারের সদস্য সংখ্যা ৩ থেকে বাড়িয়ে ৫ করা হয়েছে। আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে ফ্য়ামেলি ইউনিট ফর্মুলা ব্যবহার করা হত। এবার তা ৩ থেকে বাড়িয়ে ৫ করা হয়েছে।
আজকের দিনে একজন কর্মচারীকে শুধু স্ত্রী বা সন্তান নয়, বৃদ্ধ বাবা-মা এবং তাদের চিকিৎসা, শিক্ষা ও বাসস্থানের বিপুল খরচও বহন করতে হয়। ফলে এই দাবিটি সরাসরি বর্তমান বাজারের জীবনযাত্রার খরচের সঙ্গে যুক্ত। তাই পাঁচ সদস্যের ভিত্তিতেই এই বিষয়টি গণ্য করা হোক।
810
পুরনো পেনশন স্কিম
অষ্টম পে কমিশনের আলোচনায় সবচেয়ে বড় বিতর্কের জায়গা হল পুরোনো পেনশন স্কিম (Old Pension Scheme) ফিরিয়ে আনার দাবি। অল ইন্ডিয়া ন্যাশনাল পেনশন সিস্টেম এমপ্লয়িজ ফেডারেশন (AINPSEF)-এর মতো সংগঠনগুলির দাবি—নতুন ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) বাজার-নির্ভর হওয়ায় অবসরের পর আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয় না। ওপিএস-এ যেখানে শেষ বেতনের ৫০% এবং সঙ্গে ডিএ নিশ্চিত পেনশন হিসেবে পাওয়া যেত, এনপিএস-এ তা পুরোপুরি অনিশ্চিত।
910
UPS চালুর দাবি
ইউনিয়ন প্রতিনিধি নিজেই স্বীকার করেছেন যে, এত বছর কার্যকর থাকার পর এনপিএস-কে পুরোপুরি উপড়ে ফেলা এখন বাস্তবসম্মতভাবে অত্যন্ত কঠিন। কারণ, বহু বছর ধরে কর্মচারী ও সরকারের জমা করা টাকা এই আর্থিক ব্যবস্থার সঙ্গে গভীরভাবে জড়িয়ে গেছে। এমনকি সরকারের প্রস্তাবিত ইউনিফাইড পেনশন স্কিম (UPS)-এর অধীনে দেওয়া ১৮.৫% অবদানও দীর্ঘমেয়াদে ধরে রাখা আর্থিক দিক থেকে কঠিন হতে পারে।
তাই এখন অনেক ইউনিয়ন সম্পূর্ণ ওপিএস চালুর গোঁ ধরা ছেড়ে "ওপিএস-এর মতো সুরক্ষা" পাওয়ার দিকে বেশি জোর দিচ্ছে। যেমন, নিশ্চিত পেনশন নিরাপত্তা, ডিএ-সংযুক্ত পেনশন এবং ন্যূনতম পেনশনের নিশ্চয়তা।
1010
আর্থিক ঘাটতি
বেতন ও পেনশনে অতিরিক্ত ব্যয়বৃদ্ধি দেশের আর্থিক ঘাটতি বাড়াতে পারে। অষ্টম বেতন কমিশনের আগে এই বিষয়ে সতর্ক করা হয়েছে। ফলে কর্মীদের প্রত্যাশা কতটা পুরণ হবে তাই নিয়ে থাকছে প্রশ্ন।