
UIDAI আধার এনরোলমেন্ট এবং আপডেট সংক্রান্ত সংশোধিত নিয়মাবলি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। এই সংশোধনের মাধ্যমে আধার এনরোলমেন্ট এবং আপডেটের জন্য প্রয়োজনীয় নথিপত্রের তালিকায় পরিবর্তন আনা হয়েছে। যে কোনও বয়সের আধার কার্ডধারীর তথ্যাবলি আপডেট করার ক্ষেত্রে—যেমন পরিচয়, ঠিকানা, সম্পর্কের প্রমাণ অথবা জন্মতারিখ—সহায়ক প্রমাণ হিসেবে এই নথিপত্রগুলো ব্যবহার করা যাবে। এই পরিবর্তনগুলোর লক্ষ্য হলো আধার প্রক্রিয়াকে সরল, ডিজিটাল এবং আরও সহজলভ্য করা। বিশেষ করে শিশু, বয়স্ক, প্রতিবন্ধী ব্যক্তি এবং দুর্বল জনগোষ্ঠীর কথা মাথায় রেখে বেশ কিছু নতুন বিধান যুক্ত করা হয়েছে।
আধার এনরোলমেন্টের জন্য নথিপত্রের বর্ধিত তালিকা
আধার তথ্য আপডেটের জন্য গ্রহণযোগ্য নথিপত্রের তালিকা
শর্তসাপেক্ষে গ্রহণযোগ্য নথিপত্র
পরিচয়, ঠিকানা, জন্ম তারিখ এবং সম্পর্কের প্রমাণ হিসেবে জমা দেওয়া নথিপত্রের গ্রহণযোগ্যতার মানদণ্ড:
কোনও নথিপত্রকে পরিচয়ের প্রমাণ হিসেবে কেবল তখনই গ্রহণ করা হয়, যদি তাতে সংশ্লিষ্ট ব্যক্তির নাম এবং ছবি—অন্তত এই দুটি তথ্য উল্লেখ থাকে। পরিচয়, ঠিকানা, জন্ম তারিখ এবং সম্পর্কের প্রমাণ হিসেবে জমা দেওয়া নথিপত্রগুলো অবশ্যই সেই ব্যক্তির নামেই ইস্যুকৃত হতে হবে, যিনি তথ্যের সংশোধনের আবেদন করছেন।
সহায়ক নথিপত্রে ব্যক্তির নাম যেভাবে উল্লিখিত থাকবে, আধার কার্ডেও তাঁর নাম ঠিক সেভাবেই প্রতিলিপিত হবে। নামের অন্তর্ভুক্তির ক্ষেত্রে অন্য কোনও অতিরিক্ত তথ্য বিবেচনা করা হবে না।
জমা দেওয়া সমস্ত নথিপত্র জুড়ে সংশ্লিষ্ট ব্যক্তির নাম এবং জন্ম তারিখের তথ্য অবশ্যই অভিন্ন হতে হবে। কোনও নথিপত্রকে সম্পর্কের প্রমাণ হিসেবে কেবল তখনই গ্রহণ করা হয়, যদি তাতে সংশ্লিষ্ট ব্যক্তির নাম এবং পরিবারের প্রধানের নাম—অন্তত এই দুটি তথ্য উল্লেখ থাকে।
আধারের বিশেষ বিধান
বিভিন্ন বয়সসীমার শিশু, রূপান্তরকামী ব্যক্তি, আশ্রয়কেন্দ্রে বসবাসকারী ব্যক্তি, কারাগারের বন্দি এবং অনাথ আশ্রমের শিশুদের জন্য বিশেষ বিধানাবলি প্রণয়ন করা হয়েছে।
শিশুদের জন্য আধার
পাঁচ বছরের কম বয়সী শিশুদের নাম রেজিস্ট্রেশনে ক্ষেত্রে 'পরিবারের প্রধান' (HoF)-এর তথ্যের ভিত্তিতে রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে গণ্য করা হয়েছে। এক্ষেত্রে জন্ম সার্টিফিকেটকে একটি বৈধ নথিপত্র হিসেবে বিবেচনা করা হবে; পাশাপাশি, বাবা-মা বা অভিভাবকের নথিপত্র জমা দেওয়া এখন বাধ্যতামূলক করা হয়েছে। ৫ থেকে ১৮ বছরের ক্ষেত্রে পরিবারের প্রধানের তথ্য না থাকলে, অন্যান্য নথিপত্রের ভিত্তিতেও রেজিস্ট্রেশনের অনুমতি দেওয়া হবে।
রূপান্তরকামীদের জন্য আধার
'রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) আইন, ২০১৯'-এর অধীনে ইস্যুকৃত রূপান্তরকামী পরিচয়পত্র বা সার্টিফিকেটকে তৃতীয় লিঙ্গ বা রূপান্তরকামী ব্যক্তির আধার তথ্য আপডেট করার ক্ষেত্রে বৈধ নথিপত্র হিসেবে গ্রহণ করা হবে।
আশ্রয়কেন্দ্রে বসবাসকারী ব্যক্তি এবং কারাবন্দিদের জন্য আধার
সংশোধিত নিয়মাবলীতে আশ্রয়কেন্দ্রে বসবাসকারী ব্যক্তি এবং কারাবন্দিদের জন্য বিশেষ নথিপত্রের বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে। কারাবন্দিদের ক্ষেত্রে, কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর ও সীলমোহরযুক্ত 'বন্দি অন্তর্ভুক্তি নথিপত্র' (Prisoner Induction Document)-কে বৈধ হিসেবে গণ্য করা হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে, UIDAI-এর নির্ধারিত বিন্যাস অনুযায়ী সার্টিফিকেটের প্রয়োজন হবে। এই সার্টিফিকেটে 'প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন, ২০১৬' (RPwD Act, 2016)-এর অধীনে রেজিস্ট্রেশন থাকা আশ্রয়কেন্দ্রের প্রধান এবং জেলা সমাজকল্যাণ কর্মকর্তা (DSWO) বা সমমর্যাদার কোনও অনুমোদিত কর্তার যৌথ স্বাক্ষর ও সীলমোহর থাকতে হবে।
অনাথ আশ্রমে শিশুদের জন্য আধার
অনাথ আশ্রমের শিশুদের ক্ষেত্রে, জেলা শিশু সুরক্ষা আধিকারিকের সার্টিফিকটকে বৈধ নথিপত্র হিসেবে গ্রহণ করা হবে।