২৬ নভেম্বর, অর্থাৎ আগামী বৃহস্পতিবার প্রথম দফার পঞ্চায়েত ভোট। ওই সব গ্রামের সরকারি স্কুল ও অফিসে ভোটকেন্দ্র তৈরি করা হবে। তার জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়। তাই প্রথম দফার ভোটের দিন, অর্থাৎ ২৬ নভেম্বর, ওই গ্রামগুলোর সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রথম দফার পঞ্চায়েত ভোট শেষ হতেই দ্বিতীয় দফার গ্রামের ব্যস্ততা শুরু হবে। ২৯ নভেম্বর ওই গ্রামগুলোতে ভোট। তবে সেদিন রবিবার হওয়ায় স্কুলে ভোটকেন্দ্র তৈরি করলেও পড়ুয়াদের আলাদা করে ছুটি দেওয়ার দরকার হবে না। কারণ এমনিতেই সেদিন সাধারণ ছুটি থাকে।