Ayodhya School: আজ সব স্কুল ছুটি দিয়ে দিয়েছে সরকার। বিষয়টি কার্যকর করার জন্য জেলাশাসকদের নির্দেশও দেওয়া হয়েছে। দুর্যোগের কারণেই এই সিদ্ধান্ত সরকারের।
ভারী বৃষ্টির পূর্বাভাসের জেরে ২৫ সেপ্টেম্বর অযোধ্যার সব স্কুল ছুটি ঘোষণা করল প্রশাসন। অন্যদিকে, বারাণসীতে গঙ্গার জলস্তর কমতেই ঘাট পরিষ্কারের কাজ জোরকদমে শুরু হয়েছে। উত্তরপ্রদেশের অযোধ্যায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর সেই কারণেই ২৫ সেপ্টেম্বর জেলার সব স্কুলে ছুটি ঘোষণা করল প্রশাসন। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব বোর্ডের স্কুলই আজ বন্ধ থাকবে।
স্কুল ছুটি নিয়ে জেলাশাসকদের নির্দেশ
জেলাশাসকের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অযোধ্যার ডিস্ট্রিক্ট বেসিক এডুকেশন অফিসার এবং ডিস্ট্রিক্ট স্কুল ইনস্পেক্টর এই ছুটির নির্দেশিকা জারি করেছেন। নির্দেশ যাতে কড়াকড়িভাবে মানা হয়, সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। পাশাপাশি খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বার হতেও নিষেধ করেছে প্রশাসন। সবমিলিয়ে দুর্যোগ মোকাবিলায় রীতিমত কড়া হচ্ছে অযোধ্যা প্রশাসক।
বারাণসীর জল নামছে
অন্যদিকে, বারাণসীতে গঙ্গার জলস্তর এখন বিপদসীমার নীচে নেমে গিয়েছে। তবে জল কমলেও বারাণসীর ঘাটগুলোতে প্রচুর পলি জমেছে। আগামী ২২, ২৩ এবং ২৫ অক্টোবর নমো ঘাটে একটি এয়ার শো হওয়ার কথা রয়েছে। তার আগেই ঘাট থেকে পলি সরানোর কাজ জোরকদমে শুরু করে দিয়েছে বারাণসী পুরসভা।
বারাণসী পুরসভার জনসংযোগ আধিকারিক (PRO) সন্দীপ শ্রীবাস্তব জানিয়েছেন, উৎসবের আগেই ঘাটগুলো পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। পর্যটকদের যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
সামনেই উৎসবের মরশুম, তার উপর এয়ার শো। তাই অগ্রাধিকারের ভিত্তিতে ঘাট পরিষ্কারের কাজ চলছে। পুণ্যার্থী থেকে শুরু করে পর্যটক— কারও যাতে ঘাটে চলাফেরা করতে কোনও অসুবিধা না হয়, সেটাই এখন পুরসভার মূল লক্ষ্য।


