জিন্স, টি-শার্ট, লেগিংস পরে অফিস আসা যাবে না! সরকারি কর্মচারীদের পোশাকে কড়া নিয়ম, না মানলে শাস্তি

Published : Nov 28, 2026, 04:26 PM IST

সরকারি অফিসে এবার পোশাক নিয়ে কড়াকড়ি! জিন্স, টি-শার্ট কিংবা চটি পরে অফিসে আসা যাবে না। সরকারি কর্মীদের জন্য নতুন ড্রেস কোড চালু করল সরকার। শুধু অফিসের সময় নয়, সরকারি বৈঠক, অনুষ্ঠান এবং প্রশিক্ষণ কর্মসূচিতেও মানতে হবে নির্দিষ্ট পোশাকবিধি।

PREV
16

২৭ নভেম্বর শুক্রবার অসম সরকারের সাধারণ প্রশাসন (সচিবালয় প্রতিষ্ঠা) দফতর এই নির্দেশিকা জারি করেছে। গুয়াহাটির জনতা ভবন বা অসম সচিবালয়ে কর্মরত সমস্ত ক্যাডারের আধিকারিক ও কর্মীদের জন্য এই নিয়ম কার্যকর হয়েছে। নির্দেশিকা জারির সঙ্গে সঙ্গেই তা কার্যকর করার কথা জানানো হয়েছে।

26

নতুন নির্দেশিকায় পুরুষ ও মহিলা কর্মীদের জন্য আলাদা পোশাকের পরামর্শ দেওয়া হয়েছে। পুরুষ কর্মীদের ক্ষেত্রে: অফিসে ফরমাল প্যান্ট ও শার্ট পরে আসতে হবে। পাশাপাশি কুর্তা, ধুতি-পাঞ্জাবি বা ধুতি-পায়জামার মতো শালীন ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক পরার অনুমতি রয়েছে। তবে জিন্স ও টি-শার্ট পরা যাবে না।

36

মহিলা কর্মীদের ক্ষেত্রে: শাড়ি, সালোয়ার স্যুট এবং অসমের ঐতিহ্যবাহী মেখেলা-চাদর পরার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, জিন্স, টি-শার্ট, টিউনিক ও লেগিংস পরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

46

নতুন ড্রেস কোডে পোশাকের পাশাপাশি জুতো নিয়েও নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি কর্মীদের অফিসের পরিবেশের উপযুক্ত পরিষ্কার ও শালীন জুতো পরতে হবে। চটি, ফ্লিপ-ফ্লপ এবং অন্যান্য অনানুষ্ঠানিক জুতো এড়িয়ে চলতে বলা হয়েছে। এছাড়া কর্মীদের পরিষ্কার-পরিচ্ছন্ন, মার্জিত এবং হালকা বা সাধারণ রঙের পোশাক পরতে হবে। অতিরিক্ত চাকচিক্যপূর্ণ পোশাক, পার্টি ওয়্যার কিংবা নজরকাড়া পোশাক অফিসে পরা যাবে না।

56

এই নিয়ম শুধু সচিবালয়ের দৈনন্দিন কাজের মধ্যেই সীমাবদ্ধ নয়। সরকারি বৈঠক, বিভিন্ন সরকারি অনুষ্ঠান এবং প্রশিক্ষণ কর্মসূচিতেও একই পোশাকবিধি মেনে চলতে হবে। সচিবালয় ট্রেনিং স্কুল, অসম অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজ এবং অন্যান্য সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিতে গেলেও এই নিয়ম প্রযোজ্য হবে।

66

অসম সরকারের নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, পোশাকবিধি লঙ্ঘনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। কোনও কর্মী নিয়ম না মানলে তাঁর বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। সরকারের বক্তব্য, সরকারি কর্মীদের পোশাকে শালীনতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং দায়িত্ববোধের প্রতিফলন থাকা প্রয়োজন। জনসমক্ষে সরকারি কর্মীদের ভাবমূর্তি বজায় রাখতেই এই পদক্ষেপ।

Read more Photos on
click me!

Recommended Stories