Train Alcohol Rules: মদের বোতল নিয়ে ওঠা যাবে ট্রেনে! এই নয়া নিয়মের কথা জানতেন? কী বলছে রেলের নিয়ম

Published : Nov 27, 2026, 10:52 PM IST

ট্রেনে যাতায়াতের সময় মদ নিয়ে ওঠা যাবে কি না, তা নিয়ে অনেকেরই সংশয় থাকে। বিমানে মদ নিয়ে যাওয়ার কিছু নিয়ম আছে। তবে ট্রেনের ক্ষেত্রে অনেকেরই স্পষ্ট ধারণা নেই।

PREV
15
ট্রেনে মদ নিয়ে ওঠা যাবে?

সব ক্ষেত্রে ট্রেনে মদ নিয়ে যাওয়ার অনুমতি মেলে না। এর সঙ্গে রেলের নিয়মের পাশাপাশি রাজ্যের আবগারি আইনও প্রযোজ্য। এক রাজ্য থেকে অন্য রাজ্যে ট্রেনে যাতায়াতের সময় এই বিষয়টি মনে রাখা জরুরি। বোতল সিল করা থাকলেই মদ নিয়ে যাওয়ার পুরো অনুমতি আছে, এমনটা নয়। যে রাজ্যে যাতায়াত করছেন, সেখানকার নিয়ম আগে জানতে হবে।

25
কী বলছে রেলওয়ে আইন?

১৯৮৯ সালের রেলওয়ে আইনের ১৬৫ নম্বর ধারা অনুযায়ী, সন্দেহজনক বা বেআইনি জিনিসপত্র তল্লাশি করার অধিকার আছে রেল আধিকারিকদের। নিয়মের বাইরে থাকা জিনিসপত্র বাজেয়াপ্ত করা হতে পারে। তবে এই একটি ধারা ট্রেনে মদ নিয়ে যাওয়ার ওপর দেশজুড়ে নিষেধাজ্ঞা জারি করে না। মদ পরিবহনের ক্ষেত্রে রাজ্যের আবগারি আইনও গুরুত্বপূর্ণ।

35
এই রাজ্যগুলিতে মদ নিয়ে গেলে সাবধান

ভারতের কিছু অঞ্চলে মদের ওপর সম্পূর্ণ বা কড়া নিষেধাজ্ঞা আছে। গুজরাট, বিহার, নাগাল্যান্ড, লক্ষদ্বীপের মতো জায়গায় মদ কেনা, বিক্রি ও পরিবহনের ওপর বিধিনিষেধ রয়েছে। এইসব জায়গায় মদ নিয়ে গেলে আইনি সমস্যায় পড়তে পারেন। তাই আপনার ট্রেন যাত্রার পথে মদ নিষিদ্ধ এমন কোনও রাজ্য আছে কি না, তা আগে থেকেই জেনে নেওয়া উচিত।

45
মদের বোতলের ক্ষেত্রে কী কী সতর্কতা নিতে হবে?

যে রাজ্যে মদ নিষিদ্ধ নয়, সেখানেও মদ নিয়ে যাওয়ার সময় কিছু বিষয় মনে রাখতে হবে। বোতল না খুলে সিল করে রাখা এবং অনুমোদিত সীমার মধ্যে থাকা জরুরি। ব্যক্তিগত ব্যবহারের জন্য নিয়ে যাওয়া, বিক্রির জন্য পরিবহন না করা ইত্যাদি বিষয়গুলিও বিবেচনা করা হয়। তবে সিল করা বোতল হলেও রাজ্যের আবগারি নিয়মের বাইরে থাকলে আধিকারিকরা ব্যবস্থা নিতে পারেন।

55
ট্রেনে মদ খেলে কি শাস্তি হবে?

ট্রেন যাত্রায় মদ খাওয়া, নেশায় অন্যান্য যাত্রীদের বিরক্ত করা, ঝামেলা করা অপরাধ বলে গণ্য হয়। রেলওয়ে আইনের ১৪৫ নম্বর ধারা অনুযায়ী, মত্ত অবস্থায় খারাপ আচরণ করা, রেল চত্বরে সমস্যা তৈরি করার মতো কাজের জন্য জরিমানা, জেলের সাজা হতে পারে। অপরাধের মাত্রা অনুযায়ী ছ'মাস পর্যন্ত জেল, ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। মদ নিষিদ্ধ এমন রাজ্যে মদ নিয়ে গেলে সেখানকার আবগারি আইন অনুযায়ী গ্রেফতার, বড় অঙ্কের জরিমানা, জেলের সাজাও হতে পারে। তাই ট্রেন যাত্রার আগে মদ নিয়ে যাওয়ার ক্ষেত্রে রেলের নিয়মের পাশাপাশি যে রাজ্যে যাতায়াত করছেন, সেখানকার আইনও জেনে নেওয়া ভালো। সিল করা বোতল আছে বলে কোনও সমস্যা হবে না ভেবে যাতায়াত করা উচিত নয়।

Read more Photos on
click me!

Recommended Stories