Badrinath Dham: হাতে আর মাত্র কয়েকটা দিন! তারপরই বন্ধ হয়ে যাবে বদ্রীনাথ ধামের দরজা

Saborni Mitra   | ANI
Published : Oct 20, 2026, 05:25 PM IST
Badrinath Dham Portals To Close For Winter Season On November 16

সংক্ষিপ্ত

শীতের মরশুম শুরু হতেই আগামী ১৬ নভেম্বর রাত ৯টা ৩৭ মিনিটে বন্ধ হতে চলেছে বদ্রীনাথ ধামের দরজা। মন্দির কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়েছে।

শীতের মরশুম শুরু হতেই বন্ধ হতে চলেছে বদ্রীনাথ ধামের দরজা। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী ১৬ নভেম্বর রাত ৯টা ৩৭ মিনিটে 'ভূ-বৈকুণ্ঠ' নামে পরিচিত এই পবিত্র ধামের দরজা শীতের জন্য আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হবে।

ভগবান বদ্রী বিশালের এই পবিত্র হিমালয় মন্দিরে চারধাম যাত্রার সময় প্রতি বছর লাখ লাখ পুণ্যার্থী ভিড় জমান। উত্তরাখণ্ডের উঁচু পাহাড়ি এলাকায় প্রবল শীত শুরু হওয়ার কারণেই প্রতি বছর এই সময়ে তীর্থযাত্রার সমাপ্তি টানা হয়।

ভগবান বিষ্ণুর ১০৮টি দিব্য দেশমের মধ্যে বদ্রীনাথ অন্যতম। বৈষ্ণবদের কাছে এটি অত্যন্ত পবিত্র একটি তীর্থস্থান। বদ্রীনাথ শহরটি পঞ্চ বদ্রী মন্দিরেরও একটি অংশ। এই পঞ্চ বদ্রীর মধ্যে রয়েছে যোগ ধ্যান বদ্রী, ভবিষ্য বদ্রী, আদি বদ্রী, বৃদ্ধ বদ্রী এবং বদ্রীনাথ মন্দির।

বদ্রীনাথ মন্দিরটি মূলত তিনটি ভাগে বিভক্ত। প্রথমটি হল গর্ভগৃহ, দ্বিতীয়টি দর্শন মণ্ডপ যেখানে সমস্ত আচার-অনুষ্ঠান পালন করা হয় এবং তৃতীয়টি হল সভা মণ্ডপ, যেখানে পুণ্যার্থীরা জড়ো হন।

এদিকে, চলতি অক্টোবরের শুরুতেই উত্তরাখণ্ডের ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়কে পালি পুলিয়ার কাছে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একটি ট্যাক্সি গভীর খাদে পড়ে গেলে দুজনের মৃত্যু হয়। তবে তিনজনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে আধিকারিকরা জানিয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্সের (SDRF) দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা দ্রুত গাড়িটির খোঁজ চালিয়ে যাত্রীদের উদ্ধারের কাজ শুরু করে।

কীর্তি নগরের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (SDM) পঙ্কজ ভাট জানান, গাড়িটি চণ্ডীগড় থেকে আসছিল। সেই সময়েই এই দুর্ঘটনা ঘটে। তিনি আরও জানান, গাড়িতে মোট পাঁচজন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান এবং বাকি তিনজনকে উদ্ধার করা হয়।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সাব-ইন্সপেক্টর জসপাল সিংয়ের নেতৃত্বে চক্রতা থেকে এসডিআরএফ-এর একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে পৌঁছে উদ্ধারকারী দল দেখতে পায়, রাস্তা থেকে প্রায় ৩৫ মিটার নিচে একটি গভীর খাদে গাড়িটি পড়ে রয়েছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

CJP Protest: প্যাঁচে পড়ে ছটপট আরশোলাদের! আশুতোষ-সৌরভের হেফাজত বাড়ল, আদালতে তুমুল টানাপড়েন!
সরকারি হাসপাতালে কন্যা সন্তান জন্মালেই মিলবে সোনার আংটি! দুর্দান্ত প্রকল্প রাজ্যের! কারা পাবেন?