Bangladeshi Citizen Arrested: আরফ বাদশি থেকে অরূপ বক্সী! নকল নথিতে ভারতীয় পরিচয় নেওয়া বাংলাদেশি গ্রেফতার

Published : May 21, 2026, 12:26 PM IST
Bangladeshi Citizen Arrested

সংক্ষিপ্ত

Bangladeshi Citizen Arrested: উত্তরপ্রদেশের লখনউয়ে বেআইনিভাবে ভারতে বসবাস এবং জাল নথি ব্যবহার করে ভারতীয় পরিচয় তৈরি করার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হল। অভিযুক্তের নাম আরফ বাদশি, যিনি অরূপ বক্সী নামেও পরিচিত ছিলেন।

Bangladeshi Citizen Arrested: উত্তরপ্রদেশের লখনউয়ে বেআইনিভাবে ভারতে বসবাস এবং জাল নথি ব্যবহার করে ভারতীয় পরিচয় তৈরি করার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হল। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম আরফ বাদশি, যিনি অরূপ বক্সী নামেও পরিচিত ছিলেন। তাঁর বাড়ি বাংলাদেশের নড়াইল জেলায়। তদন্তকারী সংস্থার দাবি, ২০১২ সালে নেপাল সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন ওই ব্যক্তি। প্রথমে উত্তরপ্রদেশের সীতাপুর জেলার মহোলি থানার অন্তর্গত উদরৌলি গ্রামে বসবাস শুরু করেন তিনি। অভিযোগ, সেখানেই ভুয়ো নথি ব্যবহার করে ধাপে ধাপে ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ করেন। তদন্তে উঠে এসেছে, তাঁর কাছে আধার কার্ড থেকে শুরু করে ভারতীয় পাসপোর্ট পর্যন্ত ছিল।

কীভাবে ভারতে এসে কী করেন

পরে তিনি লখনউয়ের বকশি কা তালাব (বিকেটি) এলাকায় চলে আসেন এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন বলে অভিযোগ। শুধু তাই নয়, জাল ভারতীয় পরিচয়ের ভিত্তিতে জমি ও সম্পত্তিও কেনেন বলে তদন্তে জানা গিয়েছে। পুলিশ সূত্রের দাবি, বিটিকে রোড সংলগ্ন এলাকায় তিনি একটি ক্লিনিকও চালাতেন এবং রোগী দেখতেন। বহু বছর ধরে স্থানীয় এলাকায় সাধারণ ভারতীয় নাগরিক হিসেবেই পরিচিত ছিলেন তিনি। এমনকি স্থানীয়দের সঙ্গে মিশে যাওয়ার জন্য নিজেকে সম্পূর্ণভাবে ভারতীয় পরিচয়ে উপস্থাপন করতেন বলেও অভিযোগ।

কীভাবে ধরা পড়লেন

গোয়েন্দা সূত্রে তথ্য পাওয়ার পর গোটা বিষয়টি সামনে আসে। এরপর গত ১৬ মে বিকেটি থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। তদন্তে প্রাথমিকভাবে জানা গিয়েছে, তাঁর ব্যবহৃত ভারতীয় নথিগুলি প্রতারণার মাধ্যমে তৈরি করা হয়েছিল। পুলিশ এখন খতিয়ে দেখছে কীভাবে তিনি জমি কিনলেন, ক্লিনিক পরিচালনা করলেন এবং এই পুরো প্রক্রিয়ায় অন্য কারও সাহায্য ছিল কি না। একইসঙ্গে সীতাপুর ও লখনউয়ে তাঁর কার্যকলাপের বিস্তারও খতিয়ে দেখা হচ্ছে। যদিও প্রাথমিক তদন্তে এখনও পর্যন্ত কোনও জঙ্গি যোগের তথ্য সামনে আসেনি, তবে অবৈধ অনুপ্রবেশ ও পরিচয় জালিয়াতির বিষয়টি প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে। 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ghaziabad Mall Fire: মলের সিনেমা হলে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রজেক্টর রুম থেকে ছড়াল আগুন
PM Modi Meeting: দিল্লিতে সব মন্ত্রীকে থাকার নির্দেশ কেন? মোদীর জরুরি বৈঠকে বাড়ছে জল্পনা