Bank Holiday s News: জুলাই মাস শুরু হতে হাতে গোনা আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরই জুলাই মাস। কিন্তু বছরের সপ্তম মাসেও বেশকিছু দিন রয়েছে ব্যাঙ্ক বন্ধ। ফলে জরুরি প্রয়োজনে ব্যাঙ্কে যাওয়ার আগে জানুন ছুটির তালিকা। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
চলতি জুন মাসে ১১ দিন ব্যাঙ্ক বন্ধ থাকলেও জুলাই মাসেও রয়েছে বেশকিছু সরকারি ছুটি। ফলে আগামী মাসেও গ্রাহকদের জন্য রইল ব্যাঙ্ক বন্ধের বিরাট আপডেট। এই দিনগুলিতে জরুরি প্রয়োজনে ব্যাঙ্কের কাজে গিয়ে ফিরে আসতে হতে পারে। তাহলে একনজরে দেখে নিন জুলাই মাসে কোন কোন তারিখ বন্ধ থাকবে আপনার ব্রাঞ্চ।
26
কী বলছে রিজার্ভ ব্যাঙ্কের ছুটির নিয়ম?
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির হিসেব অনুযায়ী জুনের মতো অনেকগুলি না হলেও জুলাই মাসেও বেশকিছুদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তাই হয়রানি এড়াতে ও দেখে নিন জুলাইয়ের ব্যাঙ্ক ছুটির সম্পূর্ণ তালিকা। তবে, রাজ্যভেদে আলাদা হবে এই ছুটির তালিকা। রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুযায়ী, সব রাজ্যের ছুটি এক হয় না। কিছু ছুটি জাতীয় স্তরে কার্যকর হলেও, অনেক ছুটি আঞ্চলিক উৎসব ও উৎসবের রীতিনীতির ওপর ভিত্তি করে নির্দিষ্ট কিছু রাজ্য বা শহরের জন্য প্রযোজ্য হয়।
36
জুলাইয়ে ব্যাঙ্ক বন্ধ
রিজার্ভ ব্যাঙ্কের হলিডে লিস্ট অনুযায়ী, জুলাই মাসে জাতীয় স্তরে বড় কোনও উৎসব না থাকায় দেশজুড়ে ব্যাংক বন্ধের সংখ্যা বেশ কম। তবে সাপ্তাহিক ছুটি এবং বিভিন্ন রাজ্যের স্থানীয় আঞ্চলিক উৎসব মিলিয়ে জুলাই মাসে বিভিন্ন রাজ্যে নির্দিষ্ট কিছু দিন ব্যাংক বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।
ভারতের সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাংক প্রতি রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারে বন্ধ থাকে। সেই অনুযায়ী জুলাই মাসে ব্যাঙ্ক বন্ধ থাকবে এই দিনগুলিতে- রইল সম্পূর্ণ তালিকা:-
৫ জুলাই: রবিবার
১১ জুলাই: দ্বিতীয় শনিবার
১২ জুলাই: রবিবার
১৯ জুলাই: রবিবার
২৫ জুলাই: চতুর্থ শনিবার
২৬ জুলাই: রবিবার
56
রাজ্যভিত্তিক আঞ্চলিক ছুটি
৬ জুলাই (সোমবার): MHIP ডে (শুধুমাত্র মিজোরামে বন্ধ)
৯ জুলাই (বৃহস্পতিবার): বেহ দেইনখলাম (শুধুমাত্র মেঘালয়ে বন্ধ)
১৬ জুলাই (বৃহস্পতিবার): রথযাত্রা (ওড়িশা ও মণিপুরে ব্যাংক বন্ধ থাকবে)
২২ জুলাই (বুধবার): খর্চি পূজা (ত্রিপুরায় বন্ধ)। মনে রাখবেন, এি সমস্ত দিনে দেশের অন্যান্য রাজ্যে সরকারি ও বেসরকারি উভয় ব্যাঙ্কই খোলা থাকতে পারে।
66
অনলাইনে সেরে ফেলা যাবে ব্যাঙ্কের কাজ
শাখা বন্ধ থাকলেও আপনার কোনও জরুরি লেনদেন আটকে থাকবে না। এই ছুটির দিনগুলোতেও ইন্টারনেট ব্যাঙ্কিং (Internet Banking), মোবাইল ব্যাঙ্কিং (Mobile Banking) এবং ইউপিআই (UPI) পরিষেবা ২৪ ঘণ্টাই চালু থাকবে। এছাড়া টাকা তোলা বা জমা দেওয়ার জন্য এটিএম (ATM) ও ডিজিটাল ক্যাশ ডিপোজিট মেশিনগুলো যথারীতি কাজ করবে। শুধুমাত্র চেকের ক্লিয়ারিং বা সশরীরে ব্রাঞ্চে গিয়ে করার মতো কাজগুলো ছুটির দিনে হবে না।