8th Pay Commission: অষ্টম বেতন কমিশন কার্যকর হলে সরকারি কর্মচারীদের গ্র্যাচুইটি সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আসতে পারে। নতুন প্রস্তাব অনুযায়ী অবসরের দিনেই কর্মীরা ৫০ থেকে ৭৫ লক্ষ টাকা পর্যন্ত গ্র্যাচুইটি পাওয়ার সুযোগ পেতে পারেন।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন পরিকাঠামো ঢেলে সাজানোর জন্যই লাগু করা হয়েছে অষ্টম বেতন কমিশন বা 8th Pay Commission। এবার সেই কমিশনের কাছেই গ্র্যাচুইটির নিয়মে আমূল পরিবর্তনের দাবি জানিয়েছে কেন্দ্রীয় সরকারের কর্মরত ও পেনশনভোগীদের একাধিক সংগঠন।
210
গ্র্যাচুইটি কী , কে পান?
কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী টানা পাঁচ বছর করলে অবসরের পরে বা চাকরি ছাড়লে কর্মীদের গ্র্যাচুইটি দিতে হবে। কর্মরত অবস্থায় কর্মীর মৃত্যু হলে তখন সংশ্লিষ্ট কর্মীর পরিবারকে নির্ধারিত টাকা দিতে হবে।
310
বর্তমান হিসেবে নিময়
বর্তমানে গ্র্যাচুইটির পরিমাণ নির্ধারিত হয় মূল বেতনের 1/4 , প্রতি ৬ মাসে প্রাপ্ত মহার্ঘ ভাতা বা DA-এর যোগফলের ভিত্তিতে। তবে এই অর্থ কখনই মূল বেতন আর ডিএ-র ১৬.৫ গুণের বেশি হয় না।
বিদ্যমান নিয়ম অনুযায়ী গ্র্যাচুইটির সর্বোচ্চ পরিমাণ ২৫ লক্ষ টাকার বেশি হওয়ার সুযোগ নেই। এই সীমাকেই আপর্যাপ্ত বলে মনে করছেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের একাংশ। একাধিক সংগঠনও তেমনই দাবি করেছেন।
510
উর্ধ্বসীমা বাড়ানোর দাবি
কর্মচারীদের সংগঠনগুলি গ্র্যাচুইটির উর্ধ্বসীমা বাড়িয়ে ৫০-৭৫ লক্ষ টাকা পর্যন্ত করার দাবি জানিয়েছে। পাশাপাশি গণনা পদ্ধতিতেও বদল এনে মূল বেতন আর ডিএ-এর 1/3-এর হিসেবে গ্র্যাচুইটি দেওয়ার সুপারিশ করেছে।
610
মৃত্যুকালীন ক্ষেত্রে নতুন প্রস্তাব
কর্মরত অবস্থায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের মৃত্যু হলে তাদের জন্য গ্র্যাচুইটির নিয়ম বদলের দাবি ইতিমধ্যেই পেশ হয়েছে কমিশনে। বলা হয়েছে চাকরির মেয়াদ এক বছরের কম হলে মূল বেতনের চার গুণ ও ১-৫ বছরের মধ্যে হলে মূল বেতনের ১২ গুণ দেওয়ার সুপারিশ করা হয়েছে।
710
দীর্ঘ কর্মজীবন
পাঁচ বছরের বেশি কিন্তু ১১ বছরের কম চাকরির ক্ষেত্রে মূল বেতনের ২৪ গুণ দেওয়ার সুপারিশ করা হয়েছে। ১১-২০ বছরের ক্ষেত্রে ৩০ গুণ গ্র্যাচুইটি দেওয়ার সুপারিশ করা হয়েছে।
810
২০ বছরের পরে
২০ বছর কর্মজীবনের পরে মৃত্যুতে সর্বোচ্চ সুবিধে প্রদান করার সুপারিশ করা হয়েছে। ইন্ডিয়ান রেলওয়েজ টেকনিক্যাল সুপারভাইজার্স অ্যাসোসিয়েশনের দাবি ২০ বছর বা তারও বেশি চাকরির পরে হঠাৎ মৃত্যু হলে গ্র্যাচুইটির পরিমাণ মূল বেতনের ৫০ গুণ পর্যন্ত ধার্য করার দাবি করা হয়েছে।
910
কর্মদিবসের হিসেবেও বদল
গ্র্যাচুইটি গণনায় বর্তমানে ৩০ কর্মদিবস হিসেব ধরা হয়। কর্মচারী সংগঠগুলি সেই সংখ্যা কমিয়ে ২৫ করার দাবি জানিয়েছে। যাতে প্রাপ্য অর্থের পরিমাণ অনেকটাই বেড়ে যায়।
1010
সিদ্ধান্ত কমিশনের হাতে
সমপ্ত সুপারিশ এখন অষ্টম বেতন কমিশনের বিবেচনাধীন। সংশ্লিষ্ট মহলের ধারনা গ্র্যাচুইটির উর্ধ্বসীমা বৃদ্ধি-সহ গণনা পদ্ধতি ও মৃত্য়ুকালীন সুবিধার নিয়মে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।