Bank Holidays: গোটা ডিসেম্বর জুড়ে টানা ১০ দিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত ব্যাঙ্ক, প্রকাশ্যে তালিকা

Published : Nov 27, 2026, 12:12 PM IST

ডিসেম্বর মাসে দেশজুড়ে এবং রাজ্যভিত্তিক মিলিয়ে মোট ১০ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। রবিবার ও শনিবারের সাধারণ ছুটির পাশাপাশি বড়দিন সহ অন্যান্য আঞ্চলিক উৎসবেও ব্যাঙ্ক পরিষেবা মিলবে না।

PREV
16

ফের প্রকাশ্যে এল ছুটির তালিকা। গোটা ডিসেম্বর জুড়ে টানা ১০ দিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত ব্যাঙ্ক। মাসে চারটি রবিবার এবং দুটি শনিবার ছাড়াও একাধিক দিন ছুটি পেতে চলেছেন ব্যাঙ্ক কর্মীরা।

26

আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরে বহুদিন ব্যাঙ্কের দরজা সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে। আরবিআই সূত্রে খবর, অর্ধের দিনেরও বেশি ব্যাঙ্ক বন্ধ থাকবে। ডিসেম্বর বিভিন্ন কারণে নানা রাজ্যে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে।

36

এই মাসে বড়দিন থেকে শুরু করে শেখ মোহাম্মদ আবদুল্লাহ জয়ন্তী এবং হযরত আলীর জন্মদিন পর্যন্ত বেশ কয়েকটি ছুটি থাকবে। ডিসেম্বরের সব ছুটি দেশব্যাপী হবে না।

46

ডিসেম্বর মাসে ১,৩,৯,১১,১৮,১৯, ২৪,২৬,৩০ এবং ৩১ ডিসেম্বর বন্ধ থাকবে ব্যাঙ্ক। আগামী মাসে মোট ১০ দিন ব্যাঙ্ক ছুটি আছে। অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডে স্বদেশী ধর্ম দিবস এবং রাজ্য গঠন দিবস উপলক্ষ্যে ১ ডিসেম্বর ছুটি। গোয়ায় সেন্ট ফ্রান্সিস জেভিয়ার উৎসব উপলক্ষে ৩ ডিসেম্বর ব্যাঙ্ক বন্ধ থাকবে।

56

মেঘালয়ে ইউ সোসো থামের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ১৯ ডিসেম্বর সেই রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। বড়দিনের আগে দিন মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ডে ২৪ ডিসেম্বর ব্যাঙ্ক বন্ধ থাকবে। তেমনই বড়দিন উপলক্ষ্যে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ।

66

এছাড়াও রবিবার ৬ ডিসেম্বর, দ্বিতীয় শনিবার ১২ ডিসেম্বর, রবিবার ১৩ ডিসেম্বর, রবিবার ২০ ডিসেম্বর, চতুর্থ শনিবার ২৬ ডিসেম্বর এবং ২৭ ডিসেম্বর রবিবার দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Read more Photos on
click me!

Recommended Stories